Monthly Archives: April 2024

প্রতিমন্ত্রীর পদমর্যাদা পেলেন দুই মেয়র

খুলনাঃ খুলনা সিটি করপোরেশনের মেয়র তালুকদার আব্দুল খালেক ও রাজশাহী সিটি করপোরেশনের মেয়র এ এইচ এম খায়রুজ্জামান লিটনকে প্রতিমন্ত্রীর পদমর্যাদা দেওয়া হয়েছে। মঙ্গলবার রাষ্ট্রপতির আদেশক্রমে মন্ত্রিপরিষদ সচিব মো. মাহবুব হোসেন এ সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করেন। এতে বলা হয়েছে, সরকার এ মর্মে সিদ্ধান্ত নিয়েছে যে, স্ব স্ব পদে অধিষ্ঠিত থাকাকালে খুলনা …

বিস্তারিত পড়ুন

মার্চে বেড়েছে মূল্যস্ফীতি

ঢাকাঃ  দেশে মূল্যস্ফীতি আবার বেড়েছে।মার্চে সার্বিক মূল্যস্ফীতি বেড়ে হয়েছে ৯ দশমিক ৮১ শতাংশ। ফেব্রুয়ারিতে মূল্যস্ফীতি ছিল ৯ দশমিক ৬৭ শতাংশ। বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরো (বিবিএস) আজ মঙ্গলবার মূল্যস্ফীতির হালনাগাদ যে প্রতিবেদন প্রকাশ করেছে, তা থেকে এ তথ্য পাওয়া গেছে। বিবিএসের তথ্য বলছে, মার্চে খাদ্য ও খাদ্যবহির্ভূত উভয় মূল্যস্ফীতিই বেড়েছে। মার্চে খাদ্য …

বিস্তারিত পড়ুন

ধ্বংসপ্রাপ্ত মসজিদে ঈদের নামাজ আদায় গাজাবাসীর

ঢাকাঃ দীর্ঘ একমাস রোজা পালনের পর বিশ্বের বিভিন্ন দেশে উদযাপিত হচ্ছে মুসলমানদের অন্যতম প্রধান ধর্মীয় উৎসব পবিত্র ঈদুল ফিতর। বরাবরের মতো এবারও বিশ্বজুড়ে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা ও উৎসবমুখর পরিবেশে ইসলাম ধর্মাবলম্বীদের প্রধান এই ধর্মীয় উৎসব পালিত হচ্ছে। বিশ্বের বিভিন্ন প্রান্তের মতো ফিলিস্তিনের গাজা ভূখণ্ডেও পালিত হচ্ছে ঈদুল ফিতর। তবে সেখানে বাকি …

বিস্তারিত পড়ুন

বিদায় হে মাহে রমজান

 মো. আলী এরশাদ হোসেন আজাদঃ পশ্চিম আকাশে উদিত ‘শাহরুল আজিম’, ‘শাহরুল মুবারাকাত’ নামের রমজানের চাঁদ রহমত, মাগফিরাত, নাজাতের উজ্জ্বল আভা ছড়িয়ে ক্ষয়ে ক্ষীণ হতে হতে কৃষ্ণপক্ষের শেষ দিনের অপেক্ষায়! রমজানে ঘোষিত হয়—হে ভালোর অন্বেষী অগ্রসর হও, মন্দের অন্বেষী থামো। (তিরমিজি) রমজানকে বিদায় জানাবে এক ফালি বাঁকা চাঁদ। তারা বড়ই হতভাগা, …

বিস্তারিত পড়ুন

ঈদে টানা দুই দিন বন্ধ থাকবে মেট্রোরেল

নিজস্ব প্রতিবেদক, ঢাকাঃ  ঈদ উপলক্ষে মেট্রোরেল চলাচল টানা দুই দিন বন্ধ থাকছে। বৃহস্পতিবার ঈদুল ফিতর উদযাপিত হবে। আর শুক্রবার মেট্রোরেলের সাপ্তাহিক ছুটি। ফলে টানা দুই দিন মেট্রোরেল বন্ধ থাকবে। ঢাকা ম্যাস ট্রানজিট কোম্পানি লিমিটেডের (ডিএমটিসিএল) উপব্যবস্থাপক নাজমুল ইসলাম ভূঁইয়া গণমাধ্যমকে এ তথ্য জানিয়েছেন। গত ঈদেও মেট্রো চলাচল বন্ধ ছিলো জানিয়ে …

বিস্তারিত পড়ুন

লক্ষ্মীপুরে ১১ গ্রামে ঈদ উদযাপন

লক্ষ্মীপুরঃ সৌদি আরবের সঙ্গে মিল রেখে এক দিন আগেই ঈদুল ফিতর উদযাপন করেছেন লক্ষ্মীপুরের ১১ গ্রামের সহস্রাধিক মানুষ। বুধবার (১০ এপ্রিল) সকাল ১০টায় রামগঞ্জ উপজেলার দক্ষিণ-পূর্ব নোয়াগাঁও তালিমুল কুরআন নূরানী মাদরাসা ঈদগাহ ময়দানে ঈদের নামাজ আদায় করেছেন শতাধিক মুসল্লি। এ উপজেলার ৪টি ও রায়পুর উপজেলার একটি মসজিদে ঈদের নামাজ অনুষ্ঠিত …

বিস্তারিত পড়ুন

বিশ্বের একমাত্র মুসলিম দেশ হিসেবে বাংলাদেশে বৃহস্পতিবার ঈদ

ঢাকাঃ সিয়াম-সাধনার মাস রমজান শেষে বিশ্বের বেশিরভাগ দেশে দেখা গেছে শাওয়াল মাসের চাঁদ। মধ্যপ্রাচ্যের সব দেশ, পূর্ব এশিয়ার বেশিরভাগ দেশ এবং দক্ষিণ এশিয়ার মধ্যে পাকিস্তান ও ভারতের কিছু অঞ্চলে আজ বুধবার পালিত হচ্ছে পবিত্র ঈদুল ফিতর।তবে এরমধ্যে মুসলিম অধ্যুষিত দেশগুলোর মধ্যে শুধুমাত্র বাংলাদেশে বৃহস্পতিবার পালিত হবে ঈদ। মুসলিম দেশগুলোতে ঈদ …

বিস্তারিত পড়ুন

সেই ডাক্তারের মৃত্যু

নিউজ ডেস্ক।।  চট্টগ্রাম নগরীতে ছেলেকে বাঁচাতে গিয়ে উঠতি বয়সের তরুণদের হামলার শিকার হওয়া চিকিৎসক কোরবান আলী মারা গেছেন। বুধবার (১০ এপ্রিল) ভোরে নগরীর একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন থাকা কোরবান আলীকে মৃত ঘোষণা করা হয়েছে বলে তার ছেলে আলী রেজা জানিয়েছেন। হাসপাতালে যাওয়া আলী রেজার বন্ধু রাশেদুল আলম সারাবাংলাকে বলেন, ‘ভোর …

বিস্তারিত পড়ুন

ঈদের জামাত নিয়ে যেসব নির্দেশনা দিল ডিএমপির ট্রাফিক

নিউজ ডেস্ক।। পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে জাতীয় ঈদগাহ ময়দানে গমনাগমন নিয়ে ট্রাফিক নির্দেশনা দিয়েছে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) ট্রাফিক রমনা বিভাগ। নির্দেশনা অনুযায়ী-জিরো পয়েন্ট ক্রসিং, সরকারি কর্মচারি হাসপাতাল, দোয়েল চত্বর ক্রসিং, প্রেসক্লাব লিংক রোড, পররাষ্ট্র মন্ত্রণালয়ের পিছনের গলি, ইউবিএল ক্রসিং, কন্ট্রোলরুম গ্যাপ ও মৎস্য ভবন ক্রসিংয়ের রাস্তায় ডাইভারশন থাকবে। আর …

বিস্তারিত পড়ুন

যেসব দেশে আজ পালিত হচ্ছে খুশির ঈদ

আন্তর্জাতিক ডেস্ক।। শাওয়াল মাসের চাঁদ দেখা সাপেক্ষে মধ্যপ্রাচ্যের দেশ সৌদি আরব, সংযুক্ত আরব আমিরাত, দক্ষিণ-পূর্ব এশিয়ার ইন্দোনেশিয়াসহ বিশ্বের বিভিন্ন দেশে আজ বুধবার উদযাপন করা হচ্ছে মুসলিমদের অন্যতম বৃহৎ উৎসব ঈদুল ফিতর। এসব দেশের মুসল্লিরা বিপুল উৎসাহ-উদ্দীপনার মধ্য দিয়ে ঈদের নামাজ আদায় করেন। এদিকে সৌদি আরব-সংযুক্ত আরব আমিরাত ছাড়াও মালয়েশিয়া, কাতার, …

বিস্তারিত পড়ুন