বিটিআরসির নতুন কমিশনার মাহমুদ হোসাইন

নিজস্ব প্রতিবেদক, ঢাকাঃ বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশনের (বিটিআরসি) কমিশনার পদে নিয়োগ পেয়েছেন মাহমুদ হোসাইন।

বৃহস্পতিবার এ সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করেছে জনপ্রশাসন মন্ত্রণালয়ের চুক্তি ও বৈদেশিক নিয়োগ শাখা।

প্রজ্ঞাপনে বলা হয়, বাংলাদেশ টেলিযোগাযোগ আইন, ২০০১ এর ধারা ৭(১) এবং ৯(২) অনুযায়ী মাহমুদ হোসাইনকে অন্যান্য প্রতিষ্ঠান ও সংগঠনের সঙ্গে কর্মসম্পর্ক পরিত্যাগের শর্তে বিটিআরসির কমিশনার পদে নিয়োগ দেওয়া হয়েছে।

মাহমুদ হোসাইনকে তার যোগদানের তারিখ থেকে পরবর্তী ৩ বছর মেয়াদে টেলিযোগাযোগ প্রকৌশলী ক্যাটাগরিতে বিটিআরসির কমিশনার নিয়োগ দেওয়া হয়েছে। এই নিয়োগের অন্যান্য শর্ত অনুমোদিত চুক্তিপত্র দ্বারা নির্ধারিত হবে।

এতে আরো বলা হয়, জনস্বার্থে এ আদেশ জারি করা হয়েছে।

শিক্ষাবার্তা ডটকম/এএইচএম/১৯/০৯/২০২৪


Discover more from শিক্ষাবার্তা ডট কম

Subscribe to get the latest posts sent to your email.