Daily Archives: February 19, 2024

সড়কে প্রাণ গেল ভারতের চার ক্রিকেটারের

ঢাকাঃ ভয়াবহ সড়ক দুর্ঘটনায় ভারতে প্রাণ হারিয়েছেন ৪ ক্রিকেটার। রোববার (১৯ ফেব্রুয়ারি) ভারতের অমরাবতী জেলায় মর্মান্তিক এই ঘটনাটি ঘটেছে। মিনিবাসের সঙ্গে ট্রাকের মুখোমুখি সংঘর্ষে তাদের মৃত্যু হয়। এ ছাড়াও গুরুতর আহত হয়েছেন বাসে থাকা বাকি ক্রিকেটাররাও। আহতদের স্থানীয় তালুকা স্বাস্থ্যকেন্দ্রে ভর্তি করা হয়েছে। ইতোমধ্যেই গ্রেপ্তার করা হয়েছে দুর্ঘটনাকবলিত ট্রাকের চালককে। …

বিস্তারিত পড়ুন

হুইলচেয়ারে বসে এসএসসি পরীক্ষা দিচ্ছেন হালিমা

সিরাজগঞ্জঃ এসএসসি পরীক্ষায় অংশ নিয়ে উজ্জ্বল দৃষ্টান্ত স্থাপন করেছেন জন্মের পর থেকে শারীরিক প্রতিবন্ধীতে পরিণত হওয়া হালিমা খাতুন। মফিজ উদ্দিন তালুকদার স্মৃতি উচ্চ বিদ্যালয়ের শিক্ষার্থী হালিমা জামতৈল ধোপাকান্দি পাইলট বালিকা উচ্চ বিদ্যালয় কেন্দ্রের বিশেষ কক্ষে পরীক্ষা দিচ্ছেন। তিনি সিরাজগঞ্জের কামারখন্দ উপজেলার আলোকদিয়ার পূর্বপাড়ার প্রান্তিক কৃষক হামিদুল ইসলামের মেয়ে। হালিমার মা …

বিস্তারিত পড়ুন

এমবিবিএস পরীক্ষায় উত্তরপত্র ছেঁড়া: অভিযোগ শুনলেন স্বাস্থ্যমন্ত্রী, তদন্ত কমিটি যা পেল

ঢাকাঃ  মেডিকেল ভর্তি পরীক্ষায় ওএমআর শিট ছিঁড়ে ফেলার অভিযোগ তোলা শিক্ষার্থী হুমাইরা ইসলাম ছোয়াসহ তার পরিবারের সদস্যদের সচিবালয়ে ডেকে পুরো ঘটনা শুনেছেন স্বাস্থ্যমন্ত্রী ডা. সামন্ত লাল সেন। কথা বলেছেন অভিযুক্ত পরিদর্শক ডা. নাফিসা ইসলামের সঙ্গে। বিষয়টি খতিয়ে দেখে যথাযথ ব্যবস্থা নেয়ার আশ্বাস দিয়েছেন মন্ত্রী। এদিকে, ওই দিন রাজধানীর শেরেবাংলা কৃষি …

বিস্তারিত পড়ুন

আগামী দুই দিন বজ্রসহ বৃষ্টি হতে পারে যেসব অঞ্চলে

নিজস্ব প্রতিবেদক, ঢাকাঃ প্রকৃতি থেকে বিদায় নিয়েছে শীত। তবুও গত দু’দিনে শেষরাতের দিকে হালকা শীত অনুভূত হচ্ছে। মাঝখানে কিছুদিন বাড়লেও দেশের সর্বনিম্ন তাপমাত্রা আবারও ১০ ডিগ্রিতে নেমেছে। এই অবস্থায় আগামী দু’দিন দেশের বেশকিছু অঞ্চলে বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টির পূর্বাভাস দিয়েছে আবহাওয়া অধিদপ্তর। আগামী তিন দিনের আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে, আগামীকাল …

বিস্তারিত পড়ুন

সারাবছরই অবহেলিত নজরুল বিশ্ববিদ্যালয়ের শহীদ মিনার

এস এম মোজতাহীদ প্লাবন, বিশ্ববিদ্যালয় প্রতিবেদকঃ  ‘ফেব্রুয়ারি’ বাঙালির গর্বের মাস, ভাষার মাস। বায়ান্নর এ মাসেই ভাষার দাবিতে প্রাণ দিয়েছিলেন সালাম, বরকত, রফিক, জব্বার, শফিউরসহ নাম না জানা অনেক তরুণ তাজা প্রাণ। একটি ভাষা, একটি জাতির বড় পরিচয়, যা আমরা পেয়েছি শহীদদের জীবন উৎসর্গের মধ্যদিয়ে। রক্তের সিঁড়ি বেয়ে রচিত হয়েছিল ভাষার …

বিস্তারিত পড়ুন

কুড়িগ্রামে গলায় ফাঁস দিয়ে ঋণগ্রস্থ প্রধান শিক্ষক আ*ত্ম*হ*ত্যা

কুড়িগ্রামঃ জেলার রাজারহাট উপজেলায় নিজ বাড়িতে গলায় ফাঁস দিয়ে প্রভাত চন্দ্র বর্মণ (৫০) নামের এক প্রধান শিক্ষক আত্মহত্যা করেছেন। সোমবার (১৯ ফেব্রুয়ারি) সকালের দিকে নিজ বাড়িতে এ ঘটনা ঘটে। ঘটনার পরপরই পরিবারের লোকজন তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে চিকিৎসকরা মৃত ঘোষণা করেন। নিহত শিক্ষক প্রভাত চন্দ্র নাজিম খান …

বিস্তারিত পড়ুন

শিক্ষাবার্তা’য় সংবাদ: শেরপুরের সেই শিক্ষিকা শিপ্রার বিরুদ্ধে তদন্তের নির্দেশ

শিক্ষাবার্তা ডেস্ক, ঢাকাঃ “আয়নাপুর উচ্চ বিদ্যালয়: জালিয়াতিতে ভরা হিন্দু ধর্ম শিক্ষক শিপ্রার নিয়োগ” শিরোনামে শিক্ষাবার্তা’য় সংবাদ প্রকাশের পর অবশেষে শেরপুর জেলার ঝিনাইগাতী উপজেলার আয়নাপুর উচ্চ বিদ্যালয়ের সহকারী শিক্ষক (হিন্দু) শিপ্রা রানী রায়ের নিয়োগ জালিয়াতি নিয়ে তদন্তের নির্দেশ দিয়েছে মাধ্যমিক ও উচ্চ শিক্ষা ময়মনসিংহ আঞ্চলিক কার্যালয়। রবিবার মাধ্যমিক ও উচ্চ শিক্ষা …

বিস্তারিত পড়ুন

২০২৫ সালের এইচএসসি পরীক্ষার সিলেবাস নিয়ে শিক্ষা মন্ত্রণালয়ের বিজ্ঞপ্তি জারি

নিজস্ব প্রতিবেদক, ঢাকাঃ ২০২৫ সালের উচ্চ মাধ্যমিক ও সমমানের পরীক্ষা পুনর্বিন্যাসকৃত সিলেবাসে অনুষ্ঠিত হবে। সোমবার শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তরের এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে। বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, ২০২৫ সালের এইচএসসি ও সমমানের পরীক্ষা ২০২৩ সালের এইচএসসি ও সমমানের পরীক্ষার মত পুনর্বিন্যাসকৃত সিলেবাসে অনুষ্ঠিত হবে। বিজ্ঞপ্তিতে বলা …

বিস্তারিত পড়ুন

শিক্ষকদের কল্যাণে থাকুক শিক্ষক কল্যাণ ট্রাস্ট

মো. সিদ্দিকুর রহমানঃ এ নিবন্ধ লিখতে গিয়ে গানের একটি লাইন মনের পর্দায় ভেসে উঠল। লাইনটি হলো-‘তুমি আজ কত দূরে’। প্রাথমিক বিদ্যালয় শিক্ষক কল্যাণ ট্রাস্টও আজ প্রাথমিক শিক্ষকদের মাঝ থেকে অনেক দূরে অবস্থান করছে। তৎকালীন প্রাথমিক শিক্ষক সমিতির একজন রাজপথের কর্মী ও সাধারণ সম্পাদক, প্রতিষ্ঠালগ্ন থেকে কল্যাণ ট্রাস্টি বোর্ডের সদস্য, ২০০৮ …

বিস্তারিত পড়ুন

ছাত্র-শিক্ষক সম্পর্ক হোক মূল্যবোধের ভিত্তিতে

মোঃ বাবুল আকতারঃ মানব সভ্যতার শুরু থেকে অদ্যাবধি জ্ঞানচর্চা যদি মানুষের প্রধানতম বৈশিষ্ট্য হয় তবে এই জ্ঞানচর্চার সঙ্গে ছাত্র-শিক্ষকের সম্পর্কও অবিচ্ছেদ্য এবং অপরিহার্য। সমাজবদ্ধতার প্রারম্ভিককাল হতে মানুষের জ্ঞানচর্চার সেই দৃষ্টান্ত ছাত্র-শিক্ষকের মধ্যে এক মধুরতম সম্পর্কের সূচনা করেছে। বিদ্যা দান ও বিদ্যা গ্রহণের মধ্য দিয়ে গড়ে উঠেছে ছাত্র-শিক্ষকের এই নিবিড়তম সম্পর্ক। …

বিস্তারিত পড়ুন