ঢাকাঃ হোমিওপ্যাথিক চিকিৎসকদের নামের আগে ‘ডাক্তার (ডা.)’ পদবী ব্যবহার না করার বিষয়ে স্বাস্থ্য মন্ত্রণালয়ের নির্দেশনা অনতিবিলম্বে বাতিলসহ ৬ দফা দাবি জানিয়েছে হোমিওপ্যাথিক স্বার্থ সংরক্ষণ জাতীয় কমিটি। মঙ্গলবার ২ সেপ্টেম্বর রাজধানীর জাতীয় প্রেসক্লাবের তোফাজ্জল হোসেন মানিক মিয়া হলে অনুষ্ঠিত সংবাদ সম্মেলনে ‘হোমিওপ্যাথিক স্বার্থ সংরক্ষণ জাতীয় কমিটি’র পক্ষ থেকে এসব দাবি উপস্থাপন …
বিস্তারিত পড়ুনDaily Archives: September 2, 2025
ছয় দফা দাবিতে দ্বিতীয় দিনে বাকৃবি শিক্ষার্থীদের রেলপথ অবরোধ
ময়মনসিংহঃ ময়মনসিংহে ছয় দফা দাবিতে চলমান আন্দোলনের দ্বিতীয় দিনে রেলপথ অবরোধ করেছেন বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা। এতে ঢাকা-ময়মনসিংহ রেলপথে ট্রেন চলাচল বন্ধ রয়েছে। মঙ্গলবার (২ সেপ্টেম্বর) দুপুর ১২টার দিকে বাকৃবি এলাকায় জব্বারের মোড়ে রেলপথ অবরোধ করেন শিক্ষার্থীরা। বিষয়টি নিশ্চিত করেছেন ময়মনসিংহ রেলওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আক্তার হোসেন। তিনি …
বিস্তারিত পড়ুনআজ থেকে ঢাবির হলে থাকতে পারবে না কোনো বহিরাগত
ঢাকাঃ ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) নির্বাচনকে কেন্দ্র করে শিক্ষার্থীদের নিরাপত্তা নিশ্চিতকরণ ও অপ্রীতিকর ঘটনা এড়াতে হলে বহিরাগতদের অবস্থান নিষিদ্ধ করেছে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। অতিথিদের অবস্থানেও থাকছে একই নিষেধাজ্ঞা। মঙ্গলবার (২ সেপ্টেম্বর) ডাকসু ও হল সংসদ নির্বাচনের (২০২৫) চিফ রিটার্নিং অফিসার অধ্যাপক ড. মোহাম্মদ জসীম উদ্দিন স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ …
বিস্তারিত পড়ুনশিক্ষা ক্ষেত্রে যে অচলাবস্থা চলছে তা দুঃখজনক: শিক্ষা উপদেষ্টা
ঢাকাঃ শিক্ষা উপদেষ্টা অধ্যাপক ড. চৌধুরী রফিকুল আবরার বলেন, শিক্ষা ক্ষেত্রে যে অচলাবস্থা চলছে তা দুঃখজনক। মন্ত্রনালয় এজন্য উদ্বিগ্ন। আজ মঙ্গলবার ২ সেপ্টেম্বর তিনি এ কথা বলেন। তিনি আরও বলেন, শিক্ষা মন্ত্রণালয় বিষয়গুলোকে গুরুত্বের সাথে পর্যবেক্ষণ করছে। শিক্ষা প্রতিষ্ঠানের অচলাবস্থার বিষয় শিক্ষার্থীদের আরও ধৈর্যের সাথে এগোনোর আহ্বান জানান শিক্ষা উপদেষ্টা। …
বিস্তারিত পড়ুনবাকৃবি প্রশাসন: আন্দোলনকে ভিন্ন খাতে নিতে শিক্ষকদের স্বজনদের বহিরাগত আখ্যা
ময়মনসিংহঃ বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ে (বাকৃবি) পশুপালন ও ভেটেরিনারি অনুষদের কম্বাইন্ড ডিগ্রির দাবির প্রেক্ষিতে গঠিত কমিটির সুপারিশ বাস্তবায়নের পর একাডেমিক কাউন্সিল সভার পরবর্তী পরিস্থিতি জটিল হয়ে ওঠে। বিশ্ববিদ্যালয় প্রশাসন অভিযোগ করেছে, একাডেমিক কাউন্সিলের সভা শেষে প্রাথমিকভাবে শিক্ষার্থীরা সন্তুষ্ট থাকলেও একটি স্বার্থান্বেষী মহলের ইন্ধনে পরিস্থিতি পাল্টে যায় এবং পরে শিক্ষকদের অবরুদ্ধ করা …
বিস্তারিত পড়ুনদৌলতপুরে ৪ বছরেও মেলেনি বৃত্তির টাকা
শিক্ষাবার্তা ডেস্ক।। কুষ্টিয়ার দৌলতপুরে প্রাথমিক সমাপনী পরীক্ষায় বৃত্তি পাওয়া শিক্ষার্থীরা চার বছরেও প্রাপ্য অর্থ না পাওয়ায় ক্ষোভ প্রকাশ করেছেন। বৃত্তিপ্রাপ্তদের অভিযোগ, বারবার শিক্ষা অফিস ও ব্যাংকে যোগাযোগ করেও কোনো সুনির্দিষ্ট তথ্য মেলেনি, শুধু আশ্বাসই পেয়েছেন। দৌলতপুর উপজেলা প্রাথমিক শিক্ষা অফিস সূত্রে জানা গেছে, ২০২২ সালে উপজেলার ২৮৪টি বিদ্যালয় থেকে ২ …
বিস্তারিত পড়ুনচট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের আ হ ত শিক্ষার্থীদের দেখতে গেলেন ধর্ম উপদেষ্টা
চট্টগ্রামঃ চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় (চবি)-এর আহত শিক্ষার্থীদের দেখতে হাসপাতালে গেলেন ধর্ম বিষয়ক মন্ত্রণালয়ের উপদেষ্টা অধ্যাপক ড. আ ফ ম খালিদ হোসেন। সোমবার (১ সেপ্টেম্বর) রাত ১১ টায় চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে যান তিনি। এ সময় চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের আহত শিক্ষার্থী ও পরিবারের সদস্যদের সঙ্গে তিনি কথা বলেন। শিক্ষার্থীদের চিকিৎসায় ঘাটতি না হওয়ার …
বিস্তারিত পড়ুনবিদ্যালয়ের ভুয়া শাখায় ৫ শিক্ষক, সরকারি বেতন নিয়েছেন দেড় কোটি টাকা
শিক্ষাবার্তা ডেস্ক।। পাবনার ভাঙ্গুড়া উপজেলা সদরের ভাঙ্গুড়া জরিনা রহিম বালিকা উচ্চ বিদ্যালয়ে ভুয়া শাখা দেখিয়ে পাঁচ জন শিক্ষক দীর্ঘ এক যুগ ধরে চাকরি করছেন। এ সময়ে তারা সরকারি কোষাগার থেকে তুলেছেন প্রায় দেড় কোটি টাকা বেতন। সম্প্রতি শিক্ষা মন্ত্রণালয়ের তদন্তে এ অনিয়মের সত্যতা মিলেছে। শিক্ষা মন্ত্রণালয়ের নির্দেশে রাজশাহী শিক্ষা বোর্ড …
বিস্তারিত পড়ুনশিক্ষা, প্রযুক্তি ও সৃষ্টিশীলতায় ডুয়েট হোক অগ্রদূত: ডুয়েট ভিসি
ঢাকাঃ ঢাকা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (ডুয়েট), গাজীপুর-এর উপাচার্য অধ্যাপক ড. মোহাম্মদ জয়নাল আবেদীন বলেছেন, ‘ডুয়েটের ২২ বছরের এই যাত্রা একটি স্বপ্নপূরণের ইতিহাস। ডুয়েট আজ দেশের অন্যতম প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় হিসেবে প্রতিষ্ঠিত। শিক্ষা, প্রযুক্তি ও সৃষ্টিশীলতায় ডুয়েট হোক অগ্রদূত। শিক্ষার মান উন্নয়ন, গবেষণা, উদ্ভাবন, শিল্পক্ষেত্রে সুদৃঢ় সম্পৃক্ততা— এসবই ডুয়েটকে …
বিস্তারিত পড়ুনসরকারি টিটি কলেজ শিক্ষার্থীদের বৃত্তির সংখ্যা ও কোটা পুনর্নির্ধারণ
শিক্ষাবার্তা ডেস্ক।। শিক্ষা মন্ত্রণালয়ের নির্দেশনা অনুযায়ী দেশের ১৪টি সরকারি শিক্ষক প্রশিক্ষণ কলেজে (টিটিসি) ২০২৫-২৬ অর্থবছরের জন্য রাজস্ব খাতভুক্ত পেশামূলক উপবৃত্তির সংখ্যা ও কোটা পুনঃনির্ধারণ করা হয়েছে। সম্প্রতি প্রকাশিত মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তরের মহাপরিচালক প্রফেসর ড. মুহাম্মদ আজাদ খানের সই করা একটি অফিস আদেশে বিষয়টি জানানো হয়েছে। নতুন বণ্টন অনুযায়ী, …
বিস্তারিত পড়ুন
শিক্ষাবার্তা ডট কম অনলাইন নিউজ পোর্টাল