সুনামগঞ্জঃ সুনামগঞ্জের দোয়ারাবাজার উপজেলার সরকারি মডেল উচ্চ বিদ্যালয়ের সহকারী শিক্ষক সাখাওয়াত উল্যাহ মারুফের বিরুদ্ধে শিক্ষার্থীদের সঙ্গে অনৈতিক আচরণের অভিযোগ উঠেছে। এ ঘটনায় তার বহিষ্কারের দাবিতে শিক্ষার্থীরা বিক্ষোভ ও মানববন্ধন কর্মসূচি পালন করেছে। মঙ্গলবার (২৭ মে) দুপুরে বিদ্যালয়ের শতাধিক শিক্ষার্থী প্ল্যাকার্ড ও ব্যানার নিয়ে বিদ্যালয় প্রাঙ্গণ থেকে বিক্ষোভ মিছিল শুরু করে …
বিস্তারিত পড়ুনDaily Archives: May 27, 2025
পাংশায় শিক্ষকদের কর্মবিরতি, প্রাথমিক বিদ্যালয়ে পাঠদান বন্ধ
রাজবাড়ীঃ তিন দফা দাবিতে কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসাবে রাজবাড়ীর পাংশায় সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষকরা কর্মবিরতিতে গিয়েছেন। সোমবার (২৬ মে) সকাল থেকে শুরু হওয়া এই কর্মসূচির আওতায় শিক্ষকরা বিদ্যালয়ে উপস্থিত থাকলেও পাঠদান কার্যক্রম থেকে বিরত রয়েছেন। মঙ্গলবার রাজবাড়ীর পাংশা শহরের বিভিন্ন প্রাথমিক বিদ্যালয় ঘুরে দেখা যায়, শ্রেণিকক্ষে পাঠদান একেবারেই বন্ধ। …
বিস্তারিত পড়ুনসারা দেশে কলমবিরতি পালন করেছেন ২৫ ক্যাডারের কর্মকর্তারা
ঢাকাঃ সারা দেশে কলমবিরতির প্রথম দিন পালন করেছেন বাংলাদেশ সিভিল সার্ভিসের ২৫টি ক্যাডারের কর্মকর্তারা। ২৫টি ক্যাডার কর্মকর্তাদের সংগঠন আন্তক্যাডার বৈষম্য নিরসন পরিষদের আহ্বানে আজ মঙ্গলবার দেশের বিভিন্ন দপ্তরে সকাল ৯টা থেকে দুপুর ১২টা পর্যন্ত এই কর্মসূচি পালন করা হয়। দুই দিনের কলমবিরতি কর্মসূচির আজ ছিল প্রথম দিন। আগামীকাল বুধবারও কর্মসূচি …
বিস্তারিত পড়ুনপ্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষকদের কর্মবিরতি, পাঠদান বন্ধ
নোয়াখালীঃ গ্রেড ও পদোন্নতি নিয়ে জটিলতা নিরসনের দাবিতে নোয়াখালীতে পূর্ণ দিবস কর্মবিরতি পালন করছেন সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষকগণ। সহকারী শিক্ষক সংগঠন ঐক্য পরিষদের ডাকে সোমবার থেকে জেলার ৯ উপজেলা ও ৮ পৌরসভার সবগুলো সরকারি প্রাথমিক বিদ্যালয়ে এ কর্মসূচি পালিত হচ্ছে। এতে বিদ্যালয়গুলোতে শিক্ষার্থী এবং শিক্ষকগণ উপস্থিত থাকলেও শেণিকক্ষে পাঠদান …
বিস্তারিত পড়ুনঅবশেষে সচিবালয়ে সঙ্কট নিরসনে ৮ সদস্যের সচিব কমিটি
ঢাকাঃ সরকারি চাকরি (সংশোধন) অধ্যাদেশ, ২০২৫ বাতিলের দাবিতে টানা চতুর্থ দিনের মতো সচিবালয়ে বিক্ষোভ করছেন কর্মকর্তা-কর্মচারীরা। এ পরিস্থিতি সামাল দিতে অবশেষে গঠিত হয়েছে ৮ সদস্যের সচিব কমিটি। ভূমি মন্ত্রণালয়ের সিনিয়র সচিব এ এস এম সালেহ আহমেদকে প্রধান করে গঠিত এ কমিটি বিক্ষোভরতদের সঙ্গে আলোচনায় বসবে বলে জানানো হয়েছে। মঙ্গলবার মন্ত্রিপরিষদ …
বিস্তারিত পড়ুনজাতীয় বিশ্ববিদ্যালয়ের চাকরিচ্যুত ৯৮৮ জনের চাকরি পুনর্বহালের নির্দেশ
ঢাকাঃ চাকরিচ্যুত ৯৮৮ কর্মকর্তা-কর্মচারীকে চাকরিতে পুনর্বহালের নির্দেশ দিয়েছেন দেশের সর্বোচ্চ আদালত। মঙ্গলবার সকালে প্রধান বিচারপতি ড. সৈয়দ রেফাত আহমেদের নেতৃত্বাধীন আপিল বিভাগের একটি বেঞ্চ এই আদেশ দেন। জাতীয় বিশ্ববিদ্যালয়ের চাকরিচ্যুত এসব কর্মকর্তা-কর্মচারীর বিরুদ্ধে উচ্চ আদালতের রায়ে চাকরিচ্যুতির আদেশ বহাল থাকলেও পরবর্তীতে রিভিউ শুনানিতে তা পুনর্বিবেচনায় আসে। সর্বশেষ আপিল বিভাগ মামলাটি …
বিস্তারিত পড়ুনবঙ্গোপসাগরে লঘুচাপ সৃষ্টি হয়েছে, ঘনীভূত হওয়ার আশঙ্কা
ঢাকাঃ উত্তর-পশ্চিম বঙ্গোপসাগর এবং তৎসংলগ্ন পশ্চিম-মধ্য এলাকায় একটি লঘুচাপ সৃষ্টি হয়েছে, যা ঘনীভূত হয়ে আরও শক্তিশালী রূপ নিতে পারে বলে সতর্ক করেছে বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর। এই পরিস্থিতিতে দেশের বিভিন্ন অঞ্চলে বৃষ্টিপাত এবং দমকা হাওয়ার পূর্বাভাস দেওয়া হয়েছে। মঙ্গলবার (২৭ মে) সকালে আবহাওয়া অধিদপ্তর এক বিজ্ঞপ্তিতে জানায়, দক্ষিণ-পশ্চিম মৌসুমি বায়ু ইতোমধ্যে …
বিস্তারিত পড়ুনতিতুমীর কলেজ শিক্ষার্থীদের পরিচয়পত্র ঝুলিয়ে রাখা বাধ্যতামূলক করল
ঢাকাঃ রাজধানীর সরকারি তিতুমীর কলেজ ক্যাম্পাসে অবস্থানরত সকল শিক্ষার্থীর জন্য পরিচয়পত্র ঝুলিয়ে রাখা বাধ্যতামূলক করা হয়েছে। মঙ্গলবার (২৭ মে) অধ্যক্ষ অধ্যাপক ছদরুদ্দীন আহমদ স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এই নির্দেশনা জারি করা হয়। এতে বলা হয়েছে, কলেজ চলাকালীন সময়ে ক্যাম্পাসে অবস্থানকালে, শিক্ষার্থীদের সার্বক্ষণিকভাবে পরিচয়পত্র দৃশ্যমানভাবে ঝুলিয়ে রাখতে হবে। পরিচয়পত্র ব্যতীত কলেজে অবস্থান …
বিস্তারিত পড়ুনআবারও অবস্থান কর্মসূচি জাতীয় বিশ্ববিদ্যালয়ের অন-ক্যাম্পাস শিক্ষার্থীদের
গাজীপুরঃ জাতীয় বিশ্ববিদ্যালয়ের অন-ক্যাম্পাস স্নাতকের (সম্মান) তৃতীয় ব্যাচের ভর্তি বিজ্ঞপ্তি প্রকাশ এবং শিক্ষা কার্যক্রম নিয়মিত ও সুনির্দিষ্টভাবে চালুর দাবিতে আবারও অবস্থান কর্মসূচি শুরু করেছেন শিক্ষার্থীরা। আজ মঙ্গলবার সকালে বিশ্ববিদ্যালয়ের একাডেমিক ভবনের সামনে তাঁরা এ কর্মসূচি শুরু করেন। এর আগে শিক্ষার্থীরা গত শনিবার অবস্থান কর্মসূচি ও পরদিন রোববার আমরণ অনশন কর্মসূচি …
বিস্তারিত পড়ুনসচিবালয়ের সামনে ‘ফ্যাসিবাদ উৎখাত যাত্রা’ কর্মসূচি জুলাই মঞ্চের
ঢাকাঃ সচিবালয়ের সামনে অবস্থান নিয়েছে জুলাই মঞ্চ। তারা সচিবালয় ও এনবিআরসহ বাংলাদেশে থাকা দুর্নীতিবাজ ও ফ্যাসিবাদের আমলাদের উৎখাতের দাবিতে ‘ফ্যাসিবাদ উৎখাত যাত্রা’ কর্মসূচি পালন করছে। মঙ্গলবার (২৭ মে) সকাল থেকে তাদের সচিবালের প্রধান গেটের ঠিক উল্টো পাশে ওসমানী স্মৃতি মিলনায়তনের সামনে অবস্থান করতে দেখা গেছে। সোমবার রাত ১১টায় রাজধানীর শাহবাগের …
বিস্তারিত পড়ুন
শিক্ষাবার্তা ডট কম অনলাইন নিউজ পোর্টাল