এইমাত্র পাওয়া

নিজস্ব পরিবহন ব্যবস্থার দাবিতে নোয়াখালী সরকারি কলেজে শিক্ষার্থীদের মানববন্ধন

নোয়াখালীঃ নিজস্ব পরিবহন ও নিরাপদ যাতায়াত ব্যবস্থার দাবিতে মানববন্ধন করেছে নোয়াখালী সরকারি কলেজের শিক্ষার্থীরা। বৃহস্পতিবার (৬ নভেম্বর) দুপুরে কলেজ ক্যাম্পাসে এ কর্মসূচি পালন করে শিক্ষার্থীরা। কর্মসূচিতে কলেজের বিভিন্ন বিভাগের শিক্ষার্থীরা অংশ নেয়।

আন্দোলনকারীরা জানান, নোয়াখালীর ৯টি উপজেলার শিক্ষার্থীরা ছাড়াও পার্শ্ববর্তী লক্ষীপুর ও ফেনী জেলার অনেক শিক্ষার্থী অধ্যায়ন করছে নোয়াখালী সরকারি কলেজে। কলেজের নিজস্ব আবাসন ব্যবস্থা কম থাকায় বেশিরভাগ শিক্ষার্থী নিজ বাসা বাড়ি থেকে যাতায়াত করে।

ফলে প্রায় সময় দুর্ঘটনার কবলে পড়তে হচ্ছে শিক্ষার্থীদেরকে। সর্বশেষ গত ৪ নভেম্বর কলেজের ক্লাস শেষ করে সিএনজিচালিত অটোরিকশা যোগে কোম্পানীগঞ্জ উপজেলার বসুরহাট যাওয়ার পথে ট্রাকের সঙ্গে মুখোমুখি সংঘর্ষে দুই শিক্ষার্থী মারা যায়।

তাদের মধ্যে সমাজবিজ্ঞান বিভাগের তৃতীয় বর্ষের ছাত্রী ইসরাত জাহান এবং হিসাব বিজ্ঞান বিভাগের তৃতীয় বর্ষের ছাত্র তানিম হাসান। এর বাহিরেও দেখা যায় সিএনজিচালিত অটোরিকশায় প্রায় হেনস্তার শিকার হচ্ছে নারী শিক্ষার্থীরা।

তারা আরও বলেন, দেশের বেশিরভাগ বিশ্ববিদ্যালয়ের নিজস্ব পরিবহন ব্যবস্থা থাকলেও প্রাচীনতম এই শিক্ষা প্রতিষ্ঠানের কোন নিজস্ব পরিবহন নেই।

এ সময় দ্রুত সময়ের মধ্যে নোয়াখালী সরকারি কলেজের নিজস্ব পরিবহন ব্যবস্থা চালু না করলে কঠোর আন্দোলনের হুঁশিয়ারি দেন আন্দোলনরত শিক্ষার্থীরা।

শিক্ষাবার্তা ডটকম/এএইচএম/০৬/১১/২০২৫


Discover more from শিক্ষাবার্তা ডট কম

Subscribe to get the latest posts sent to your email.

Discover more from শিক্ষাবার্তা ডট কম

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading