নিজস্ব প্রতিবেদক, ঢাকাঃ জনপ্রশাসন মন্ত্রণালয়কে অ্যাডমিনিস্ট্রেটিভ সার্ভিস অ্যাসোসিয়েশন কর্তৃক চাকরির আবেদনের বয়সসীমা ৩৫ ও অবসরের বয়সসীমা ৬৫ বছর করার সুপারিশ প্রত্যাহার না করলে পাবলিক সার্ভিস কমিশন (পিএসসি) অভিমুখে লংমার্চ করবে ঢাকা বিশ্ববিদ্যালয়ের একদল শিক্ষার্থী।
বৃহস্পতিবার (১৯ সেপ্টেম্বর) বিকেল সোয়া ৪টায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের সন্ত্রাসবিরোধী রাজু ভাস্কর্যের পাদদেশে এক বিক্ষোভ সমাবেশে এই লংমার্চের ঘোষণা দেওয়া হয়।
ঘোষণা অনুযায়ী আগামী রবিবার (২২ জুলাই) সকাল ১০টায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের সন্ত্রাসবিরোধী রাজু ভাস্কর্যের পাদদেশ থেকে এই লংমার্চ শুরু হবে।
ঢাকা বিশ্ববিদ্যালয় শিক্ষার্থী সগির কর্মসূচি ঘোষণা করে বলেন, আমরা এই ৩৫/৬৫ বয়সসীমা বাতিল চাই। স্বাধীন দেশে আমরা বৈষম্য চাই না। শিক্ষার্থীদের স্বাধীন করা দেশে আমলাদের সুবিধা নিতে দেবো না। আমাদের দাবি মেনে না নিলে আগামী রোববার আমরা রাজু ভাস্কর্যের সামনে থেকে পিএসসি অভিমুখে লংমার্চ করব। সব শিক্ষার্থীরা আমাদের সঙ্গে রয়েছে।
শিক্ষাবার্তা ডটকম/এএইচএম/১৯/০৯/২০২৪
Discover more from শিক্ষাবার্তা ডট কম
Subscribe to get the latest posts sent to your email.
শিক্ষাবার্তা ডট কম অনলাইন নিউজ পোর্টাল
