নিজস্ব প্রতিবেদক, ঢাকাঃ বেসরকারি শিক্ষক নিবন্ধন ও প্রত্যয়ন কর্তৃপক্ষের (এনটিআরসিএ) সদস্য হিসেবে প্রেষণে নিয়োগ পেলেন যুগ্মসচিব মুহাম্মদ নূরে আলম সিদ্দিকী। সোমবার (৪ সেপ্টেম্বর) জনপ্রশাসন মন্ত্রণালয়ের প্রেষণ-১ শাখা থেকে জারি করা প্রজ্ঞাপনে তাকে বদলিপূর্বক প্রেষণে নিয়োগ দেওয়া হয়। এর আগে তিনি ক্রীড়া পরিদফতরের পরিচালক হিসেবে কর্মরত ছিলেন। মুহাম্মদ নূরে আলম সিদ্দিকী …
বিস্তারিত পড়ুনMonthly Archives: September 2023
কলেজ হোস্টেলের ফ্যানে ঝুলছিল ছাত্রীর মরদেহ
বগুড়াঃ বগুড়া সরকারি আজিজুল হক কলেজের শিক্ষার্থী শাকিলা খাতুনের (২৩) ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। সোমবার (৪ সেপ্টেম্বর) রাত ১০টার দিকে শহরের জহুরুল নগরের একটি ছাত্রী নিবাসের কক্ষ থেকে মরদেহটি উদ্ধার করা হয়৷ শাকিলা গাইবান্ধার গোবিন্দগঞ্জ উপজেলার আয়াভাঙ্গী গ্রামের ছফিরুল ইসলামের মেয়ে। তিনি বগুড়ার সরকারি আজিজুল হক কলেজের বাংলা বিভাগের …
বিস্তারিত পড়ুনশেরপুরে ছুটি ছাড়াই বিদেশ ভ্রমণে মাদরাসা সুপার
বগুড়াঃ ছুটি ছাড়াই বিদেশ ভ্রমণের অভিযোগ উঠেছে জেলার শেরপুর উপজেলার আমিনপুর শহীদ মিজানিয়া দাখিল মাদরাসার সুপার মাওলানা আবু সাঈদ সরকারের বিরুদ্ধে। সংশ্লিষ্ট কারও অনুমতি না নিয়েই গত ৩১ আগস্ট থেকে ভারতে অবস্থান করছেন তিনি। এমনকি বিদেশ ভ্রমণ শেষে কবে নাগাদ মাদরাসা সুপার দেশে ফিরবেন তাও জানা নেই কারও। এছাড়া প্রতিষ্ঠানের …
বিস্তারিত পড়ুনউল্লাপাড়া: বিদ্যালয়ের প্রাচীর নির্মাণে নিম্নমানের সামগ্রী ব্যবহার!
সিরাজগঞ্জঃ জেলার উল্লাপাড়া মন্ত্রাণালয়ের ক্ষুদ্র মেরামতের অর্থ নয়-ছয় করে উপজেলার রুদ্রগাঁতী সরকারি প্রাথমিক বিদ্যালয়ে নিম্নমানের নির্মাণ সামগ্রী ব্যবহার করে সীমানা প্রাচীর নির্মাণের অভিযোগ উঠেছে। মানহীন রড, সিমেন্ট, ইটের খোয়া, ইট, বালু ব্যবহার করে চুপিসারে এই নির্মাণ কাজ করছেন বিদ্যালয়ের প্রধান শিক্ষক। প্রকল্পের কাজ বিষয়ে জানেন না এস, এম, সি কমিটির …
বিস্তারিত পড়ুনজবির ছাত্রকল্যাণের পুনরায় দায়িত্বে অধ্যাপক আইনুল
নিজস্ব প্রতিবেদক, ঢাকাঃ জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের (জবি) ছাত্রকল্যাণ পরিচালক হিসেবে পুনরায় নিয়োগ পেয়েছেন জগন্নাথ বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতির সভাপতি অধ্যাপক ড. আইনুল ইসলাম। বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। বিজ্ঞাপ্তিতে জানানো হয়, জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের অর্থনীতি বিভাগের অধ্যাপক ও ছাত্রকল্যাণ পরিচালক অধ্যাপক ড. মোঃ আইনুল ইসলামের পরিচালক নিযুক্তির মেয়াদ শেষ হওয়ায় …
বিস্তারিত পড়ুনপরশুরাম: অনুপস্থিত, প্রধান শিক্ষকসহ দুই শিক্ষককে শোকজ
ফেনীঃ জেলার পরশুরামে নির্ধারিত সময়ের পরও বিদ্যালয় উপস্থিতি না পেয়ে বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষকসহ দুই শিক্ষককে কারণ দর্শানোর চিঠি দেওয়া হয়েছে। গত রবিবার সকালে উপজেলার মির্জানগর ইউনিয়নের পশ্চিম সাহেব নগর সরকারি প্রাথমিক বিদ্যালয়ে হঠাৎ পরিদর্শনে যান উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আফরোজা হাবিব শাপলা। জানা যায়, তিনি বিদ্যালয়ে গিয়ে এই দুই …
বিস্তারিত পড়ুননন্দীগ্রাম: স্কুল আছে, রাস্তা নেই!
বগুড়াঃ রাস্তা না থাকায় দূষিত পানি মাড়িয়ে স্কুলে যেতে হচ্ছে নন্দীগ্রাম উপজেলার প্রত্যন্ত পল্লীর গুলিয়াকৃষ্ণপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীদের। এমন দুর্ভোগ দেখেও না দেখার ভান করে আছে সংশ্লিষ্ট দপ্তর, অভিযোগ ভুক্তভোগীদের। খোঁজ নিয়ে জানা যায়, ১৯১৯ সালে নন্দীগ্রাম উপজেলার থালতা মাজগ্রাম ইউনিয়নের নাগর নদীর বাঁধের পাশে কৃষ্ণপুর গ্রামে স্থাপিত হয় …
বিস্তারিত পড়ুনসরকারি তিন কলেজের অধ্যক্ষ আ. লীগ নেতা
রাজশাহীঃ জেলার সরকারি তিনটি কলেজের অধ্যক্ষ একই সঙ্গে রাজনৈতিক দলের পদেও আছেন। সরকারি চাকরি বিধিমালা লঙ্ঘন করে তাঁরা দলীয় পদে থেকে নানা অনিয়ম করছেন বলে অভিযোগ উঠেছে। তিন অধ্যক্ষের একজন দুর্গাপুর উপজেলার দাওকান্দি সরকারি ডিগ্রি কলেজের মোজাম্মেল হক। তিনি একই সঙ্গে দুর্গাপুর উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক। তাঁর দলীয় পদে …
বিস্তারিত পড়ুনচার হাজার বিদ্যালয় জাতীয়করণের দাবি
নিজস্ব প্রতিবেদক, ঢাকাঃ ২০১২ সালের আগে স্থাপিত ও চালুর জন্য আবেদন করা সব বেসরকারি প্রাথমিক বিদ্যালয় জাতীয়করণের দাবিতে অবস্থান কর্মসূচি পালন করছেন শিক্ষকরা। মঙ্গলবার(০৫ সেপ্টেম্বর) জাতীয় প্রেস ক্লাবের সামনে টানা ৩য় দিনের মতো তারা এই কর্মসূচি পালন করেছেন। বাংলাদেশ বেসরকারি প্রাথমিক শিক্ষক সমিতির ডাকে গত রবিবার (০৩ সেপ্টেম্বর) থেকে এ …
বিস্তারিত পড়ুনউপজেলার প্রতিটি স্কুল থেকে এক হাজার টাকা নিলেন শিক্ষা কর্মকর্তা!
শরীয়তপুরঃ জেলার ডামুড্যা উপজেলার প্রাথমিক শিক্ষা কর্মকর্তার বিরুদ্ধে অডিট কর্মকর্তাদের নামে প্রতিটি বিদ্যালয় থেকে এক হাজার টাকা করে নেওয়ার অভিযোগ উঠেছে। পরে বিষয়টি জানাজানি হয়ে গেলে সোমবার সকাল ভোরে সেই টাকা ফেরত দেওয়া হয়েছে বলে জানা গেছে। উপজেলার বিভিন্ন প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষকরা এ অভিযোগ তুলেছেন। তবে অভিযোগের বিষয়টি সাংবাদিকরা …
বিস্তারিত পড়ুন
শিক্ষাবার্তা ডট কম অনলাইন নিউজ পোর্টাল