এইমাত্র পাওয়া

Tag Archives: এসএসসি

এসএসসি পরীক্ষায় নকল করার দায়ে ৪ শিক্ষার্থী বহিষ্কার, দায়িত্বরত ৩ শিক্ষককে অব্যাহতি

ময়মনসিংহঃ ময়মনসিংহে চলমান এসএসসি পরীক্ষায় নকল করার দায়ে ৪ শিক্ষার্থী বহিষ্কার হয়েছে। এ সময় দায়িত্ব অবহেলার দায়ে ডিউটি থেকে অব্যাহতি দেওয়া হয়েছে সংশ্লিষ্ট কক্ষের দায়িত্বরত ৩ শিক্ষককে। মঙ্গলবার (২৯ এপ্রিল) দুপুরে সদর উপজেলার এসএসসি ভোকেশনাল পরীক্ষা কেন্দ্র মাইজবাড়ী খালেক উচ্চ বিদ্যালয়ে এই ঘটনা ঘটে। বহিষ্কৃত শিক্ষার্থীরা হলেন, ড. হাবিবুর রহমান …

বিস্তারিত পড়ুন

চলমান এসএসসি পরীক্ষায় যশোর বোর্ডের প্রশ্নপত্রে ভুলের ছড়াছড়ি

যশোরঃ চলমান ২০২৫ সালের এসএসসি পরীক্ষায় যশোর শিক্ষা বোর্ডের ইংরেজি প্রথম ও দ্বিতীয় পত্রের প্রশ্নপত্রে ভুল ধরা পড়েছে। প্রশ্নপত্রের অসঙ্গতি ও ভুলে ক্ষুব্ধ হয়েছেন পরীক্ষার্থীরা ও তাদের অভিভাবকরা। পরীক্ষার্থীদের অভিযোগ, প্রশ্নপত্রে এমন প্রশ্ন এসেছে যার কোনো নির্দিষ্ট উত্তর নেই, আবার কোনো প্রশ্নে একাধিক উত্তর সঠিক। গত ১৫ ও ১৭ এপ্রিল …

বিস্তারিত পড়ুন

পরীক্ষায় অসদুপায় অবলম্বনের জন্য ১৭ শিক্ষার্থী বহিষ্কার, ৮ শিক্ষককে অব্যাহতি

জামালপুরেঃ জামালপুরে এসএসসি, এসএসসি (ভোকেশনাল) ও দাখিল পরীক্ষায় অসদুপায় অবলম্বনের অভিযোগে ১৭ জন শিক্ষার্থীকে বহিষ্কার করা হয়েছে। একই সঙ্গে ৮ জন শিক্ষককে দায়িত্ব থেকে অব্যাহতি দেওয়া হয়েছে। আজ রোববার জেলার ইসলামপুর, বকশিগঞ্জ ও মাদারগঞ্জ উপজেলার ৬টি পরীক্ষাকেন্দ্রে বহিষ্কারের ঘটনা ঘটে। ইসলামপুর উপজেলার ৪ নম্বর চর উচ্চ বিদ্যালয় কেন্দ্রে ৫ জন …

বিস্তারিত পড়ুন

এসএসসি পরীক্ষা শেষ করে বাসায় ফেরার পথে ট্রাকের ধাক্কায় পরীক্ষার্থী নি-হ-ত

ঢাকাঃ রাজধানীর উত্তরায় বিআরটিসি পরিবহনের দ্রুতগামী একটি ট্রাকের ধাক্কায় নাঈম (১৭) নামে এক এসএসসি পরীক্ষার্থী নিহত হয়েছে। সে উত্তরা হাই স্কুল অ্যান্ড কলেজ থেকে এবছর এসএসসি পরীক্ষা দিচ্ছিলো। রোববার (২৭ এপ্রিল) দুপুরের দিকে উত্তরা রাজউক হাইস্কুল পরীক্ষাকেন্দ্র থেকে পরীক্ষা শেষ করে বাসায় ফেরার পথে আজমপুর বিএনএসের ঢালে রাস্তা পারাপারের সময় …

বিস্তারিত পড়ুন

কুমিল্লায় প্রবাসী বাবার লা-শ বাড়িতে রেখে এসএসসি পরীক্ষার হলে ছেলে

কুমিল্লাঃ প্রবাস থেকে লাশ হয়ে ফেরা প্রবাসী বাবার মরদেহ বাড়িতে রেখে এসএসসি পরীক্ষার আসনে বসতে হলো মো. হাসান নামের এক শিক্ষার্থীকে। রবিবার (২৭ এপ্রিল) সকাল ৭ টার দিকে কুমিল্লার দেবীদ্বার উপজেলার ইউছুফপুর গ্রামে এমন দৃশ্য দেখা যায়। মো. হাসান কুমিল্লার দেবীদ্বার উপজেলার ইউছুফপুর আইডিয়াল হাইস্কুলের বিজ্ঞান শাখার শিক্ষার্থী। সে ২০২৫ …

বিস্তারিত পড়ুন

জামালপুরে এসএসসি পরীক্ষায় নকল করার দায়ে ১১ পরীক্ষার্থী ও ২ শিক্ষক বহিস্কার

জামালপুরঃ জামালপুরের মাদারগঞ্জে এসএসসি, দাখিল ও সমমান পরীক্ষায় নকল করার দায়ে ১১ পরীক্ষার্থী ও দায়িত্ব অবহেলার দায়ে ২ শিক্ষককে বহিষ্কার করা হয়েছে। রোববার (২৭ এপ্রিল) দুপুরে পরীক্ষা চলাকালীন বালিজুড়ী রওশন আরা সরকারি বালিকা উচ্চ বিদ্যালয় কেন্দ্রের ৪ পরীক্ষার্থী ও দায়িত্বপ্রাপ্ত এক শিক্ষিকা, মাদারগঞ্জ আব্দুল আলী মির্জা কাশেম কামিল মাদ্রাসা কেন্দ্রের …

বিস্তারিত পড়ুন

এসএসসি: পরীক্ষার্থীদের অনুপস্থিতির কিছু সম্ভাব্য কারণ ও প্রতিকার

মো: ছলিম উল্লাহ আজাদঃ  ২০২৫ সালের এসএসসি/সমমানের পরীক্ষা চলতি মাসের ১০ তারিখ থেকে শুরু হয়েছে। পরীক্ষা শুরু হওয়ার পর থেকেই অপ্রত্যাশিত বিভিন্ন রকমের নেতিবাচক তথ্য সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়ছে। এদিকে এইচএসসি পরীক্ষার ফরম পূরণ সংক্রান্ত কিছু সংবাদ ও বিভিন্ন নিউজ পোর্টালে ভাইরাল হয়েছে। এসএসসি পরীক্ষায় অনেক পরীক্ষার্থী ফরম পূরণ …

বিস্তারিত পড়ুন

এসএসসি ও সমমান পরীক্ষার সপ্তম দিনে বহিষ্কার ১০, অনুপস্থিত ২৬ হাজার

ঢাকাঃ মাধ্যমিক সার্টিফিকেট পরীক্ষা (এসএসসি) ও সমমান পরীক্ষার সপ্তম দিনে সারাদেশে অনুপস্থিত ছিলেন ২৬ হাজার ১৯০ পরীক্ষার্থী এবং অসদুপায় অবলম্বনের দায়ে বহিষ্কার করা হয়েছে ১০ পরীক্ষার্থীকে। এদের মধ্যে দুজন এসএসসির এবং আটজন দাখিলের। এদিন ভোকেশনালে কোনো বহিষ্কার নেই। বৃহস্পতিবার (২৪ এপ্রিল) পরীক্ষা শেষে আন্তশিক্ষা বোর্ড সমন্বয় কমিটি এই তথ্য জানায়।  …

বিস্তারিত পড়ুন

বাবার মৃত্যুর শোক বুকে চেপে এসএসসি পরীক্ষার হলে খাইরুল

বরগুনাঃ বাবার মৃত্যুর শোক বুকে চেপে এসএসসি পরীক্ষায় অংশ নিয়েছে খাইরুল বেপারী নামের এক শিক্ষার্থী। আজ বুধবার (২৩ এপ্রিল) সকালে বাবার মরদেহ বাড়িতে রেখেই সে পরীক্ষাকেন্দ্রে যায়। খাইরুল বরগুনা জেলার বেতাগী উপজেলার পুটিয়াখালী আদর্শ মাধ্যমিক বিদ্যালয়ের মানবিক বিভাগের শিক্ষার্থী। তার বাবার নাম আমজেদ বেপারী। তিন ভাই-বোনের মধ্যে সে সবচেয়ে ছোট। …

বিস্তারিত পড়ুন

পেকুয়ায় স্কুলের কর্মচারী দিয়ে এসএসসি পরীক্ষার ডিউটি!

কক্সবাজারঃ নিয়ম অনুযায়ী, এসএসসি পরীক্ষা হলের দায়িত্বে থাকবেন শিক্ষক। তবে সেই নিয়মকে বৃদ্ধাঙ্গুলি দেখিয়ে পরীক্ষা হলের দায়িত্ব পালন করছেন স্কুলের তৃতীয় শ্রেণির এক কর্মচারী। পর পর দুদিন দায়িত্ব পালন করেছেন তিনি। বিষয়টি সম্পর্কে অবগতও কেন্দ্র সচিব। ঘটনাটি কক্সবাজারের পেকুয়া বালিকা উচ্চ বিদ্যালয় কেন্দ্রের। স্থানীয় সূত্রে জানা গেছে, চলমান এসএসসি পরীক্ষায় …

বিস্তারিত পড়ুন