Monthly Archives: February 2024

চালের বস্তায় ৬ তথ্য লেখা বাধ্যতামূলক করল সরকার

ঢাকাঃ চালের দাম সহনশীল ও যৌক্তিক পর্যায়ে রাখতে ধানের নামেই চাল বাজারজাত নিশ্চিত করতে আগামী ১৪ এপ্রিল (১ বৈশাখ) থেকে বস্তার ওপর ছয়টি তথ্য লেখা বাধ্যতামূলক করেছে সরকার। বস্তায় উৎপাদনকারী মিলের নাম, জেলা ও উপজেলার নাম, উৎপাদনের তারিখ, মিল গেট মূল্য এবং ধান বা চালের জাত উল্লেখ করার নির্দেশনা দিয়ে সরকারি …

বিস্তারিত পড়ুন

ঢাকা বিশ্ববিদ্যালয়: কী হচ্ছে জাপানিজ স্টাডিজ বিভাগে!

ঢাকাঃ অনিয়মিত (প্রফেশনাল) মাস্টার্স কোর্সে শিক্ষার্থী ভর্তি নিয়ে পত্রিকার শিরোনাম হয়েছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের জাপানিজ স্টাডিজ বিভাগ। এই বিভাগের চেয়ারম্যানের দাবি, আসন ফাঁকা থাকায় তারা দুই দফায় পরীক্ষা নিয়েছেন। এক্ষেত্রে নিয়মের কোনো ব্যত্যয় হয়নি। তবে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য বলছেন, কোনো বিভাগ চাইলেই একাধিকবার পরীক্ষা নিতে পারে না। বিধিবহির্ভূত ওই কাজের জন্য জাপানিজ …

বিস্তারিত পড়ুন

বাংলাকে জাতিসংঘের দাপ্তরিক ভাষা করতে চাই: পররাষ্ট্রমন্ত্রী

ঢাকাঃ পররাষ্ট্রমন্ত্রী ড. হাছান মাহামুদ বলেছেন, ‘বিশ্বে ৩৫ কোটির বেশি বাংলা ভাষাভাষী আছে। সুতরাং পৃথিবীর অন্যতম প্রচলিত ভাষা হিসেবে বাংলা ভাষার অবস্থান। যে কারণে আমরা বাংলা এবার জাতিসংঘের দাপ্তরিক ভাষা হিসেবে প্রতিষ্ঠা করতে চাইব।’ বুধবার সকালে কেন্দ্রীয় শহীদ মিনারে ভাষা শহীদদের শ্রদ্ধা জানানো শেষে গণমাধ্যমের সঙ্গে আলাপকালে এ কথা বলেন …

বিস্তারিত পড়ুন

সভাপতির ওপর হামলা, প্রধান শিক্ষকের বিরুদ্ধে মামলা!

ঠাকুরগাঁওঃ জেলা প্রেসক্লাবের সাবেক সাধারণ সম্পাদক ও রুহিয়া কাকলী উচ্চবিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সভাপতি বদরুল ইসলাম বিপ্লবের ওপর হামলার ঘটনায় মামলা হয়েছে। ঘটনার পর কয়েকদিন চিকিৎসা নিয়ে সোমবার (১৯ ফেব্রুয়ারি) রাতে মামলা করেছেন তিনি। মামলায় ঠাকুরগাঁও সদরের রুহিয়ায় অবস্থিত ওই বিদ্যালয়ের প্রধান শিক্ষক সুদেব চন্দ্র বর্মনসহ চারজনকে আসামি করা হয়েছে। মঙ্গলবার …

বিস্তারিত পড়ুন

চবি ভর্তি পরীক্ষার আয়-ব্যয়ের হিসাব দেওয়ার আহ্বান শিক্ষক সমিতির

চট্টগ্রাম: ভর্তি পরীক্ষার ফরম বিক্রির টাকা চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের (চবি) উপাচার্য, শিক্ষক এবং একটি ছাত্র সংগঠনের নেতাকর্মীরা ভাগাভাগি করে নেওয়ার বিষয়টিকে আইনের চরম লঙ্ঘন বলে জাতীয় সংসদে মন্তব্য করেন জাতীয় পার্টির মহাসচিব ও বিরোধী দলের চিফ হুইপ মুজিবুল হক চুন্নু। তবে অভিযোগটি পুরোপুরি সঠিক নয় দাবি করেছেন চবি শিক্ষক সমিতির সভাপতি …

বিস্তারিত পড়ুন

বিদ্যালয়ের টিউবওয়েলে বিষ প্রয়োগ!

পঞ্চগড়: জেলার দেবীগঞ্জ উপজেলায় একটি প্রাথমিক বিদ্যালয়ের টিউবওয়েলের ভেতরে বিষ প্রয়োগের অভিযোগ উঠেছে। এ ঘটনায় অভিভাবকসহ শিক্ষার্থীদের মধ্যে আতঙ্ক বিরাজ করছে। তবে এ বিষয়ে থানায় কোনো অভিযোগ দায়ের না হলেও উপজেলা প্রশাসন বলছে ঘটনার বিষয়টি অধিকতর তদন্তে তিন সদস্য বিশিষ্ট কমিটি গঠন করা হয়েছে। ঘটনার পর সরেজমিনে বিষয়টি জানতে গেলে …

বিস্তারিত পড়ুন

পরীক্ষা চলাকালে পাঠ্যবইয়ের পৃষ্ঠা ফটোকপি, যুবকের কারাদণ্ড

সিরাজগঞ্জঃ মঙ্গলবার (২০ ফেব্রুয়ারি) এসএসসির ইংরেজি প্রথম পত্রের পরীক্ষা হয়েছে। পরীক্ষা চলাকালে কেন্দ্রের পাশের কম্পিউটারের দোকানে এ বিষয়ের বইয়ের পৃষ্ঠা ফটোকপি করার দায়ে মো. রুবেল রানা (২৫) নামে এক যুবককে সাতদিনের কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত। দুপুরে চৌহালী উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মাহবুব হাসান এ ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন। দণ্ডপ্রাপ্ত রুবেল …

বিস্তারিত পড়ুন

মেডিকেল কলেজে ভর্তির সুযোগ পেয়েও দুশ্চিন্তায় সাব্বির

বরিশাল: দারিদ্র্য দমিয়ে রাখতে পারেনি বরিশালের উজিরপুরের রমজান খান সাব্বিরকে। ছেলেবেলা থেকে অভাবের সঙ্গে যুদ্ধ করেই পড়াশোনা চালিয়ে এসেছেন। এবার মেধা দিয়ে জয়ী হয়েছে মেডিকেল কলেজে ভর্তির যুদ্ধও। কৃষক বাবার ছেলে সাব্বির মেডিকেলে ভর্তির সুযোগ পেয়েছেন। চিকিৎসক হওয়ার স্বপ্নপূরণে এখন তার বাধা হয়ে দাঁড়িয়েছে মেডিকেল কলেজে ভর্তির জন্য প্রয়োজনীয় ২০ …

বিস্তারিত পড়ুন

হারিয়ে যাচ্ছে সমতলের ক্ষুদ্র-নৃ গোষ্ঠীর ভাষা, বই থাকলেও পড়ানোর শিক্ষক নেই

নওগাঁঃ কালের আর্বতে হারিয়ে যাচ্ছে সমতলের ক্ষুদ্র-নৃ গোষ্ঠীর নিজস্ব ভাষা। পারিবারিক পর্যায়ে চর্চা না থাকা ও সরকারি পৃষ্টপোষকতার অভাবে তাদের ভাষা হারিয়ে যাচ্ছে বলে দাবি করেছেন ক্ষুদ্র-নৃ গোষ্ঠীর নেতারা। নওগাঁসহ সমতলের ১৬ টি জেলায় ক্ষুদ্র-নৃ গোষ্ঠীর বসবাসের সঠিক কোন পরিসংখ্যান নেই। তবে ক্ষুদ্র-নৃ গোষ্ঠীর নিজস্ব সংগঠন জাতীয় আদিবাসী পরিষদের হিসাব …

বিস্তারিত পড়ুন

ভর্তি পরীক্ষা: জাবি ক্যাম্পাসে ব্যাপক নিরাপত্তা

ঢাকাঃ  ২০২৩-২০২৪ শিক্ষাবর্ষের স্নাতক (সম্মান) শ্রেণির ভর্তি পরীক্ষা শুরু হবে আগামী বৃহস্পতিবার (২২ ফেব্রুয়ারি)। চলবে ২৯ ফেব্রুয়ারি পর্যন্ত। ভর্তি পরীক্ষা কেন্দ্র করে ক্যাম্পাসে নিরাপত্তা ব্যবস্থা জোরদার করেছে প্রশাসন। মঙ্গলবার (২০ ফেব্রুয়ারি) বিকেল চারটায় জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের পুরাতন প্রশাসনিক ভবনে এক সংবাদ সম্মেলনে ভর্তি পরীক্ষার শৃঙ্খলা রক্ষা ও নিরাপত্তা কমিটির আহ্বায়ক ও …

বিস্তারিত পড়ুন