এইমাত্র পাওয়া

Daily Archives: September 24, 2024

১ নভেম্বর থেকে বাজারে পলিব্যাগ নিষিদ্ধ

নিজস্ব প্রতিবেদক, ঢাকাঃ আগামী ১ নভেম্বর থেকে বাজারে পলিথিন জাতীয় সব ধরনের ব্যাগ নিষিদ্ধ ঘোষণা করা হয়েছে। কোনো ক্রেতাকে এ ব্যাগ দেওয়া যাবে না। এ ছাড়া পলিথিন ব্যাগ নিষিদ্ধ কার্যক্রমে কাঁচাবাজার ও পলিথিন উৎপাদন কারখানায় অভিযান চালানো হবে বলে জানিয়েছেন পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তনবিষয়ক উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান। আগামী …

বিস্তারিত পড়ুন

বুয়েটে ক্লাস-পরীক্ষা বয়কট করল শিক্ষার্থীরা

ঢাকাঃ ছাত্রলীগের রাজনীতির সঙ্গে সম্পৃক্তদের ক্যাম্পাসে পুনর্বাসনের প্রতিবাদে আজ মঙ্গলবার (২৪ সেপ্টেম্বর) থেকে ক্লাস-পরীক্ষা বয়কট শুরু করেছেন বুয়েট শিক্ষার্থীরা। শিক্ষার্থীরা জানান, গতকাল সোমবার (২৩ সেপ্টেম্বর) রাতে অভিযুক্ত দুজন শিক্ষার্থী হলে উঠলে তাদের বিরুদ্ধে সাধারণ শিক্ষার্থীরা ফুঁসে ওঠে। তীব্র ক্ষোভ থেকে গতকাল মধ্যরাতেই ক্লাস-পরীক্ষা বর্জনের ঘোষণা দেন তারা। এ ছাড়া অভিযুক্তদের …

বিস্তারিত পড়ুন

‘বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠান জাতীয়করণ জরুরী হয়ে পড়েছে’

নিজস্ব প্রতিবেদক, নীলফামারী: বেসরকারী শিক্ষা প্রতিষ্ঠানগুলো জাতীয়করণ জরুরী হয়ে পড়েছে উল্লেখ করে  মাধ্যমিক স্তরের বেসরকারী শিক্ষা প্রতিষ্ঠান জাতীয়করণ এবং জাতীয় করণের পুর্ব পর্যন্ত শিক্ষা প্রশাসনের বিভিন্ন পদে সরকারী মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষকদের পদায়ন বন্ধ রাখা ও জাতীয় শিক্ষা সংস্কার কমিশন গঠনের দাবীতে মানববন্ধন করেছে উপজেলা মাধ্যমিক শিক্ষা পরিবার। মঙ্গলবার দুপুরে শহরের চৌরঙ্গি …

বিস্তারিত পড়ুন

বেসরকারি মাধ্যমিক শিক্ষা জাতীয়করণের দাবি

নিজস্ব প্রতিবেদক, ব্রাহ্মণবাড়িয়াঃ বৈষম্য দূরীকরণে বেসরকারি মাধ্যমিক শিক্ষা জাতীয়করণের দাবিতে ব্রাহ্মণবাড়িয়ার সরাইলে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (২৪ সেপ্টেম্বর) সকাল ১০ টায় সরাইল উপজেলা মাধ্যমিক শিক্ষা পরিবারের উদ্যোগে উপজেলা চত্বরে প্রবেশের প্রধান সড়কে এই মানববন্ধন হয়। বৈষম্য দূরীকরণে মাধ্যমিক স্তরের বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠান জাতীয়করণ, জাতীয়করণের পূর্ব পর্যন্ত শিক্ষা প্রশাসনের বিভিন্ন পদে …

বিস্তারিত পড়ুন

ট্রাকের ধাক্কায় প্রাণ গেল কলেজ শিক্ষকের

জামালপুরঃ জেলার ট্রাকের ধাক্কায় ফিরোজ মিয়া (৩২) নামে একজন কলেজ শিক্ষক নিহত হয়েছেন। তিনি আরেক শিক্ষকের সঙ্গে মোটরসাইকেলে কলেজে থেকে বাড়ি ফিরছিলেন। সোমবার (২৩ সেপ্টেম্বর) জামালপুর সদর উপজেলার টিউবয়েলপাড় মোড়ে জামালপুর-টাঙ্গাইল মহাসড়কে এই দুর্ঘটনা ঘটে। নিহত ফিরোজ মিয়া সদর উপজেলার শরিফপুর ইউনিয়নের গোদাশিমলা এলাকার আব্দুর রশিদের ছেলে। এ সময় আব্দুল …

বিস্তারিত পড়ুন

অধ্যাপক পদে পদোন্নতি পেলেন ঢাকা কলেজের ২২ শিক্ষক

নিজস্ব প্রতিবেদক, ঢাকাঃ বিসিএস সাধারণ শিক্ষা ক্যাডারের ৯২২ জন সহযোগী অধ্যাপক অধ্যাপক পদে পদোন্নতি পেয়েছেন। এরমধ্যে পদোন্নতি পেয়ে সহযোগী অধ্যাপক থেকে অধ্যাপক হয়েছেন ঢাকা কলেজের ২২ জন শিক্ষক। তারা সবাই কলেজের বিভিন্ন বিভাগে কর্মরত বিসিএস সাধারণ শিক্ষা ক্যাডারের কর্মকর্তা। সোমবার (২৩ সেপ্টেম্বর) শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগের প্রজ্ঞাপনে বিষয়টি …

বিস্তারিত পড়ুন

১৮ মাসের মধ্যে নির্বাচন অনুষ্ঠানে সরকারকে সমর্থনের অঙ্গীকার সেনাপ্রধানের

শিক্ষাবার্তা ডেস্ক, ঢাকাঃ ছাত্র-জনতার তুমুল বিক্ষোভের জেরে গত ৫ আগস্ট প্রধানমন্ত্রীর পদ থেকে ক্ষমতাচ্যুত হন শেখ হাসিনা। সেইদিনেই সামরিক হেলিকপ্টারে ভারত পালাতে বাধ্য হন। এরপর থেকে ভারতেই অবস্থান করছেন তিনি। হাসিনার দেশ ছেড়ে পালানোর পর নোবেলজয়ী অর্থনীতিবিদ অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূসের নেতৃত্বে গঠিত হয় অন্তর্বর্তী সরকার। এই সরকার ইতোমধ্যে দেশের …

বিস্তারিত পড়ুন

কক্সবাজারে যৌথ বাহিনীর অভিযানে লেফটেন্যান্ট তানজিম নি-হ-ত

নিজস্ব প্রতিবেদক, ঢাকাঃ কক্সবাজারের চকোরিয়া উপজেলার ডুলহাজরা এলাকায় যৌথ বাহিনীর অভিযানে সন্ত্রাসীদের হামলায় সেনাবাহিনীর কর্মকর্তা লেফটেন্যান্ট তানজিম ছরোয়ার নির্জন নিহত হয়েছেন। আইএসপিআর এক বিজ্ঞপ্তিতে জানায়, মঙ্গলবার (২৪ সেপ্টেম্বর) রাত ৩টায় গোয়েন্দা তথ্যের ভিত্তিতে চকরিয়া উপজেলার ডুলহাজারা ইউনিয়নের পূর্ব মাইজপাড়া গ্রামে ডাকাতির খবর পেয়ে চকরিয়া আর্মি ক্যাম্প হতে বাংলাদেশ সেনাবাহিনীর একটি …

বিস্তারিত পড়ুন

শিক্ষককে আটকে রেখে হে-ন-স্তা: ঢাকা কলেজ ছাত্রদলের দুই নেতা বহিষ্কার

নিজস্ব প্রতিবেদক, ঢাকাঃ আবাসিক হলের সিট ইস্যুতে শিক্ষককে আটকে রেখে হেনস্তার ঘটনায় ঢাকা কলেজের দুই নেতাকে বহিষ্কার করেছে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল। বহিষ্কৃতরা হলেন- কলেজ শাখার সহ-সভাপতি সিরাজ উদ্দিন বাবু ও সহ-সাংগঠনিক সম্পাদক সাজ্জাদ হোসেন জেমিন। সোমবার (২৩ সেপ্টেম্বর) এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই তথ্য জানিয়েছেন ছাত্রদলের দপ্তর সম্পাদক মো. জাহাঙ্গীর আলম। …

বিস্তারিত পড়ুন

প্রাথমিকে ২৮৫ শারীরিক প্রতিবন্ধী প্রার্থীকে নিয়োগ দিতে হাইকোর্টের রায় প্রকাশ

নিজস্ব প্রতিবেদক, ঢাকাঃ সরকারি প্রাথমিক বিদ্যালয়ে কোটার ভিত্তিতে ২৮৫ শারীরিক প্রতিবন্ধী প্রার্থীকে নিয়োগের নির্দেশনা দিয়ে রায় প্রকাশ করেছেন হাইকোর্ট। মঙ্গলবার (২৪ সেপ্টেম্বর) বিচারপতি নাইমা হায়দার ও বিচারপতি কাজী জিনাত হকের হাইকোর্ট বেঞ্চ ১৭ পৃষ্ঠার এ রায় প্রকাশ করেন। রিটকারী আইনজীবী অ্যাডভোকেট মোহাম্মদ ছিদ্দিক উল্লাহ মিয়া বিষয়টি নিশ্চিত করেছেন। এর আগে, …

বিস্তারিত পড়ুন