এইমাত্র পাওয়া

ব্রাহ্মণপাড়া উপজেলা প্রাথমিক শিক্ষক সমিতির কমিটি

কুমিল্লাঃ ব্রাহ্মণপাড়া উপজেলা সরকারি প্রাথমিক শিক্ষক সমিতির নতুন কমিটি গঠন করা হয়েছে। কমিটিতে উপজেলার চান্দলা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক সৈয়দা তাহমিনা হক সভাপতি ও শিবপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক আব্দুল হককে সাধারণ সম্পাদক করা হয়েছে।

বাংলাদেশ প্রাথমিক শিক্ষক সমিতির কেন্দ্রীয় কমিটির সভাপতি মো. আবুল কাসেম ও সাধারণ সম্পাদক মোস্তাফিজুর রহমান শাহীন এ কমিটির অনুমোদন দেন।

কমিটিতে কুমিল্লা জেলা কমিটির সভাপতি মো. জামাল উদ্দিন খান ও সাধারণ সম্পাদক নিজাম উদ্দিন মজুমদার এবং কুমিল্লা-৫ আসনের সংসদ সদস্য মো. আবু জাহের সুপারিশ করেছেন।

কমিটিতে নির্বাহী সভাপতি হয়েছেন রাজিবুল হক, নির্বাহী সাধারণ সম্পাদক শেখ রাবেয়া পলি, দপ্তর সম্পাদক রাকিব উদ্দিন এবং অর্থ সম্পাদক জামাল হোসেন। এছাড়াও বিভিন্ন দাপ্তরিক পদ ও কার্যনির্বাহী সদস্যসহ ৭১ সদস্যের কমিটি করা হয়েছে।

শিক্ষাবার্তা ডট কম/এএইচএম/২৮/০৩/২০২৪


Discover more from শিক্ষাবার্তা ডট কম

Subscribe to get the latest posts sent to your email.