পটুয়াখালীঃ ‘বউয়ের অত্যাচার সহ্য করতে না পেরে চলে গেলাম’ এমন চিরকুট লিখে স্কুল শিক্ষক নজরুল ইসলাম আম গাছের সঙ্গে গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছেন। শনিবার (৭ সেপ্টেম্বর) সকালে আমতলী উপজেলার হরিদ্রাবাড়িয়া গ্রামে এই ঘটনা ঘটে। নজরুল ইসলাম আমতলী সদর ইউনিয়নের উত্তর টিয়াখালী ছোবাহান বিশ্বাস মাধ্যমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক ছিলেন। জানা …
বিস্তারিত পড়ুনDaily Archives: September 8, 2024
পদত্যাগ করলেন ইউজিসির ‘বহু আলোচিত’ সদস্য আলমগীর
ঢাকাঃ কোটা সংস্কার আন্দোলনে সহিংসতার পর নিয়মের তোয়াক্কা না করেই দেশের সব বিশ্ববিদ্যালয় বন্ধ ঘোষণা করেন অধ্যাপক আলমগীর। অবশেষে তিনি বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশন (ইউজিসি) থেকে পদত্যাগ করেছেন। তিনি সংস্থাটির সদস্য হলেও চেয়ারম্যানের অনুপস্থিতিতে শীর্ষ পদে অতিরিক্ত দায়িত্ব পালন করে আসছিলেন। ‘অলিখিতভাবে’ তিনিই ছিলেন ইউজিসির চেয়ারম্যান। রবিবার (৮ সেপ্টেম্বর) সকালে শিক্ষা …
বিস্তারিত পড়ুনআহ্ছানউল্লাহ বিশ্ববিদ্যালয়ের নতুন ভিসি অধ্যাপক আশরাফুল
নিজস্ব প্রতিবেদক, ঢাকাঃ আহ্ছানউল্লাহ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য হিসেবে নিয়োগ পেয়েছেন অধ্যাপক ড. মো. আশরাফুল হক। ২৭ আগস্ট শিক্ষা মন্ত্রণালয়ের এক প্রজ্ঞাপনে তাকে নিয়োগ দেওয়া হয়। গত ৫ সেপ্টেম্বর তিনি এ পদে আনুষ্ঠানিকভাবে যোগদান করেছেন। রবিবার (৮ সেপ্টেম্বর) দুপুরে বিশ্ববিদ্যালয়টির জনসংযোগ দপ্তর থেকে পাঠানো সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো …
বিস্তারিত পড়ুনব্র্যাক ইউনিভার্সিটির নতুন ভিসি অধ্যাপক ফরহাত আনোয়ার
নিজস্ব প্রতিবেদক, ঢাকাঃ ব্র্যাক বিশ্ববিদ্যালয়ের নতুন উপাচার্য (ভিসি) হিসেবে নিয়োগ পেয়েছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের ইনস্টিটিউট অব বিজনেস অ্যাডমিনিস্ট্রেশন (আইবিএ) বিভাগের সাবেক অধ্যাপক ড. সৈয়দ ফরহাত আনোয়ার। রবিবার (৮ সেপ্টেম্বর) তাকে আগামী চার বছরের জন্য নিয়োগ দিয়ে প্রজ্ঞাপন জারি করেছেন শিক্ষা মন্ত্রণালয়। মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগের উপসচিব ড. মো. ফরহাদ হোসেনের …
বিস্তারিত পড়ুনভিসি নিয়োগে দুদিনের আল্টিমেটাম দিল চবি শিক্ষার্থীরা
চট্টগ্রামঃ চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে (চবি) উপাচার্য (ভিসি) নিয়োগে দুই দিনের আল্টিমেটাম দিয়েছে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন ও সাধারণ শিক্ষার্থীরা। ক্যাম্পাসের শহীদ মিনার প্রাঙ্গণে আজ রোববার বেলা ১১টায় এক মানববন্ধন থেকে এই সময় বেঁধে দেওয়া হয়। বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক রাসেল আহমেদ বলেন, ‘শেখ হাসিনার পতনের পর আমরা বিশ্ববিদ্যালয়ের সাবেক ভিসিকে পদত্যাগে বাধ্য …
বিস্তারিত পড়ুনরাঙামাটিতে প্রধান শিক্ষককে অপসারণের দাবিতে বিক্ষোভ
রাঙামাটি: রাঙামাটি শহরের রাণী দয়াময়ী উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষককে অপসারণের দাবিতে বিক্ষোভ মিছিল, মানববন্ধন ও শিক্ষা উপদেষ্টা বরাবর স্মারকলিপি প্রদান করেছে বিদ্যালয়ের বর্তমান ও সাবেক শিক্ষার্থীরা। রবিবার সকালে শহরের জিমনেসিয়ান মাঠ প্রাঙ্গণ হতে শিক্ষার্থীদের একটি বিক্ষোভ মিছিল রাঙামাটি চট্টগ্রাম মহাসড়ক প্রদক্ষিণ করে জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে এসে মানববন্ধন অনুষ্ঠিত হয়। …
বিস্তারিত পড়ুনসাক্ষরতার ক্ষেত্রে অগ্রগতি আশানরূপ নয়: গণশিক্ষা উপদেষ্টা
নিজস্ব প্রতিবেদক, ঢাকাঃ সাক্ষরতার ক্ষেত্রে অগ্রগতি আশানরূপ নয় বলে মন্তব্য করেছেন প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের উপদেষ্টা অধ্যাপক ডা. বিধান রঞ্জন রায় পোদ্দার। তিনি বলেছেন, শিক্ষা মানুষের অধিকার। ১৯৭২ সালে প্রণীত বাংলাদেশের সংবিধানের ১৭ নং অনুচ্ছেদে নির্ধারিত স্তর পর্যন্ত শিক্ষাকে অবৈতনিক ও বাধ্যতামূলক করা হয়েছে। সাক্ষরতা বিস্তারে এ সাফল্যের জন্য আমরা …
বিস্তারিত পড়ুনকিশামত বদি উচ্চ বিদ্যালয়ের একই পরিবারে ১৬ শিক্ষকের নিয়োগ বাতিলে লিগ্যাল নোটিশ
ঢাকা: ৮ সেপ্টেম্বর ২০২৪ – কিশোরগঞ্জ জেলার কিশামত বদি উচ্চ বিদ্যালয়ে পরিবারের সদস্যদের অবৈধ নিয়োগ ও দুর্নীতির অভিযোগে একটি লিগ্যাল নোটিশ পাঠানো হয়েছে। নীলফামারীর কিশোরগঞ্জ উপজেলার কিশামত বীরচরন গ্রামের বাসিন্দা মোঃ আইয়ুব আলীর পক্ষে সুপ্রিম কোর্টের অ্যাডভোকেট মো. মনিরুল ইসলাম মিয়া এই নোটিশ প্রেরণ করেন। নোটিশে অভিযোগ করা হয়েছে যে, …
বিস্তারিত পড়ুনসচিবদের পাচক ভাতার চেয়ে ৫,০০০ টাকা কম পায় প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষকরা !
মুক্তির নেশায়, জাতিকে মুক্ত করতে রংপুরের রোকেয়া বিশ্ববিদ্যালয়ের ছাত্র নিরস্ত্র আবু সাঈদ বুক পেতে দিয়েছিল, ঘাতকের নির্মম বুলেটে মাটিতে লুটিয়ে পড়ে আবু সাঈদ। শহিদ হয় আবু সাঈদ। জুলাই- আগষ্টের গণআন্দোলনে আবু সাঈদের মতো শত শত ছাত্র জনতার বুকের তাজা রক্তের বিনিময়ে, ১৫ বছরের শাষিত স্বৈরাচারী সরকারের পতন ঘটিয়ে মুক্তি মিলে,গঠিত …
বিস্তারিত পড়ুনশিক্ষার উন্নয়নে বহুমুখী উদ্যোগ গ্রহণে সকলকে এগিয়ে আসতে হবে
নিজস্ব প্রতিবেদক।। শিক্ষা খাতের উন্নয়নে বহুমুখী উদ্যোগ গ্রহণ ও বাস্তবায়ন নিশ্চিত করতে সকলকে এগিয়ে আসার আহ্বান জানিয়েছেন রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন। আন্তর্জাতিক সাক্ষরতা দিবস উপলক্ষে দেওয়া এক বাণীতে এ আহ্বান জানান তিনি। রাষ্ট্রপতি বলেন, ‘বিশ্বের অন্যান্য দেশের ন্যায় বাংলাদেশেও আন্তর্জাতিক সাক্ষরতা দিবস-২০২৪ পালনের উদ্যোগকে আমি স্বাগত জানাই।’ রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন বলেন, …
বিস্তারিত পড়ুন
শিক্ষাবার্তা ডট কম অনলাইন নিউজ পোর্টাল