আজ বুধবার, ২৪ এপ্রিল ২০২৪ ইংরেজি, ১১ বৈশাখ ১৪৩০ বাংলা, ১৪ শাওয়াল ১৪৪৫ হিজরি। ঢাকা ও তার পার্শ্ববর্তী এলাকার নামাজের সময়সূচি তুলে ধরা হলো- নামাজের সময়সূচি > ফজর- ৪:১১ মিনিট। > জোহর- ১২:০০ মিনিট। > আসর- ৪:৩০ মিনিট। > মাগরিব- ৬:২৮ মিনিট। > ইশা- ৭:৪৫ মিনিট। > আজ সূর্যাস্ত- ৬:২৫ …
বিস্তারিত পড়ুনMonthly Archives: April 2024
অফশোর ব্যাংকিং ইউনিটের মুনাফা বা সুদে কর দিতে হবে না
নিউজ ডেস্ক।। অফশোর ব্যাংকিং ইউনিটের অর্জিত মুনাফা বা সুদের ওপর কোনো কর দিতে হবে না। সোমবার (২২ এপ্রিল) জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) জারি করা প্রজ্ঞাপনে এ কথা জানানো হয়েছে। প্রজ্ঞাপনে বলা হয়, এ আদেশ অবিলম্বে কার্যকর হবে। আয়কর আইন ২০২৩-এর ধারা ৭৬ এর উপ-ধারার (১) ক্ষমতাবলে এই অব্যাহতি দেয়া হয়েছে। …
বিস্তারিত পড়ুনখুবই ভালো আছি, শান্তিতে আছি
বিনোদন ডেস্ক।। অভিনয়ে দুই দশকের বেশি সময়ের পথচলা। শুরুতে নাটকে অভিনয় করে পরিচিতি, পরে সিনেমায় কাজ করে প্রতিনিয়ত নিজেকে ছাড়িয়ে যাওয়া- তিনি জয়া আহসান। দুই বাংলার জনপ্রিয় অভিনেত্রী। সম্প্রতি কাজের বাইরে ব্যক্তিগত জীবন নিয়েও গণমাধ্যমে কথা বলেছেন তিনি। জয়া বলেন, ‘বর্তমান জীবন খুবই এনজয় করছি। দেখুন, পরিবার তো শুধু স্বামী-স্ত্রীকেই …
বিস্তারিত পড়ুনযেসব অঞ্চলে শিলাবৃষ্টির আশঙ্কা
নিউজ ডেস্ক।। দেশের বিভিন্ন জেলায় দমকা অথবা ঝোড়ো হাওয়াসহ বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টি এবং কোথাও কোথাও বিক্ষিপ্তভাবে শিলাবৃষ্টি হতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর। আজ মঙ্গলবার সন্ধ্যা ৬টায় দেওয়া পরবর্তী ৭২ ঘণ্টার আবহাওয়ার পূর্বাভাসে এ তথ্য জানানো হয়েছে। আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়, আগামীকাল বুধবার সন্ধ্যা ৬টা পর্যন্ত চট্টগ্রাম ও সিলেট …
বিস্তারিত পড়ুনভর্তি পরীক্ষায় জবিতে থাকবে ভ্রাম্যমাণ পানির ট্যাংক ও চিকিৎসক
নিউজ ডেস্ক।। গুচ্ছভুক্ত বিশ্ববিদ্যালয় সমূহের ভর্তি পরীক্ষা শুরু হচ্ছে আগামী শনিবার। এদিন জগন্নাথ বিশ্ববিদ্যালয় কেন্দ্রের বাইরে সার্বক্ষণিক কয়েকটি পানির ট্যাংক থাকবে। পানির ট্যাংকগুলো ভ্রাম্যমাণ ভাবে সেবা দিবে। এছাড়াও কেউ হঠাৎ অসুস্থ হয়ে গেলে সেবা প্রদানের জন্য থাকবেন দুইজন চিকিৎসক। চিকিৎসকগন ভ্রাম্যমাণভাবে চিকিৎসা সেবা প্রদান করবেন। মঙ্গলবার (২৩ এপ্রিল) বিষয়টি …
বিস্তারিত পড়ুনদুমকিতে সভাপতির নির্দেশে স্কুল ও মাদ্রাসায় চলছে ক্লাস
পটুয়াখালীঃ তীব্র গরমে শিক্ষার্থীদের স্বাস্থ্য ও সুরক্ষা বিবেচনায় ২৭ এপ্রিল পর্যন্ত সব শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ রাখার সিদ্ধান্ত নিয়েছে মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদফতর (মাউশি) এবং প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়। কিন্তু এদিকে সরকারি নির্দেশনা অমান্য করে শিক্ষাপ্রতিষ্ঠান খোলা রেখে ক্লাস কার্যক্রম চালু রাখার অভিযোগ উঠেছে পটুয়াখালীর দুমকি উপজেলা নলদোয়ানী আব্দুস সালাম দাখিল …
বিস্তারিত পড়ুনকেমন আছেন অধ্যাপক আনু মুহাম্মদ?
ঢাকাঃ খিলগাঁওয়ে ট্রেনের চাকায় কাটা পড়ে পায়ের আঙুল হারানো অধ্যাপক আনু মুহাম্মদের অবস্থা স্থিতিশীল রয়েছে। তাঁর বাঁ পায়ের বৃদ্ধাঙ্গুলের পাশের তিনটি আঙুল পুরোটাই পড়ে গেছে। পাশের ছোট দুটি আঙুলের বাড়তি অংশ রাখা হবে নাকি ফেলে দেওয়া হবে সে বিষয়ে এখনো বলা যাচ্ছে না। আগামীকাল ড্রেসিং করার পর বোঝা যাবে। মঙ্গলবার …
বিস্তারিত পড়ুনচাকরির শুরু ও শেষের সম্পদ বিবরণী বাধ্যতামূলক করা উচিত: হাইকোর্ট
ঢাকাঃ পার্থক্য ১০ শতাংশ বেশি হলে সেই কর্মকর্তার বিরুদ্ধে মামলা হয়। বাংলাদেশেও এমন আইন করা উচিত বলে মত দিয়েছেন বিচারপতি মো. নজরুল ইসলাম তালুকদার। মঙ্গলবার পুলিশের সাবেক মহাপরিদর্শক বেনজীর আহমেদের সম্পদ নিয়ে ওঠা অভিযোগের শুনানিতে এ প্রসঙ্গ আনেন বিচারপতি। বেনজীরের বিরুদ্ধে ওঠা অভিযোগের বিষয়ে অনুসন্ধান করে দুই মাসের মধ্যে প্রতিবেদন …
বিস্তারিত পড়ুনতীব্র তাপপ্রবাহে রাস্তায় পানি ছিটানোর সুপারিশ সংসদীয় কমিটির
ঢাকাঃ দেশজুড়ে চলমান তীব্র তাপপ্রবাহে আবহাওয়া ঠাণ্ডা রাখতে রাস্তায় নিয়মিত পানি ছিটানোর সুপারিশ করেছে সংসদীয় কমিটি। কমিটির পক্ষ থেকে উপজেলা পর্যায়ে জনগণের মাঝে স্যালাইন ও বিশুদ্ধ পানি সরবরাহের নির্দেশনা দেওয়া হয়েছে। মঙ্গলবার জাতীয় সংসদ ভবনে অনুষ্ঠিত দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির বৈঠকে এ নির্দেশনা দেওয়া হয়। …
বিস্তারিত পড়ুনগাজায় এক গণকবরেই মিলল ৩০০ লাশ
ঢাকাঃ চলতি মাসের শুরুতে ফিলিস্তিনের গাজার দক্ষিণাঞ্চলীয় শহর খান ইউনিস থেকে সেনা প্রত্যাহারের ঘোষণা দেয় ইসরায়েল। তারপরই এ শহরের নাসের মেডিকেল কমপ্লেক্সে একটি গণকবরের সন্ধান পাওয়া যায়। এই গণকবর থেকে এখন পর্যন্ত প্রায় ৩০০ জনের লাশ উদ্ধার করা হয়েছে। সোমবার (২২ এপ্রিল) এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে মার্কিন গণমাধ্যম সিএনএন। …
বিস্তারিত পড়ুন
শিক্ষাবার্তা ডট কম অনলাইন নিউজ পোর্টাল