জামালপুরঃ জেলার ট্রাকের ধাক্কায় ফিরোজ মিয়া (৩২) নামে একজন কলেজ শিক্ষক নিহত হয়েছেন। তিনি আরেক শিক্ষকের সঙ্গে মোটরসাইকেলে কলেজে থেকে বাড়ি ফিরছিলেন।
সোমবার (২৩ সেপ্টেম্বর) জামালপুর সদর উপজেলার টিউবয়েলপাড় মোড়ে জামালপুর-টাঙ্গাইল মহাসড়কে এই দুর্ঘটনা ঘটে।
নিহত ফিরোজ মিয়া সদর উপজেলার শরিফপুর ইউনিয়নের গোদাশিমলা এলাকার আব্দুর রশিদের ছেলে। এ সময় আব্দুল মান্নান নামে আরেক শিক্ষক গুরুতর আহত হয়েছেন।
নিহতের স্বজনেরা জানান- জামালপুর সদর উপজেলার তিতপল্লা ইউনিয়নের কামালখান এলাকার আব্দুল মজিদ তালুকদার ডিগ্রি কলেজের প্রভাষক ফিরোজ মিয়া একই কলেজের সহকারী অধ্যাপক আব্দুল মান্নানের সাথে মোটরসাইকেলে কলেজে থেকে বাড়ি ফিরছিলেন। তাদের মোটরসাইকেলটি টিউবয়েলপাড় মোড় এলাকায় পৌঁছালে জামালপুরগামী একটি সার বোঝাই ট্রাক পেছন থেকে মোটরসাইকেলটিকে ধাক্কা দেয়। এতে ঘটনাস্থলেই ফিরোজ মিয়ার মৃত্যু হয়। এ সময় সহকারী অধ্যাপক আব্দুল মান্নান গুরুতরও আহত হন। খবর পেয়ে ফায়ার সার্ভিসের কর্মীরা আহত আব্দুল মান্নানকে উদ্ধার করে জামালপুর জেনারেল হাসপাতালে নিয়ে যায়।
পুলিশ নিহতের মরদেহ উদ্ধার করে নিয়ে যাওয়ার সময় স্থানীয়দের বিরুদ্ধে ট্রাকটির চালককে ছেড়ে দেওয়ার গুজব ছড়িয়ে পড়ে। এতে করে স্থানীয়দের সাথে নিহতের স্বজনদের সাথে হাতাহাতির ঘটনা ঘটে। পরে পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন।
জামালপুর সদর থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফয়সাল হাসান জানান- নিহতের মরদেহ উদ্ধার করে ময়নাতদন্ত শেষে পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। ঘাতক ট্রাকটি জব্দ করা হলেও চালক পলাতক রয়েছেন। এ ঘটনায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে।
শিক্ষাবার্তা ডটকম/এএইচএম/২৪/০৯/২০২৪
Discover more from শিক্ষাবার্তা ডট কম
Subscribe to get the latest posts sent to your email.
শিক্ষাবার্তা ডট কম অনলাইন নিউজ পোর্টাল

