এইমাত্র পাওয়া

Daily Archives: December 30, 2023

মাঠে থাকছে এক লাখ ৮৯ হাজার পুলিশ

ঢাকাঃ আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন সামনে রেখে সারা দেশে এক লাখ ৮৯ হাজার পুলিশ সদস্য মোতায়েন থাকছেন। নির্বাচনের সময় টহল দেওয়া থেকে শুরু করে স্ট্রাইকিং টিম, ম্যাজিস্ট্রেটের সঙ্গেও ডিউটিতে থাকবেন এইসব পুলিশ। শনিবার (৩০ ডিসেম্বর) দুপুরে পুলিশ সদরদপ্তরে প্রেস ব্রিফিংয়ে এসব কথা জানান পুলিশের উপ-মহাপরিদর্শক (ডিআইজি-অপারেশন) আনোয়ার হোসেন। তিনি …

বিস্তারিত পড়ুন

লক্ষ্য এবার কর্মসংস্থান সৃজন: শিক্ষা উপমন্ত্রী

চট্টগ্রামঃ চট্টগ্রাম-৯ আসনে আওয়ামী লীগ মনোনীত নৌকা প্রতীকের প্রার্থী ব্যারিস্টার মহিবুল হাসান চৌধুরী নওফেল বলেছেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা ধারাবাহিক তিনদফা ক্ষমতায় থেকে বাংলাদেশকে মধ্য আয়ের দেশে পরিণত করেছেন। এখন চারিদিকে ব্যাপক উন্নয়ন দৃশ্যমান। এবার লক্ষ্য কর্মসংস্থান সৃজন। আওয়ামী লীগের নির্বাচনী অঙ্গীকার অনুযায়ী দেড়কোটি মানুষের কর্মসংস্থান সৃজন সম্ভব হলে এদেশ ডিজিটাল থেকে …

বিস্তারিত পড়ুন

৪৬তম বিসিএসে আবেদন শেষ কাল, আবেদন করুন দ্রুত

শিক্ষাবার্তা ডেস্ক, ঢাকাঃ ৪৬তম বিসিএসে আবেদনের সময় বিজ্ঞপ্তি অনুসারে কাল রোববার শেষ হবে। তাই যাঁরা এখনো আবেদন করেননি, তাঁরা দ্রুত আবেদন করতে পারেন। ১০ ডিসেম্বর থেকে ৪৬তম বিসিএসের আবেদন শুরু হয়। আবেদনের জন্য প্রার্থীর বয়স ২১ থেকে ৩০ বছরের মধ্যে হতে হবে। যাঁদের জন্মতারিখ ১৯৯৩ সালের ২ নভেম্বর এবং ২০০২ …

বিস্তারিত পড়ুন

এখনো ছাপাখানায় অষ্টম ও নবম শ্রেণির বই

ঢাকাঃ আর মাত্র দুই দিন বাদেই শুরু হচ্ছে নতুন শিক্ষাবর্ষ। এবারও উৎসব করে শিক্ষার্থীদের হাতে নতুন বই তুলে দেওয়া হবে। ইতোমধ্যে প্রাক-প্রাথমিক, প্রাথমিক স্তরের শতভাগ বই জেলা-উপজেলাগুলোতে পৌঁছে গেছে। কিন্তু ছাপা হতে দেরি হওয়ায় মাধ্যমিকের সব বই এখনো বিতরণ করা সম্ভব হয়নি। ফলে নতুন বছরের প্রথম দিন বই উৎসবে অষ্টম …

বিস্তারিত পড়ুন

সুপরিকল্পিত শিক্ষা পদ্ধতি অর্থনৈতিক প্রবৃদ্ধি অর্জনে সহায়ক

সাহেদ মুশতারঃ একটি দেশের উন্নয়নে অর্থ ও ভৌত সম্পদের পাশাপাশি মানবসম্পদ গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। দেশের অর্থনীতির চাকা সচল রাখতে এবং টেকসই ও দীর্ঘমেয়াদি উন্নয়নে মানবসম্পদের ভূমিকা অনস্বীকার্য। আর জনসংখ্যাকে মানবসম্পদে রূপান্তর করতে প্রয়োজন শিক্ষা। এক্ষেত্রে শিক্ষাকে ইঞ্জিনের সঙ্গে তুলনা করা যেতে পারে। গাড়ি যেমন ইঞ্জিন ছাড়া চলতে পারে না …

বিস্তারিত পড়ুন

বিশ্বে প্রথম ১০০ বিলিয়ন ডলার অর্জনকারী নারী মেয়ার্স

ঢাকাঃ বিশ্বের শীর্ষ ধনীদের মধ্যে ১০০ বিলিয়ন বা ১০ হাজার কোটি ডলারের মালিক হয়েছেন ফ্রান্সের বিখ্যাত প্রসাধনী কোম্পানি ল’রিয়ালের উত্তরাধিকারী ব্যবসায়ী ফ্রাঙ্কোয়েস বেটেনকোর্ট মেয়ার্স। এই পরিমাণ সম্পদ অর্জনে তিনিই এখন পর্যন্ত প্রথম কোনো নারী। খবর সিএনএনের। ৭০ বছর বয়সী এই নারী ব্লুমবার্গ বিলিয়নেয়ার্স ইনডেক্সে ১০০ বিলিয়ন ডলার অতিক্রম করেছেন। ফলে …

বিস্তারিত পড়ুন

স্বতন্ত্র প্রার্থী স্বামীর প্রচারে প্রাথমিক শিক্ষিকা স্ত্রী শাহেদা

কক্সবাজারঃ দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে কক্সবাজার-১ আসনের স্বতন্ত্র প্রার্থী জাফর আলমের পক্ষে প্রচারে নেমেছেন তার স্ত্রী স্কুলশিক্ষিকা শাহেদা বেগম। চাকরিবিধি লঙ্ঘন করে তিনি ভোটারদের কাছে ভোট চাইছেন। শাহেদা চকরিয়া উপজেলার পালাকাটা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক। সরকারি বিদ্যালয়ের শিক্ষকের এমন কর্মকাণ্ডে বিব্রত অন্য শিক্ষকরাও। তবে এমপির স্ত্রী হওয়ায় প্রকাশ্যে কথা …

বিস্তারিত পড়ুন

চার লাখ প্রাথমিক শিক্ষকের মধ্যে অসন্তোষ

শিক্ষাবার্তা ডেস্ক, ঢাকাঃ ২০২৪ শিক্ষাবর্ষে মাধ্যমিকের তুলনায় সরকারি প্রাথমিক বিদ্যালয়ে ছুটি কম হওয়ায় প্রায় ৪ লাখ প্রাথমিক শিক্ষকের মধ্যে অসন্তোষ দেখা দিয়েছে। ২১ ডিসেম্বর ছুটির ওই তালিকা প্রকাশ করে প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়। এতে দেখা যায়, ২০২৪ সালে সরকারি প্রাথমিক বিদ্যালয়ে ছুটি ৬০ দিন। আর মাধ্যমিক বিদ্যালয় ও কলেজে ছুটি …

বিস্তারিত পড়ুন

ছাতকে জাল সনদে প্রধান শিক্ষকের চাকরি, মামলা

সুনামগঞ্জঃ জেলার ছাতকে এক প্রধান শিক্ষকের বিরুদ্ধে জাল সার্টিফিকেটে চাকরি করায় মামলা দায়ের করা হয়েছে। ১৭ই ডিসেম্বর সুনামগঞ্জ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে এ মামলা দায়ের করেন বিদ্যালয়টির সভাপতি আনোয়ার হোসেন। এ নিয়ে এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। উপজেলার দোলাবাজার ইউনিয়নের জাহিদপুর গ্রামের মৃত আফরোজ আলীর পুত্র আব্দুল মালিক দীর্ঘদিন ধরে জাহিদপুর …

বিস্তারিত পড়ুন

রবিবার বন্ধ থাকবে সব ধরনের ব্যাংক লেনদেন

নিজস্ব প্রতিবেদক, ঢাকাঃ আগামীকাল রবিবার(৩১ ডিসেম্বর) ‘ব্যাংক হলিডে’। এদিন বন্ধ থাকবে সব ধরনের ব্যাংক লেনদেন। শেয়ারবাজারের লেনদেনও হবে না। তবে, নিজেদের আর্থিক হিসাব মেলাতে ব্যাংকসহ সব ব্যাংকের প্রধান কার্যালয় ও গুরুত্বপূর্ণ শাখা খোলা থাকবে। জানা যায়, ব্যাংকগুলো প্রতিবছর ৩১ ডিসেম্বর পঞ্জিকা বছরের আর্থিক হিসাব শেষ করে। এদিন বিভিন্ন শাখা থেকে …

বিস্তারিত পড়ুন