নিজস্ব প্রতিবেদক।।
কুমিল্লা মহানগর বিএনপির উদ্যোগে আয়োজিত এক জনসভায় প্রধান অতিথির বক্তব্যে অধ্যক্ষ মো. সেলিম ভূঁইয়া বলেন, “ধানের শীষ বিজয়ী হলে বিজয়ী হবেন জনগণ। কারণ ধানের শীষ কেবল একটি প্রতীক নয়—এটি মানুষের অধিকার, গণতন্ত্র ও ন্যায়ের প্রতীক।”
শুক্রবার বিকেলে কুমিল্লা মহানগরীরে অনুষ্ঠিত এ জনসভায় তিনি আরও বলেন, বর্তমান সময় দেশ সংকটময় পরিস্থিতির মধ্য দিয়ে যাচ্ছে। জনগণের ভোটাধিকার, মুক্ত গণমাধ্যম, ন্যায়বিচার ও রাষ্ট্র পরিচালনার স্বচ্ছতা আজ প্রশ্নবিদ্ধ। এই পরিস্থিতি থেকে উত্তরণে ধানের শীষের বিজয়ই পারে জনগণের প্রত্যাশা পূরণ করতে।
অধ্যক্ষ সেলিম ভূঁইয়া অভিযোগ করেন, সরকার বিরোধী দলকে মাঠে নামতে বাধা দিচ্ছে এবং গণতান্ত্রিক কার্যক্রমকে সীমাবদ্ধ করছে। তিনি বলেন, “বিএনপি ক্ষমতায় যাওয়ার লোভে মাঠে নামে না; জনগণের অধিকার প্রতিষ্ঠার আন্দোলনই আমাদের লক্ষ্য।”
সভায় আরও বক্তব্য রাখেন কুমিল্লা মহানগর বিএনপির অঙ্গসংগঠনের নেতৃবৃন্দ। বক্তারা বলেন, দেশের মানুষ পরিবর্তন চায়, আর সেই পরিবর্তনের একমাত্র উপায় ধানের শীষে ভোট দেওয়া।
শেষে অধ্যক্ষ মো. সেলিম ভূঁইয়া সবাইকে শান্তিপূর্ণভাবে নির্বাচনে অংশগ্রহণ ও জনগণের ভোট রক্ষার আহ্বান জানান।
Discover more from শিক্ষাবার্তা ডট কম
Subscribe to get the latest posts sent to your email.
শিক্ষাবার্তা ডট কম অনলাইন নিউজ পোর্টাল
