এইমাত্র পাওয়া

Tag Archives: বিশ্ববিদ্যালয়

টানা ৮ ঘণ্টা পর মুক্ত জবি ভিসি, চলছে শিক্ষার্থীদের অবস্থান কর্মসূচি

ঢাকাঃ শিক্ষার্থীদের দুই দাবিতে ৮ ঘণ্টা ধরে অবরুদ্ধ ছিলেন জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের (জবি) উপাচার্য-কোষাধ্যক্ষ-প্রক্টর-রেজিস্ট্রারসহ প্রশাসনিক ভবনের কর্মকর্তারা। তবে দাবি পূরণ না হওয়া পর্যন্ত প্রশাসনিক ভবনের সামনে অবস্থান কর্মসূচি চালিয়ে যাওয়ার ঘোষণা দিয়েছে আন্দোলনরত শিক্ষার্থীরা। রবিবার (২৪ আগস্ট) বিকেল সাড়ে ৩টার দিকে শিক্ষার্থীরা প্রশাসনিক ভবনে তালা দেন। জগন্নাথ বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ …

বিস্তারিত পড়ুন

ডাকসু নির্বাচনে প্রার্থীদের ডোপ টেস্টের দাবি

ঢাকাঃ ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) নির্বাচনে প্রার্থীদের ডোপ টেস্ট করার দাবি জানিয়েছেন চার সদস্যবিশিষ্ট আংশিক প্যানেলের সমাজসেবা সম্পাদক পদপ্রার্থী এবি জুবায়ের। রোববার (২৪ আগস্ট) বেলা সাড়ে ১১টার দিকে বিশ্ববিদ্যালয়ের মধুর ক্যান্টিন এলাকায় আয়োজিত সংবাদ সম্মেলনে এ দাবি জানান তিনি। সংবাদ সম্মেলনে শিক্ষার্থীদের সুবিধার কথা বিবেচনায় নিয়ে ডাকসু নির্বাচন …

বিস্তারিত পড়ুন

অস্ট্রেলিয়া মেলবোর্ন বিশ্ববিদ্যালয়ে উচ্চশিক্ষা, মিলবে ৩৮ হাজার ডলার

ঢাকাঃ উচ্চশিক্ষার জন্য বর‍্যমানে অনেক আন্তর্জাতিক শিক্ষার্থীদের পছন্দ অস্ট্রেলিয়া। আর দেশটির অন্যতম শীর্ষস্থানীয় প্রতিষ্ঠান মেলবোর্ন বিশ্ববিদ্যালয়। সম্প্রতি প্রতিষ্ঠানটি স্নাতকোত্তর ও পিএইচডি ডিগ্রির জন্য ৬০০টি পূর্ণ অর্থায়িত গ্র্যাজুয়েট রিসার্চ বৃত্তির ঘোষণা দিয়েছে। বাংলাদেশসহ বিশ্বের যেকোনো দেশের শিক্ষার্থী এই সুযোগের জন্য আবেদন করতে পারবেন। ১৮৫৩ সালে প্রতিষ্ঠিত মেলবোর্ন বিশ্ববিদ্যালয় অস্ট্রেলিয়ার ভিক্টোরিয়া রাজ্যের …

বিস্তারিত পড়ুন

বিভিন্ন আবাসিক হলে ‘কোটা না মেধা’ স্লোগান রাবি শিক্ষার্থীদের

রাজশাহী: পোষ্য কোটাকে ‘বৈষম্যমূলক’ ও ‘অযৌক্তিক’ আখ্যা দিয়ে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) পাঁচটি আবাসিক হলে ‘কোটা না মেধা’ স্লোগান দিয়েছেন শিক্ষার্থীরা। শিক্ষক-কর্মকর্তা-কর্মচারীদের পোষ্য কোটা পুনর্বহালের দাবিতে ডাকা ধর্মঘটের প্রতিবাদে এমন কর্মসূচি পালন করেন তারা। আজ রবিবার সকাল ১০টার দিকে বিশ্ববিদ্যালয়ের অন্তত পাঁচটি আবাসিক হলে এ কর্মসূচি পালন করা হয়। শিক্ষার্থীদের অভিযোগ, …

বিস্তারিত পড়ুন

খুলনা বিশ্ববিদ্যালয়ে রাতভর শিক্ষার্থীদের দু’গ্রুপের উত্তেজনা, ক্লাস পরীক্ষা বন্ধ

খুলনাঃ তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে শনিবার রাতভর খুলনা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের দুই গ্রুপের মধ্যে মারামারি, পাল্টাপাল্টি স্লোগান ও উত্তেজনাকর পরিস্থিতি সৃষ্টি হয়। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে আজ রোববার ক্লাস পরীক্ষা বন্ধ রেখেছে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। প্রত্যক্ষদর্শী ও বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা জানান, শনিবার (২৩ আগস্ট) বিকেলে খুলনা বিশ্ববিদ্যালয়ের শহিদ মীর মুগ্ধ আন্তঃডিসিপ্লিন ফুটবল টুর্নামেন্টের খেলা …

বিস্তারিত পড়ুন

ববি শিক্ষার্থীদের বরিশাল-কুয়াকাটা মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ

বরিশালঃ অবকাঠামোগত উন্নয়ন, আয়তন বৃদ্ধি ও নিরাপদ পরিবহন ব্যবস্থা নিশ্চিতের দাবিতে বরিশাল-কুয়াকাটা মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করছেন বরিশাল বিশ্ববিদ্যালয়ের (ববি) শিক্ষার্থীরা। রোববার (২৪ আগস্ট) দুপুর ১টায় বিশ্ববিদ্যালয়ের মূল ফটকের সামনের মহাসড়ক অবরোধ করেন তারা। এতে মহাসড়কের দুই প্রান্তে অসংখ্য যানবাহন আটকে যানজট দেখা দেয়। এর আগে বৃহস্পতিবার সংবাদ সম্মেলন করে …

বিস্তারিত পড়ুন

‘আগুন’ ও পরিবেশের জন্য ক্ষতিকর বলে শাবিতে কাটা হচ্ছে শতাধিক গাছ

সিলেটঃ ‘আগুন’ ও ‘পরিবেশের জন্য ক্ষতিকর’ বলে সিলেটের শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে ‘আকাশমনি’র শতাধিক গাছ নিলামের মাধ্যমে বিক্রয় করেছে বিশ্ববিদ্যালয় প্রশাসন। প্রতিটি গাছের বিপরীতে ১০টি ফলের ছাড়া গাছ লাগানো হবে বলে জানিয়েছেন স্টেট শাখার কর্মকর্তা অধ্যাপক ড. আবুল হাসনাত। তবে গাছ কাটার ক্ষেত্রে সিলেট বনবিভাগের কোনো অনুমতি নেওয়া হয়নি …

বিস্তারিত পড়ুন

ছাত্র সংসদ নির্বাচন চায় নজরুল বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা

ময়মনসিংহঃ জুলাই অভ্যুত্থানের পর থেকেই জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়ে ছাত্রসংসদের গঠনতন্ত্র প্রণয়ন ও রোডম্যাপ ঘোষণা করে দ্রুত বাস্তবায়নের দাবি জানিয়ে আসছে শিক্ষার্থীরা। কিন্তু অভ্যুত্থান পরবর্তী এক বছর পেরিয়ে গেলেও বিশ্ববিদ্যালয় প্রশাসনের কোনো তৎপরতা না থাকায় সম্প্রতি নির্বাচনের জোরালো দাবিতে সরব হয়ে উঠেছে বিভিন্ন ছাত্র সংগঠনের প্রতিনিধি এবং সাধারণ …

বিস্তারিত পড়ুন

কুবি শিক্ষার্থীকে শ্লী ল তা হানি ও হ-ত্যা চেষ্টা, আটক ২

কুমিল্লাঃ কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের (কুবি) নৃবিজ্ঞান বিভাগের এক নারী শিক্ষার্থী চট্টগ্রামগামী লোকাল সেন্টমার্টিন পরিবহনের বাসে শ্লীলতাহানি ও ছিনতাইয়ের শিকার হয়েছেন। এসময় অভিযুক্তরা ভুক্তভোগী শিক্ষার্থীকে বাস থেকে ফেলে দেন। এ ঘটনার সঙ্গে জড়িত পাঁচজনের মধ্যে দুইজনকে আটক করে পুলিশের হাতে সোপর্দ করেছেন প্রত্যক্ষদর্শীরা। শুক্রবার (২২ আগস্ট) সকাল সাড়ে ৯টার দিকে এ ঘটনা …

বিস্তারিত পড়ুন

বুয়েটে মধ্যরাতে শিক্ষার্থীদের বিক্ষোভ

ঢাকাঃ বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের (বুয়েট) শিক্ষার্থীরা বিক্ষোভ মিছিল করেছে। ডিপ্লোমা ইঞ্জিনিয়ারদের সাত দফা দাবির বিরুদ্ধে বৃহস্পতিবার (২১ আগস্ট) রাতে বুয়েটের শহীদ মিনার থেকে শুরু হওয়া এই মিছিল কেন্দ্রীয় শহীদ মিনার হয়ে টিএসসি দোয়েল চত্বর ঘুরে শেষ হয়। সংবাদ সম্মেলনে শিক্ষার্থীরা বলেন, দেশে আবারও কোটা প্রথা চালু করতে চায় ডিপ্লোমা ইঞ্জিনিয়াররা। …

বিস্তারিত পড়ুন