ঢাকাঃ যৌন নির্যাতনের অভিযোগে বরখাস্তের পর গ্রেপ্তার হয়েছেন ভিকারুননিসা নূন স্কুল অ্যান্ড কলেজের আজিমপুর শাখার গণিত বিভাগের শিক্ষক মুরাদ হোসেন সরকার। তার বিরুদ্ধে অভিযোগ, তিনি একটি বাসা ভাড়া নিয়ে ২০০-৩০০ ছাত্রীকে প্রাইভেট পড়াতেন। নিজেকে নতুন শিক্ষাক্রমের জেলা মাস্টার ট্রেইনার (গণিত) ও ঢাকা শিক্ষা বোর্ডের প্রধান পরীক্ষক (গণিত ও উচ্চতর গণিত) …
বিস্তারিত পড়ুনMonthly Archives: February 2024
স্ত্রীর গায়ে গরম পানি ঢেলে নির্যাতন, শিক্ষকের বিরুদ্ধে মামলা
জামালপুরঃ জেলায় যৌতুকের দাবিতে স্ত্রীকে নির্যাতনের অভিযোগ উঠেছে স্কুলশিক্ষক স্বামীর বিরুদ্ধে। নির্যাতনের শিকার ওই নারীকে গত সোমবার জামালপুর জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে। এ ঘটনায় গতকাল মঙ্গলবার রাতে ওই নারীর বড় বোন মৌসুমী আক্তার বাদী হয়ে ৫ জনকে আসামি করে জামালপুর সদর থানায় একটি মামলা দায়ের করেন। পরে ওই রাতেই …
বিস্তারিত পড়ুনএসএসসি’র প্রশ্ন ফাঁস: ২ শিক্ষক গ্রেফতার, পলাতক প্রধান শিক্ষক
কুমিল্লাঃ জেলার মনোহরগঞ্জে এসএসসি’র গণিত পরীক্ষার প্রশ্নপত্র ফাঁসের অভিযোগ উঠেছে প্রধান শিক্ষকসহ ৩ শিক্ষকের বিরুদ্ধে। তিনজনের মধ্যে দুই জনকে তাৎক্ষণিক গ্রেফতার করে মনোহরগঞ্জ থানা পুলিশের কাছে সোপর্দ করে ভ্রাম্যমাণ আদালত। অভিযুক্ত প্রধান শিক্ষক পলাতক রয়েছেন। গত রবিবার (২৫ ফেব্রুয়ারি) গণিত পরীক্ষা চলাকালীন উপজেলার পোমগাঁও উচ্চ বিদ্যালয় কেন্দ্রে এ ঘটনা ঘটে। …
বিস্তারিত পড়ুনবশেমুরবিপ্রবির সামাজিক বিজ্ঞান অনুষদের ডিন ড. আনিসুর
ঢাকাঃ বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (বশেমুরবিপ্রবি) নতুন ডিন হিসেবে নিয়োগ পেয়েছেন সমাজবিজ্ঞান বিভাগের সহযোগী অধ্যাপক ড. মোহাম্মদ আনিসুর রহমান। মঙ্গলবার রেজিস্ট্রার মো. দলিলুর রহমান কর্তৃক স্বাক্ষরিত এক অফিস আদেশে বিষয়টি জানানো হয়। এতে বলা হয়, বিশ্ববিদ্যালয়ের সমাজবিজ্ঞান বিভাগের সহযোগী অধ্যাপক ড. মোহাম্মদ আনিসুর রহমানকে বিশ্ববিদ্যালয় আইনের …
বিস্তারিত পড়ুনশিক্ষক নিয়োগ: উত্তীর্ণ প্রার্থীদের যেসব কাগজ জমা দিতে হবে
নিজস্ব প্রতিবেদক, ঢাকাঃ সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক নিয়োগ পরীক্ষার প্রথম ধাপের চূড়ান্ত ফলাফল উত্তীর্ণ প্রার্থীদের আগামী ১৪ মার্চের মধ্যে প্রয়োজনীয় কাগজপত্র যেমন সব সনদের মূল কপি ও পুলিশ ভেরিফিকেশন ফরম জমা দিতে হবে। এ ছাড়া ডোপ টেস্টের রিপোর্টও ১৪ মার্চের মধ্যে জমা দিতে হবে। প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের এক বিজ্ঞপ্তিতে এ …
বিস্তারিত পড়ুনঢাকা আইনজীবী সমিতির ভোটগ্রহণ চলছে
নিউজ ডেস্ক।। ঢাকা আইনজীবী সমিতির (২০২৪-২৫) কার্যকরী কমিটির নির্বাচনে ভোটগ্রহণ চলছে। আজ বুধবার সকাল ৯টায় প্রথম দিনের ভোটগ্রহণ শুরু হয়। মাঝে এক ঘণ্টা বিরতি দিয়ে চলবে বিকাল ৫টা পর্যন্ত। বৃহস্পতিবারও একইভাবে ভোটগ্রহণ হবে। নির্বাচনে আওয়ামী লীগ-সমর্থিত সাদা প্যানেল থেকে সভাপতি পদে প্রতিদ্বন্দ্বিতা করছেন আবদুর রহমান হাওলাদার। একই প্যানেল থেকে সাধারণ …
বিস্তারিত পড়ুনসংরক্ষিত নারী আসনের সংসদ সদস্যদের শপথ বিকালে
নিউজ ডেস্ক।। দ্বাদশ সংসদের সংরক্ষিত নারী আসনের নবনির্বাচিত ৫০ সংসদ সদস্যদের শপথ হবে বুধবার। সংসদ ভবনের শপথ কক্ষে ওই দিন বিকাল সাড়ে ৩টায় নবনির্বাচিত সংসদ সদস্যদের শপথ পাঠ করাবেন স্পিকার শিরীন শারমিন চৌধুরী। এর আগে মঙ্গলবার নারী আসনের এসব সংসদ সদস্যের নাম, ঠিকানাসহ গেজেট প্রকাশ করে নির্বাচন কমিশন। বিনা প্রতিদ্বন্দ্বিতায় …
বিস্তারিত পড়ুনসূচক বেড়ে পুঁজিবাজারে লেনদেন চলছে
নিউজ ডেস্ক।। সপ্তাহের তৃতীয় কার্যদিবস বুধবার (২৮ ফেব্রুয়ারি) দেশের প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) ও অপর শেয়ারবাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) সূচক বাড়ার মধ্য দিয়ে লেনদেন চলছে। ডিএসই ও সিএসই সূত্রে এ তথ্য জানা গেছে। বুধবার লেনদেন শুরুর আধা ঘণ্টা পর অর্থাৎ সকাল সাড়ে ১০টায় ডিএসইর সাধারণ সূচক ডিএসইএক্স …
বিস্তারিত পড়ুনবাংলাদেশ বেসরকারি বিশ্ববিদ্যালয় সমিতি পূর্ণাঙ্গ রায়ের দিকে তাকিয়ে
নিউজ ডেস্ক।। দেশের সব বেসরকারি বিশ্ববিদ্যালয়কে ১৫ শতাংশ আয়কর দিতে হবে বলে আপিল বিভাগ যে রায় দিয়েছেন তা নিয়ে দ্বিধাদ্বন্দ্বে পড়েছে বেসরকারি বিশ্ববিদ্যালয়ের মালিকদের সংগঠন বাংলাদেশ বেসরকারি বিশ্ববিদ্যালয় সমিতি (এপিইউবি)। আপিল বিভাগের রায়ের পর গতকাল এ বিষয় নিয়ে বৈঠকে বসে এপিইউবি। এপিইউবি বলছে, বেসরকারি বিশ্ববিদ্যালয় অলাভজনক প্রতিষ্ঠান হওয়ায় এর ওপর …
বিস্তারিত পড়ুনসংস্কৃতিক ভিন্নতাকে সমন্বয় করে এগিয়ে যেতে হবে: ইবি উপাচার্য
কুষ্টিয়াঃ ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) উপাচার্য অধ্যাপক ড. শেখ আবদুস সালাম বলেছেন, পাহাড়ি সংস্কৃতি ও বাঙালি সংস্কৃতির যে ভিন্নতা তাকে সমন্বয় করে এগিয়ে যেতে হবে। মঙ্গলবার(২৭ ফেব্রুয়ারি) সকালে বিশ্ববিদ্যালয়ের বীরশ্রেষ্ঠ হামিদুর রহমান মিলনায়তনে পাহাড় ও সমতলের মধ্যে সাংস্কৃতিক মেলবন্ধন শীর্ষক অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। উপাচার্য বলেন, পাহাড়ি …
বিস্তারিত পড়ুন
শিক্ষাবার্তা ডট কম অনলাইন নিউজ পোর্টাল