এইমাত্র পাওয়া

Monthly Archives: September 2024

ছয় বিষয়ের টাকা ফেরত পাবেন পরীক্ষার্থীরা

নিজস্ব প্রতিবেদক।। বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের মুখে বাতিল হওয়া এইচএসসির ছয় বিষয়ের পরীক্ষার ফির টাকা শিক্ষার্থীদের ফেরত দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে ঢাকা শিক্ষা বোর্ড। গতকাল মঙ্গলবার শিক্ষা বোর্ডের ওয়েবসাইটে এ সংক্রান্ত বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে। এতে বলা হয়েছে, এইচএসসি পরীক্ষা—২০২৪-এর স্থগিত পরীক্ষাগুলো ২০ আগস্ট বাতিল ঘোষণা করা হয়। যেসব বিষয়ের পরীক্ষা অনুষ্ঠিত …

বিস্তারিত পড়ুন

সঞ্চয়পত্রে মেয়াদপূর্তির দিনই মিলবে আসলসহ মুনাফার টাকা

নিজস্ব প্রতিবেদক।। সঞ্চয়পত্রের মেয়াদ পূর্ণ হওয়ার পর আসল টাকা তুলতে ব্যাংকের দ্বারে দ্বারে ঘুরতে হয় গ্রাহকদের। হতে হয় নানা হয়রানির শিকার। এই ভোগান্তি বা হয়রানি দূর করতে নতুন নির্দেশনা দিয়েছে বাংলাদেশ ব্যাংক। এখন থেকে সঞ্চয়পত্রের মেয়াদপূর্তির দিনই মুনাফাসহ আসল টাকা গ্রাহকের ব্যাংক হিসাবে জমা করতে হবে। মঙ্গলবার (২৪ সেপ্টেম্বর) বাংলাদেশ …

বিস্তারিত পড়ুন

যোগদান করেছেন ববি উপাচার্য অধ্যাপক ড. শুচতিা শরমিন

তানজিদ শাহ জালাল ইমন, বিশ্ববিদ্যালয় প্রতিবেদকঃ বরিশাল বিশ্ববিদ্যালয়ের উপাচার্য হিসেবে যোগদান করেছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের ডেভেলপমেন্ট স্টাডিজ বিভাগের অধ্যাপক ড. শুচিতা শরমিন। তিনি বরিশাল বিশ্ববিদ্যালয়ের ৫ম ও প্রথম নারী উপাচার্য। মঙ্গলবার (২৪সেপ্টেম্বর) বিকাল ৫টায় নবনিযুক্ত উপাচার্য যোগদান করে শিক্ষা মন্ত্রণালয়ে এ সংক্রান্ত পত্রাদি প্রেরণ করেন। এরপর তিনি বিশ্ববিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থী, কর্মকর্তা-কর্মচারীদের সাথে সৌজন্য …

বিস্তারিত পড়ুন

কর্মস্থলে যোগদান করলেন ইবির নতুন উপাচার্য

জামাল উদ্দীন, বিশ্ববিদ্যালয় প্রতিবেদক: ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) নবনিযুক্ত উপাচার্য অধ্যাপক ড. নকীব মোহাম্মদ নসরুল্লাহ কর্মস্থলে যোগদান করেছেন। মঙ্গলবার (২৪ সেপ্টেম্বর) বিকেল ৪টায় বিশ্ববিদ্যালয়ের ১৪তম উপাচার্য হিসেবে তিনি যোগদান করেন। এদিকে ক্যাম্পাসে প্রবেশের সময় নতুন উপাচার্যকে স্বাগত জানাতে প্রধান ফটকের সামনে অবস্থান নেন শিক্ষক-শিক্ষার্থী ও কর্মকর্তারা। ক্যাম্পাসে প্রবেশ করে প্রথমে উপাচার্যের …

বিস্তারিত পড়ুন

ঋণের সুদহার আরো বাড়াল কেন্দ্রীয় ব্যাংক

নিজস্ব প্রতিবেদক, ঢাকাঃ দেশে উচ্চ মূল্যস্ফীতির লাগাম টানতে নীতি সুদহার বাড়ানোর ঘোষণা দিয়েছে বাংলাদেশ ব্যাংক। মঙ্গলবার (২৪ সেপ্টেম্বর) বাংলাদেশ ব্যাংক এক বিজ্ঞপ্তিতে এই সিদ্ধান্তের কথা জানিয়েছে। কেন্দ্রীয় ব্যাংকের সংশ্লিষ্ট কর্মকর্তারা জানান, ব্যাংকগুলো যখন কেন্দ্রীয় ব্যাংক থেকে ধার করে, তখন তার সুদহার ঠিক হয় রেপোর মাধ্যমে। আর রিভার্স রেপোর মাধ্যমে ব্যাংকগুলো …

বিস্তারিত পড়ুন

গণ-অভ্যুত্থানে নি-হ-ত ৭০৮ জনের তালিকা প্রকাশ করল সরকার

 নিজস্ব প্রতিবেদক, ঢাকাঃ বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনকে কেন্দ্র করে ছাত্র-জনতার অভ্যুত্থানে শহীদদের নামের তালিকা প্রকাশ করেছে স্বাস্থ্য মন্ত্রণালয়। মঙ্গলবার (২৪ সেপ্টেম্বর) মন্ত্রণালয়ের স্বাস্থ্যসেবা বিভাগের উপসচিব উম্মে হাবিবা স্বাক্ষরিত এক গণবিজ্ঞপ্তির মাধ্যমে এ তালিকা প্রকাশ করা হয়। স্বাস্থ্য মন্ত্রণালয়ের তালিকায় প্রাথমিকভাবে ৭০৮ জন শহীদের পরিচয় দেওয়া হয়েছে। শহীদদের সংখ্যা আরো বাড়তে পারে …

বিস্তারিত পড়ুন

গুচ্ছভুক্ত ২৪ বিশ্ববিদ্যালয়ে ৪র্থ পর্যায়ের ভর্তি শুরু ২৮ সেপ্টেম্বর

নিজস্ব প্রতিবেদক, ঢাকাঃ চলতি বছর সাধারণ, বিজ্ঞান ও প্রযুক্তি (জিএসটি) গুচ্ছ ভুক্ত ২৪ বিশ্ববিদ্যালয়ের স্নাতক প্রথম বর্ষের চতুর্থ ধাপের প্রাথমিক ভর্তি শুরু হবে আগামী ২৮ সেপ্টেম্বর। মঙ্গলবার গুচ্ছের ভর্তিবিষয়ক ওয়েবসাইটে প্রকাশিত বিজ্ঞপ্তি থেকে এ তথ্য জানা যায়। বিজ্ঞপ্তিতে বলা হয়, চতুর্থ পর্যায়ের প্রাথমিক ভর্তি প্রক্রিয়া ২৮ থেকে ২৯ সেপ্টেম্বরের মধ্যে …

বিস্তারিত পড়ুন

স্বতন্ত্র এবতেদায়ী শিক্ষক-কর্মচারীদের দুই মাসের বেতনের চেক ছাড়

নিজস্ব প্রতিবেদক, ঢাকা: স্বতন্ত্র এবতেদায়ী মাদ্রাসার শিক্ষক-কর্মচারীদের জুলাই ও আগস্ট মাসের আর্থিক অনুদানের সরকারি ‍অংশের চেক ছাড় করেছে মাদ্রাসা শিক্ষা অধিদপ্তর। শিক্ষক-কর্মচারীরা আগামী ২৬ সেপ্টেম্বর ২০২৪ খ্রি. তারিখের পর সংশ্লিষ্ট ব্যাংক হতে অর্থ উত্তোলন করতে পারবেন। মঙ্গলবার অধিদপ্তরের উপ-পরিচালক (অর্থ) মোঃ আবুল বাসার স্বাক্ষরিত সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। …

বিস্তারিত পড়ুন

১ জানুয়ারি প্রাথমিকে নতুন বই, তবে মাধ্যমিকে নিশ্চিত নয়

নিজস্ব প্রতিবেদক, ঢাকাঃ নতুন বছরের প্রথম দিন অর্থাৎ ১ জানুয়ারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীরা নতুন বই হাতে পাবে বলে নিশ্চিত করেছেন অর্থ উপদেষ্টা ড. সালেহউদ্দীন। মঙ্গলবার বিকেলে সচিবালয়ে সরকারি ক্রয় সংক্রান্ত উপদেষ্টা কমিটির বৈঠকে এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে জানান তিনি। অর্থ উপদেষ্টা বলেন, ‘পয়লা জানুয়ারি প্রাথমিক বিদ্যালয়ের সবাই নতুন বছরের …

বিস্তারিত পড়ুন

শিবপুরে বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠান জাতীয়করণের দাবিতে মানববন্ধন

নরসিংদীঃ বৈষম্য দূরীকরণে মাধ্যমিক স্তরের বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠান জাতীয়করণ, জাতীয়করণের পূর্ব পর্যন্ত শিক্ষা প্রশাসনের বিভিন্নপদে সরকারি স্কুলের শিক্ষকদের পদায়ন বন্ধ রাখা ও শিক্ষা সংস্কার কমিশন গঠনের দাবীতে নরসিংদীর শিবপুর উপজেলার মানববন্ধন ও স্মারকলিপি প্রদান করা হয়েছে। মঙ্গলবার সকালে নরসিংদীর শিবপুর উপজেলার বেসরকারি মাধ্যমিক স্কুল ও মাদ্রাসার আয়োজনে উপজেলা পরিষদ মাঠে …

বিস্তারিত পড়ুন