Monthly Archives: March 2024

অতিরিক্ত সচিবসহ প্রশাসনে রদবদল

ঢাকাঃ  জাতীয় সংসদ সচিবালয়ের অতিরিক্ত সচিব মুহাম্মদ সালেহ উদ্দিন আহমেদকে ওএসডি করেছে সরকার, সেই সঙ্গে ৫ যুগ্মসচিবের দপ্তর বদল করা হয়েছে। বুধবার জনপ্রশাসন মন্ত্রণালয়ের জারি করা আলাদা প্রজ্ঞাপন থেকে এ তথ্য জানা গেছে। অতিরিক্ত সচিব মুহাম্মদ সালেহ উদ্দিন আহমেদকে জনপ্রশাসন মন্ত্রণালয়ে ওএসডি করা হয়েছে। অন্যদিকে মন্ত্রিপরিষদ বিভাগের যুগ্মসচিব অঞ্জনা খান …

বিস্তারিত পড়ুন

ব্রাহ্মণপাড়া উপজেলা প্রাথমিক শিক্ষক সমিতির কমিটি

কুমিল্লাঃ ব্রাহ্মণপাড়া উপজেলা সরকারি প্রাথমিক শিক্ষক সমিতির নতুন কমিটি গঠন করা হয়েছে। কমিটিতে উপজেলার চান্দলা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক সৈয়দা তাহমিনা হক সভাপতি ও শিবপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক আব্দুল হককে সাধারণ সম্পাদক করা হয়েছে। বাংলাদেশ প্রাথমিক শিক্ষক সমিতির কেন্দ্রীয় কমিটির সভাপতি মো. আবুল কাসেম ও সাধারণ সম্পাদক …

বিস্তারিত পড়ুন

জবি শিক্ষক ইমনের বিরুদ্ধে যৌ*ন হয়রানির অভিযোগ: প্রতিকারহীনতার দুই বছর

ঢাকাঃ জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের ফিল্ম অ্যান্ড টেলিভিশন বিভাগের শিক্ষক আবু শাহেদ ইমনের বিরুদ্ধে দুই বছর আগে এক শিক্ষার্থী যৌন হয়রানির অভিযোগ দিলেও বিভাগের পক্ষ থেকে সেই শিক্ষকেই এতদিন রক্ষা করার চেষ্টা করা হয়েছে। অভিযোগ তুলে নিতে বাধ্য করার চেষ্টাসহ ওই শিক্ষার্থীকে নানাভাবে হেনস্তা ও হয়রানি করেন বিভাগের সভাপতি অধ্যাপক জুনায়েদ হালিম। …

বিস্তারিত পড়ুন

বাজার করতেই পারছি না, শিক্ষকদের আবার ঈদের কেনাকাটা

নিজস্ব প্রতিবেদক।।  ১৫ রোজা দেখতে দেখতে চলে গেছে। আর কয়েকদিন পরেই ঈদুল ফিতর। অথচ জেলার বাজারগুলোতে এখনো ঈদের বাজার জমে ওঠেনি। গত বছর এই সময়ে ঈদের কেনাকাটার ধুম ছিল, আমরা দোকানিরা হিমশিম খেয়েছি। কিন্তু এবার সে রকম বিক্রি নেই। মানুষের হাত খালি, টাকা নেই। মানুষের মধ্যে ঈদের আমেজ নেই। দোকানে …

বিস্তারিত পড়ুন

ঘরের ভিতর জাতীয়করণের ক্রিমিনাল- শিক্ষক নেতার মন্তব্য

নিজস্ব প্রতিবেদক।।  বেসরকারি শিক্ষা ব্যবস্থা জাতীয়করণ ও পূর্নাঙ্গ উৎসব ভাতাপ্রদানসহ বিভিন্ন কর্মসূচি পালন করে আসছে দীর্ঘকাল। কর্মসূচি চলাকালে অনুষ্ঠিত সমাবেশে শিক্ষকরা বক্তব্য রাখছেন । তারা তাদের কম বেতনে মানবেতর জীবন যাপনের কথা বর্ণনা করেন। স্কুল কলেজের গর্ভনিং বডি ও পরিচালনা পরর্ষদে শিক্ষিত মানুষের অভাবে নানাবিধ সমস্যার কথা তুলে ধরে বক্তব্য …

বিস্তারিত পড়ুন

মাদ্রাসা শিক্ষকদের বদলি নিয়ে সুখবর আসছে

নিজস্ব প্রতিবেদক।।  বেসরকারি এমপিওভুক্ত মাদ্রাসা শিক্ষকদের বদলি নিয়ে সাত সদস্য বিশিষ্ট কমিটি গঠন করেছে মাদ্রাসা শিক্ষা অধিদপ্তর। আগামী ১০ কার্যদিবসের মধ্যে এ কমিটিকে বদলির খসড়া তৈরি করে তা জমা দিতে বলা হয়েছে। জানতে চাইলে গঠিত কমিটির সদস্য সচিব মাদ্রাসা শিক্ষা অধিদপ্তরের উপ-পরিচালক (প্রশাসন) মো. জাকির হোসাইন বলেন, শিক্ষকদের বদলি নিয়ে …

বিস্তারিত পড়ুন

আজ ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষার ফল

নিজস্ব প্রতিবেদক।।   ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) ২০২৩-২০২৪ শিক্ষাবর্ষে কলা, আইন ও সামাজিক বিজ্ঞান ইউনিট, বিজ্ঞান ইউনিট, ব্যবসায় শিক্ষা ইউনিট এবং চারুকলা ইউনিটের প্রথম বর্ষ আন্ডারগ্র্যাজুয়েট প্রোগ্রামের ভর্তি পরীক্ষার ফলাফল বৃহস্পতিবার (২৮ মার্চ) বিকাল সাড়ে ৩টায় প্রকাশ করা হবে। বুধবার (২৭ মার্চ) বিশ্ববিদ্যালয়ের অনলাইন ভর্তি কমিটির আহ্বায়ক অধ্যাপক মোস্তাফিজুর রহমান বিষয়টি নিশ্চিত …

বিস্তারিত পড়ুন

কর্মসংস্থানের অভাবে তরুণরা হতাশ হয়ে পড়ছে : জি এম কাদের

নিজস্ব প্রতিবেদক।।  বিরোধীদলীয় নেতা ও জাতীয় পার্টি চেয়ারম্যান গোলাম মোহাম্মদ কাদের এমপি বলেছেন, তরুণ সমাজের জন্য মানসম্মত ও কর্মমুখী শিক্ষার ব্যবস্থা নেই। তাই তরুণ সমাজ বিদেশমুখী হচ্ছে। যেকোনোভাবে তারা বিদেশে যেতে চাচ্ছে। দেশের প্রতি আস্থাহীনতার কারণে তরুণ সমাজের মেধা ও কর্মশক্তি বঞ্চিত হচ্ছে দেশ। যারা দেশে থাকছে তারা কর্মসংস্থানের অভাবে …

বিস্তারিত পড়ুন

সিলেটে সাংবাদিকের হাত কেটে নেওয়ার হুমকি ছাত্রলীগ নেতার

নিজস্ব প্রতিবেদক।।  সিলেটে এক ফটোসাংবাদিকের হাত কেটে নেওয়ার হুমকি দিয়েছেন পিয়াং সোম নামে এক ছাত্রলীগ নেতা। এক যুবককে অপহরণের চেষ্টাকালে ওই সাংবাদিক ছবি তোলায় তিনি এ হুমকি দেন বলে অভিযোগ। বুধবার (২৭ মার্চ) বিকেল সাড়ে ৪টার দিকে নগরের বন্দরবাজার পুলিশ ফাঁড়ির সামনে এ ঘটনা ঘটে। অভিযুক্ত পিয়াং সোম সিলেট সিটি …

বিস্তারিত পড়ুন

বিএনপি করলে ছেলেমেয়েদের চাকরি হচ্ছে না: মির্জা ফখরুল

নিজস্ব প্রতিবেদক।।  বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, বিএনপি যারা করে তাদের ছেলেমেয়েদের চাকরির সুযোগ দেওয়া হচ্ছে না, দুঃসম্পর্কের আত্মীয়দের বিএনপি হিসেবে চিহ্নিত করে বঞ্চিত করা হচ্ছে। এগুলো বর্ণবাদ ছাড়া কিছু নয়। বুধবার দুপুরে মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উপলক্ষে বিএনপির ‘স্বাধীনতা দিবস উদযাপন কমিটি’ আয়োজিত আলোচনা সভায় তিনি …

বিস্তারিত পড়ুন