এইমাত্র পাওয়া

Tag Archives: শিক্ষার্থী

তথ্য উপদেষ্টা মাহফুজের মাথায় বোতল নিক্ষেপকারীর পরিচয় প্রকাশ

ঢাকাঃ জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের (জবি) আন্দোলনরত শিক্ষার্থীদের সঙ্গে কথা বলতে গিয়েছিলেন অন্তর্বর্তী সরকারের তথ্য উপদেষ্টা মাহফুজ আলম। এ সময় তাকে লক্ষ্য করে পানির বোতল নিক্ষেপের ঘটনা ঘটেছে। বুধবার (১৪ মে) রাত ১০টার দিকে পুলিশি ব্যারিকেডের সামনে দাঁড়িয়ে আন্দোলনকারীদের সঙ্গে কথা বলছিলেন তিনি। এমন সময় তাকে লক্ষ্য করে একটি পানির বোতল নিক্ষেপ …

বিস্তারিত পড়ুন

বাসভর্তি করে কাকরাইল মোড়ে আসছেন জবি শিক্ষার্থীরা

ঢাকাঃ তিন দফা দাবি আদায়ে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের চলমান কর্মসূচি চলছে। গতকাল বুধবার দিনভর আন্দোলনের পর রাতেও শিক্ষার্থীরা কাকরাইল মসজিদ মোড়ে অবস্থান করেন। আজও সকাল থেকে বিশ্ববিদ্যালয়ের বাসে করে শিক্ষার্থীরা আন্দোলনে যোগ দিচ্ছেন। বিশ্ববিদ্যালয়ের ছাত্র অধিকার পরিষদের সভাপতি রাকিব হাসান বলেন, সকাল তিনটি বাসে করে শিক্ষার্থীরা আমাদের আন্দোলনে যোগ দেওয়ার …

বিস্তারিত পড়ুন

রাবিতে ছাত্রীর সঙ্গে আপত্তিকর অবস্থায় শিক্ষক, হাতেনাতে ধরেন শিক্ষার্থীরা

রাজশাহীঃ ছাত্রীসহ আপত্তিকর অবস্থায় ধরা পড়েছেন রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) এক শিক্ষক। রোববার (১১ মে) সন্ধ্যায় বিশ্ববিদ্যালয় বন্ধের দিন তাদের হাতেনাতে ধরেন শিক্ষার্থীরা।বুধবার (১৪ মে) সামাজিক যোগাযোগমাধ্যমে সেই ভিডিও ভাইরাল হয়। জানা যায়, ওই শিক্ষকের নাম মোহাম্মদ হেদায়েত উল্লাহ। তিনি বিশ্ববিদ্যালয়ের ফাইন্যান্স বিভাগের সহযোগী অধ্যাপক। বিশ্ববিদ্যালয়ে আওয়ামীপন্থি শিক্ষকদের সংগঠন ‘মুক্তিযুদ্ধের চেতনা …

বিস্তারিত পড়ুন

জবি শিক্ষার্থীদের রাতভর কাকরাইলে অবস্থানের পর সকাল থেকে আন্দোলন

ঢাকাঃ টানা দ্বিতীয় দিনের মতো বৃহস্পতিবারও (১৫ মে) রাজধানীর কাকরাইলে সড়ক আটকে তাদের বিক্ষোভ করতে দেখা যায়। তিন দফা দাবি নিশ্চিত না হওয়া পর্যন্ত শান্তিপূর্ণ আন্দোলন চালিয়ে যাবেন বলেও জানান আন্দোলনরত শিক্ষার্থীরা। শিক্ষার্থীরা বলেন, যেহেতু ক্যাম্পাস ছেড়ে রাজপথে এসেছি, আমাদের দাবি পূরণ না করে আর ক্যাম্পাসে ফিরতে চাই না। এখানে …

বিস্তারিত পড়ুন

জবি শিক্ষার্থীরা প্রধান উপদেষ্টার সঙ্গে দেখা না করে সড়ক ছাড়বেন না

ঢাকাঃ প্রধান উপদেষ্টার সঙ্গে দেখা না করে সড়ক ছাড়বেন না বলে জানিয়েছেন রাজধানীর কাকরাইল মোড়ে বিক্ষোভরত জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা। আজ বুধবার দিবাগত রাত ১০টার দিকে ঘটনাস্থলে আসেন তথ্য উপদেষ্টা মাহফুজ আলম। তিনি আন্দোলনরত শিক্ষার্থীদের সঙ্গে কথা বলেন। এ সময় বিক্ষোভরত শিক্ষার্থীদের একাংশ ‘ভুয়া ভুয়া’ স্লোগান দেন এবং ভিড় থেকে কেউ …

বিস্তারিত পড়ুন

জাতীয় সংগীত গেয়েই ‘অবমাননার’ প্রতিবাদ শিক্ষার্থীদের

সিরাজগঞ্জঃ ‘জাতীয় সংগীতের বিরুদ্ধে ষড়যন্ত্র মানি না, মানব না’ এই শ্লোগান দিয়েই জাতীয় সংগীত গেয়ে ‘অবমাননার’ বিরুদ্ধে কোমলমতি শিক্ষার্থীদের নিয়ে প্রতিবাদ কর্মসূচি পালিত হয়েছে। বুধবার (১৪ মে) সকাল ১০টায় শহরের মুজিব সড়কস্থ সবুজ কানন স্কুল এন্ড কলেজের সম্মুখে অবমাননার’ প্রতিবাদ জানালেন সিরাজগঞ্জ জেলার সবুজ কানন স্কুল এন্ড কলেজের হাজার শিক্ষার্থী। …

বিস্তারিত পড়ুন

শাহবাগ অবরোধ করা নার্সিং শিক্ষার্থীদের ওপর পুলিশের লাঠিচার্জ, আহত ৩

ঢাকাঃ বাংলাদেশের সর্বস্তরের ডিপ্লোমা ইন নার্সিং এবং ডিপ্লোমা ইন মিডওয়াইফারি কোর্সকে স্নাতক সমমানের স্বীকৃতি দেওয়ার দাবিতে ঢাকার শাহবাগে সড়ক অবরোধ করা নার্সিং শিক্ষার্থীদের লাঠিচার্জ করছে পুলিশ। বুধবার (১৪ মে) রাত সাড়ে ৮টা পর্যন্ত শিক্ষার্থীরা সড়কে অবস্থান করছেন। অভিষেক নামে একজন নার্সিং শিক্ষার্থী বলেন, পুলিশের লাঠিচার্জে তিনজন শিক্ষার্থী আহত হয়েছে। তারা …

বিস্তারিত পড়ুন

হাসনাতদের বেলায় ঠান্ডা পানি স্প্রে, জবি শিক্ষার্থীদের বেলায় টিয়ার শেল, লাঠি চার্জ

ঢাকাঃ “হাসনাতদের আন্দোলনে ঠান্ডা পানি স্প্রে আর জগন্নাথের শিক্ষার্থীদের দিকে টিয়ারশেল, রাবার বুলেট”। তিন দফা দাবির প্রেক্ষিতে আজ যমুনার অভিমুখে জবি শিক্ষার্থীদের লংমার্চ কর্মসূচিতে কাকরাইলে পুলিশি আক্রমণের ঘটনায় এমন মন্তব্য করেন বিশ্ববিদ্যালয়ের একাধিক শিক্ষার্থীরা। আজ বুধবার (১৪ মে) বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা মৎস ভবন পার হয়ে কাকরাইল মসজিদের ক্রসিং মোড় আসলেই শিক্ষক …

বিস্তারিত পড়ুন

তিন দফা দাবি নিয়ে যমুনায় জবি উপাচার্য, শিক্ষার্থীদের অবস্থান চলছেই

ঢাকাঃ শিক্ষার্থীদের ৩ দফা দাবি নিয়ে অন্তর্বর্তী সরকারের সঙ্গে আলোচনা করতে প্রধান উপদেষ্টার সরকারি বাসভবন যমুনায় প্রবেশ করেছেন জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের (জবি) উপাচার্য অধ্যাপক রেজাউল করিম। তার সঙ্গে শিক্ষার্থীদের একটি প্রতিনিধি দলও রয়েছে। আন্দোলনরত শিক্ষার্থীরা জানিয়েছেন, যমুনায় তথ্য উপদেষ্টা মাহফুজ আলমের আসার কথা রয়েছে। তিনি এসে পৌঁছালে উপাচার্যের সঙ্গে তার বৈঠক …

বিস্তারিত পড়ুন

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় ড. ইউনূসকে সম্মানসূচক ডক্টরেট ডিগ্রি দিয়েছে

চট্টগ্রামঃ চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় বুধবার বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে তাদের পঞ্চম সমাবর্তন অনুষ্ঠানে প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূসকে সম্মানসূচক ডক্টরেট অফ লিটারেচার (ডি.লিট) ডিগ্রি প্রদান করে। আজ (১৪ মে) বুধবার চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের পঞ্চম সমাবর্তন অনুষ্ঠিত হয়েছে বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশের প্রধান উপদেষ্টা ও নোবেল বিজয়ী অর্থনীতিবিদ অধ্যাপক …

বিস্তারিত পড়ুন