এইমাত্র পাওয়া

Monthly Archives: September 2023

স্মার্ট উচ্চ বিদ্যালয়: ঘরে বসেই শিক্ষার্থীর তথ্য জানতে পারছেন অভিভাবক

সিরাজগঞ্জঃ সন্তানকে স্কুলে পাঠিয়ে নিশ্চিন্তে রয়েছেন সিরাজগঞ্জ পৌর এলাকার হৈমবালা উচ্চ বালিকা বিদ্যালয়ের অভিভাবকরা। বেড়েছে শিক্ষার্থীদের উপস্থিতির হার। ক্লাস ফাঁকি দিয়ে বাইরে ঘোরাফেরাও করতে পারছে না ছাত্রীরা। জেলার প্রথম স্মার্ট বিদ্যালয় হিসেবে যাত্রা শুরু করা হৈমবালা বালিকা উচ্চ বিদ্যালয়ে চলছে বায়োমেট্রিক পদ্ধতিতে হাজিরা, অনলাইনে বেতন, ডিজিটাল ক্লাস, পরীক্ষা ফি গ্রহণ। …

বিস্তারিত পড়ুন

থাকছে না ৩ দিনের ইন্টারনেট প্যাকেজ

ঢাকাঃ মোবাইল ইন্টারনেটের তিনদিনের প্যাকেজ তুলে দেওয়া হলেও গ্রাহকের সুবিধার্থে তা সাতদিন মেয়াদে ব্যবহারের সুযোগ রয়েছে বলে জানিয়েছে বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশন -বিটিআরসি। রবিবার (১৭ সেপ্টেম্বর) বিকেলে আগারগাঁওয়ে বিটিআরসি ভবনে ‘মোবাইল ফোন অপারেটরসমূহের ডাটা এবং ডাটা সংশ্লিষ্ট প্যাকেজ সম্পর্কিত নতুন নির্দেশিকা-২০২৩’ সংক্রান্ত সভায় এই ঘোষণা দেওয়া হয়। বিটিআরসি চেয়ারম্যান শ্যাম …

বিস্তারিত পড়ুন

বেসরকারি প্রাথমিক বিদ্যালয় নিবন্ধন বিধিমালা সংশোধনের দাবি

নিজস্ব প্রতিবেদক, ঢাকাঃ প্রাথমিক ও গণশিক্ষা বিভাগের প্রণীত ‘বেসরকারি প্রাথমিক বিদ্যালয় বিধিমালা ২০২৩’ সংশোধনের দাবি জানিয়েছে বাংলাদেশ কিন্ডারগার্টেন স্কুল অ্যান্ড কলেজ অ্যাসোসিয়েশন। আজ রবিবার (১৭ সেপ্টেম্বর) জাতীয় প্রেসক্লাবের সামনে আয়োজিত এক মানববন্ধনে সংগঠনের নেতারা এ দাবি জানান। মানববন্ধনে বক্তারা বলেন, বাংলাদেশে প্রায় ৫৩ হাজারের বেশি ব্যক্তি মালিকানাধীন কিন্ডারগার্টেন ও সমমনা …

বিস্তারিত পড়ুন

বিদ্যুৎস্পৃষ্টে প্রাণ গেল স্কুল ছাত্রের

ময়মনসিংহঃ জেলার গফরগাঁওয়ে গাছের ডাল কাটতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে জাহিদ (১৪) নামে এক নবম শ্রেণির স্কুল ছাত্রের মৃত্যু হয়েছে। রবিবার (১৭ সেপ্টেম্বর) সকাল ১০টার দিকে উপজেলার পাগলা থানার মশাখালী ইউনিয়নের বলদী গ্রামে দুর্ঘটনাটি ঘটে। নিহত জাহিদ একই এলাকার তফাজ্জল হোসেনের ছেলে। সে বলদী ফজলুল হক আদর্শ উচ্চ বিদ্যালয়ের নবম শ্রেণির বিজ্ঞান …

বিস্তারিত পড়ুন

মাদারীপুরে ৭ বছরেই নতুন স্কুল ভবন পরিত্যক্ত ঘোষণা

মাদারীপুরঃ জেলার সদর উপজেলার রাস্তি ইউনিয়নের ২৭ নং লক্ষ্মীগঞ্জ সরকারি প্রাথমিক বিদ্যালয়। নির্মাণের ৭ বছরের মধ্যেই নতুন স্কুল ভবন পরিত্যাক্ত ঘোষণা করা হয়। এরপরেও জরাজীর্ণ দুটি ভবনে চলছে পাঠদান। এছাড়াও বিদ্যালয়ে ওয়াশব্লক, সীমানা প্রাচীরসহ রয়েছে নানা সমস্যা। বৃষ্টি হলেই বিদ্যালয়ের মাঠে পানি জমে জলাবদ্ধতার সৃষ্টি হয়। ফলে দিন দিন শিক্ষার্থীর …

বিস্তারিত পড়ুন

নালিতাবাড়ী: নিয়োগ জালিয়াতি করে শিক্ষক হাসানুজ্জামানের এমপিওভুক্তি

নিজস্ব প্রতিবেদক, ঢাকাঃ জাল জালিয়াতি করে শিক্ষক পদে নিয়োগ নিয়ে এমপিওভুক্ত হয়ে সরকারের অর্থ তছরুপ করার অভিযোগ পাওয়া গেছে শেরপুর জেলার নালিতাবাড়ী উপজেলার গোজাকুড়া নিন্ম মাধ্যমিক বিদ্যালয়ের অতিরিক্ত শ্রেণি শাখার সহকারি শিক্ষক (সমাজবিজ্ঞান) মোঃ হাসানুজ্জামান হাসানের বিরুদ্ধে। যার ইনডেক্স নম্বর N56807648। ২২ অক্টোবর ২০১৫ সালের পর থেকে ম্যানেজিং কমিটি কিংবা …

বিস্তারিত পড়ুন

আর্থিক বৈষম্য: একাল ও সেকালের শিক্ষক

শুভ্রেন্দু ভট্টাচার্যঃ  এমপিওভুক্ত মাধ্যমিক স্কুলের একজন শিক্ষকের একটি লেখা পড়ছিলাম। প্রকাশিত নিবন্ধে উক্ত শিক্ষক বলেন, ১২-১৫ হাজার টাকা বেতন পেয়ে একজন শিক্ষককে যে কত কষ্টে চলতে হয়, তা ভুক্তভোগী ছাড়া কেউ বুঝবে না। বেতনের এই টাকা থেকে একদিকে যেমন তার পরিবারের ভরণপোষণের জন্য পাঠাতে হয়, অন্যদিকে তার নিজের খরচের জন্যও …

বিস্তারিত পড়ুন

ছুরিকাঘাতে এইচএসসি পরীক্ষার্থীকে হত্যা: গ্রেফতার ৭

চট্টগ্রামঃ জেলায় ছুরিকাঘাতে এইচএসসি পরীক্ষার্থী তরুণকে হত্যার ঘটনায় তিন কিশোরসহ সাতজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। হত্যাকাণ্ডে ব্যবহৃত একটি ছুরিও উদ্ধার করা হয়েছে বলে জানিয়েছে পুলিশ। রবিবার নগরের বিভিন্ন স্থান থেকে তাঁদের গ্রেপ্তার করা হয়। বিষয়টি নিশ্চিত করেছেন খুলশী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রুবেল হাওলাদার। গ্রেপ্তারকৃতরা হলেন—হাবীব হোসেন মুন্না (১৯), রাকিব হাসান …

বিস্তারিত পড়ুন

কালকিনি: ১৯৯ ট প্রাথমিকের ৩৫ লাখ টাকা জলে

মাদারীপুরঃ শিক্ষা অধিদপ্তরের নির্দেশনা অনুযায়ী, শিক্ষকদের বিদ্যালয়ে উপস্থিতি নিশ্চিত করতে মাদারীপুরের কালকিনির ১৯৯টি প্রাথমিক বিদ্যালয়ে একসঙ্গে বায়োমেট্রিক ডিজিটাল হাজিরা মেশিন কেনা হয় প্রায় চার বছর আগে। তবে সেগুলোতে ডাটাবেইস সংযোগ এখন পর্যন্ত দেওয়া হয়নি। এ কারণে স্থাপনের চার বছরে একদিনও ব্যবহার করা সম্ভব হয়নি। এরই মধ্যে শেষ হয়েছে মেশিনগুলোর মেরামতের …

বিস্তারিত পড়ুন

চারটি অ্যাওয়ার্ড দেবে হাবিপ্রবি প্রশাসন

দিনাজপুরঃ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের একাডেমিক কার্যক্রমে উৎসাহিত করতে মেধার স্বীকৃতিস্বরূপ বিভিন্ন ক্যাটাগরিতে চারটি অ্যাওয়ার্ড দেবে দিনাজপুরের হাজী মোহাম্মদ দানেশ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (হাবিপ্রবি) প্রশাসন। আগে থেকে বিশ্ববিদ্যালয়ে শুধুমাত্র ডিন’স লিস্ট অ্যাওয়ার্ড চালু থাকলেও ৫৪ তম রিজেন্ট বোর্ডে নতুন তিনটি অ্যাওয়ার্ড চালু করে বিশ্ববিদ্যালয় প্রশাসন। বিশ্ববিদ্যালয়ের রিজেন্ট বোর্ডের সভায় প্রবর্তিত নতুন …

বিস্তারিত পড়ুন