বুয়েটে মধ্যরাতে শিক্ষার্থীদের বিক্ষোভ

ঢাকাঃ বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের (বুয়েট) শিক্ষার্থীরা বিক্ষোভ মিছিল করেছে। ডিপ্লোমা ইঞ্জিনিয়ারদের সাত দফা দাবির বিরুদ্ধে বৃহস্পতিবার (২১ আগস্ট) রাতে বুয়েটের শহীদ মিনার থেকে শুরু হওয়া এই মিছিল কেন্দ্রীয় শহীদ মিনার হয়ে টিএসসি দোয়েল চত্বর ঘুরে শেষ হয়।

সংবাদ সম্মেলনে শিক্ষার্থীরা বলেন, দেশে আবারও কোটা প্রথা চালু করতে চায় ডিপ্লোমা ইঞ্জিনিয়াররা। কিন্তু তারা কোনো ইঞ্জিনিয়ার নয় বলে দাবি বুয়েট শিক্ষার্থীদের। ডিপ্লোমা ইঞ্জিনিয়ারদের ৭ দফা দাবি অযৌক্তিক বলেও মন্তব্য করেন তারা।

গত ২০ আগস্ট, রাজধানীর প্রেসক্লাবে মানববন্ধন কর্মসূচি পালন করেন পলিটেকনিক শিক্ষক, শিক্ষার্থী ও ডিপ্লোমা ইঞ্জিনিয়াররা। সেখানে উপ-সহকারী প্রকৌশলী থেকে সহকারী প্রকৌশলী পদে ৫০ শতাংশ পদোন্নতিসহ সাত দফা দাবি জানান তারা।

বুয়েট শিক্ষার্থীরা এই দাবির সমালোচনা করে বলছেন, এ ধরনের পদোন্নতি ও কোটা প্রথা পুনঃস্থাপন শিক্ষা ও প্রকৌশল পেশার মানের জন্য ক্ষতিকর হতে পারে।

শিক্ষাবার্তা ডটকম/এএইচএম/২২/০৮/২০২৫


Discover more from শিক্ষাবার্তা ডট কম

Subscribe to get the latest posts sent to your email.