গোপালগঞ্জঃ গোপালগঞ্জের কোটালীপাড়ায় শিক্ষার্থীকে থাপ্পড় মারার ঘটনায় ৩ সদস্যের তদন্ত কমিটি গঠন করা হয়েছে। কমিটিকে আগামী তিনদিনের মধ্যে তদন্ত প্রতিবেদন জমা দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে। এছাড়া অভিযোগ ওঠা শিক্ষককে শোকজ করা হয়েছে। শনিবার (৮ নভেম্বর) কোটালীপাড়া উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মো. ইসমাইল তদন্ত কমিটি গঠনের বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি বলেন, …
বিস্তারিত পড়ুনজকসু নির্বাচন: খসড়া তালিকায় ভোটার ১৬ হাজার ৭২৫ জন
ঢাকাঃ জগন্নাথ বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় শিক্ষার্থী সংসদ (জকসু) ও হল শিক্ষার্থী সংসদ নির্বাচন ২০২৫-এর খসড়া ভোটার তালিকা প্রকাশ করেছে নির্বাচন কমিশন। প্রকাশিত তালিকায় ভোটার সংখ্যা ১৬ হাজার ৭২৫ জন। আগামী ২২ ডিসেম্বর অনুষ্ঠেয় জকসু ও হল সংসদ নির্বাচনের ভোটার তালিকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় ওয়েবসাইটে ([https://jnucsu.jnu.ac.bd/voters](https://jnucsu.jnu.ac.bd/voters)) প্রকাশ করা হয়েছে। খসড়া তালিকা অনুযায়ী, বিশ্ববিদ্যালয়ের …
বিস্তারিত পড়ুনপ্রাথমিকে শারীরিক শিক্ষক পদ পুনর্বহালের দাবিতে মানববন্ধন
রাজশাহীঃ প্রাথমিক বিদ্যালয়ে শারীরিক শিক্ষার জন্য ঘোষিত সহকারী শিক্ষকের পদ বাতিলের সিদ্ধান্তের প্রতিবাদে রাজশাহীতে মানববন্ধন ও বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার বেলা ১১টার দিকে শহরের সাহেববাজার জিরোপয়েন্টে এ কর্মসূচিতে জেলার বিভিন্ন শারীরিক শিক্ষা কলেজের শিক্ষক ও শিক্ষার্থীরা অংশ নেন। শহীদ জিয়াউর রহমান শারীরিক শিক্ষা কলেজের অধ্যক্ষ আব্দুল্লাহ আল মাহমুদ সালাম …
বিস্তারিত পড়ুনআত্মকর্মসংস্থান সৃষ্টির লক্ষ্যে দরিদ্র শিক্ষার্থীরা পেল সেলাই মেশিন
নীলফামারীঃ মন্দির ভিত্তিক শিশু ও গণশিক্ষা কার্যক্রমের অধীনে দরিদ্র ও অস্বচ্ছল পাঁচ শিক্ষার্থীকে সেলাই মেশিন দেয়া হয়েছে হিন্দু ধর্মীয় কল্যাণ ট্রাষ্টের উদ্যোগে। বৃহস্পতিবার দুপুরে (৬নভেম্বর) মন্দির ভিত্তিক শিশু ও গণশিক্ষা কার্যক্রম প্রকল্পের জেলা কার্যালয়ে সেলাই মেশিন প্রদান করা হয়। হিন্দু ধর্মীয় কল্যান ট্রাষ্টের ট্রাষ্টি গৌতম চন্দ্র বনিক এসময় প্রধান অতিথি …
বিস্তারিত পড়ুনশেখ হাসিনার আজীবন সদস্যপদ বাতিলের সিদ্ধান্ত ডাকসুর
ঢাকা: ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) শেখ হাসিনার আজীবন সদস্যপদ বাতিলের সিদ্ধান্ত নিয়েছে। ডাকসুর নির্বাচিত নেতারা এ বিষয়ে নীতিগতভাবে ঐকমত্যে পৌঁছেছেন বলে জানিয়েছেন ডাকসুর এজিএস মহিউদ্দিন খান। ২০১৯ সালের ডাকসু নির্বাচনে বিপুল সংখ্যাগরিষ্ঠতা পেয়েছিল ছাত্রলীগ। ওই নির্বাচনের পর ডাকসুর দ্বিতীয় সাধারণ সভায় শেখ হাসিনাকে আজীবন সদস্যপদ দেওয়া হয়েছিল। কাকতালীয়ভাবে …
বিস্তারিত পড়ুনজকসু নির্বাচন নিয়ে কোনো দল-গোষ্ঠীর চাপ নেই: জবি উপাচার্য
ঢাকাঃ জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের (জবি) উপাচার্য অধ্যাপক ড. রেজাউল করিম বলেছেন, জকসু নির্বাচন নিয়ে কোনো দল, কোনো গোষ্ঠী বা সরকারের কোনো মহল থেকে কোনো ধরনের চাপ বা নির্দেশনা নেই। সম্পূর্ণ স্বাধীন, স্বতন্ত্র ও সুন্দরভাবে জকসু নির্বাচন শেষ করবো আমরা। বৃহস্পতিবার (৬ নভেম্বর) গণমাধ্যমের সঙ্গে আলাপকালে তিনি এসব কথা বলেন। উপাচার্য বলেন, …
বিস্তারিত পড়ুনডাকসু নির্বাচনে খরচ ১ কোটি ৭ লাখ টাকা, গতবারের সাড়ে তিনগুণ
ঢাকাঃ ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) নির্বাচনে এবার ব্যয় হয়েছে এক কোটি সাত লাখ ২৯ হাজার টাকা—২০১৯ সালের নির্বাচনের তুলনায় যা প্রায় সাড়ে তিনগুণ বেশি। বিশ্ববিদ্যালয়ের হিসাব পরিচালকের দপ্তর থেকে পাওয়া তথ্যে জানা যায়, গত ৯ সেপ্টেম্বর অনুষ্ঠিত ডাকসু ও হল সংসদ নির্বাচনে ৪১টি খাতে এই ব্যয় হয়েছে। আগের …
বিস্তারিত পড়ুনপ্রাথমিকে সংগীত শিক্ষকের পদ পুনর্বহালের দাবিতে জবিতে অবস্থান কর্মসূচি
ঢাকা: প্রাথমিক শিক্ষায় সংগীত ও শারীরিক শিক্ষার সহকারী শিক্ষকের পদ পুনর্বহালের দাবিতে প্রতিবাদ কর্মসূচি পালন করেছেন জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের (জবি) সংগীত বিভাগের শিক্ষার্থীরা। বৃহস্পতিবার (৬ নভেম্বর) বিশ্ববিদ্যালয়ের ভার্স্কয চত্ত্বরে কর্মসূচিতে শিক্ষার্থীরা গান গেয়ে এক ব্যতিক্রমী প্রতিবাদ প্রকাশ করেন এবং গানের মাধ্যমে ক্যাম্পাসে প্রতিবাদ র্যালি করেন। বিভিন্ন ছাত্র সংগঠন ও সাধারণ শিক্ষার্থীরাও …
বিস্তারিত পড়ুননিজস্ব পরিবহন ব্যবস্থার দাবিতে নোয়াখালী সরকারি কলেজে শিক্ষার্থীদের মানববন্ধন
নোয়াখালীঃ নিজস্ব পরিবহন ও নিরাপদ যাতায়াত ব্যবস্থার দাবিতে মানববন্ধন করেছে নোয়াখালী সরকারি কলেজের শিক্ষার্থীরা। বৃহস্পতিবার (৬ নভেম্বর) দুপুরে কলেজ ক্যাম্পাসে এ কর্মসূচি পালন করে শিক্ষার্থীরা। কর্মসূচিতে কলেজের বিভিন্ন বিভাগের শিক্ষার্থীরা অংশ নেয়। আন্দোলনকারীরা জানান, নোয়াখালীর ৯টি উপজেলার শিক্ষার্থীরা ছাড়াও পার্শ্ববর্তী লক্ষীপুর ও ফেনী জেলার অনেক শিক্ষার্থী অধ্যায়ন করছে নোয়াখালী সরকারি …
বিস্তারিত পড়ুনবুটেক্সের ভর্তি বিজ্ঞপ্তি প্রকাশ, আবেদন শুরু ১১ নভেম্বর
ঢাকাঃ বাংলাদেশ টেক্সটাইল বিশ্ববিদ্যালয়ে (বুটেক্স) ২০২৫-২৬ শিক্ষাবর্ষে চার বছর মেয়াদি বি.এসসি ইন টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং প্রোগ্রামে ভর্তি বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে। বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন অনুষদের অধীনে মোট ১১টি বিভাগে শিক্ষার্থী ভর্তি করা হবে। বৃহস্পতিবার (৬ নভেম্বর) বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইটে প্রকাশিত রেজিস্ট্রার (অতিরিক্ত দায়িত্ব) ড. রাশেদা বেগম দিনা স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। …
বিস্তারিত পড়ুন
শিক্ষাবার্তা ডট কম অনলাইন নিউজ পোর্টাল