এইমাত্র পাওয়া

Daily Archives: May 8, 2023

নকল সরবরাহের দায়ে মৌলভীকে জরিমানা

মোঃ রিয়াজুল ইসলাম, পটুয়াখালী প্রতিনিধি ।। পটুয়াখালীর বাউফলে গণিত পরীক্ষায় অসদুপায় অবলম্বনে সহায়তা করার অপরাধে মো. আল আমিন নামের এক মৌলভীকে ৫ হাজার টাকা জরিমানা করেছেন ভ্রমণকারী আদালত। রবিবার(০৭মে) সকাল ১১টায় উপজেলার কালাইয়া রাব্বানিয়া ফাজিল মাদ্রাসা কেন্দ্রে ওই ঘটনা ঘটেছে। অভিযুক্ত মৌলভী মোঃ আল আমিন উপজেলার কালাইয়া ইউনিয়নের কোর্টপাড় ছালেহীয়া …

বিস্তারিত পড়ুন

নতুন কর্মী নেবে কুয়েত, তালিকায় যেসব দেশ

নিউজ ডেস্ক।। মধ্যপ্রাচ্যের দেশ কুয়েতের প্রথম উপ-প্রধানমন্ত্রী ও স্বরাষ্ট্রমন্ত্রী শেখ তালাল আল-খালেদ আল-সাবাহ কর্তৃপক্ষকে নতুন করে প্রবাসী কর্মী নিয়োগের ব্যবস্থা করার নির্দেশ দিয়েছেন। দেশটির শ্রমবাজারে কর্মী সংকট কাটাতে নতুন এই উদ্যোগ নেওয়া হচ্ছে বলে কুয়েত টাইমসের এক প্রতিবেদনে জানানো হয়েছে। নির্দিষ্ট কিছু খাতে শ্রমিক সংকট মেটাতে এবং শ্রমিক উৎস বৈচিত্র্যময় …

বিস্তারিত পড়ুন

দেশের যেখানে দুধের লিটার ৩০ টাকা

নিউজ ডেস্ক।। সমতলে ৬০ আর বালুচরে ৩০ টাকা লিটার দুধ বিক্রি হচ্ছে। এই দাম কমের কারণে গাইবান্ধার বিস্তীর্ণ চরাঞ্চলের গবাদিপশু পালনকারীরা অসন্তোষ প্রকাশ করেছেন। বারো মাস দুঃখ কষ্টে থাকা মানুষগুলো যা-ই উৎপাদন করেন তাই বিক্রি করতে হয় পানির দামে। চরে বাজার ব্যবস্থাপনা না থাকায় এক প্রকার বাধ্য হয়েই ব্যাপারী আর …

বিস্তারিত পড়ুন

তলানিতে সঞ্চয়পত্র বিক্রি

নিউজ ডেস্ক।। একসময় সঞ্চয়পত্রের প্রতি আগ্রহ ছিল মানুষের। বিশেষ করে মধ্যবিত্ত পরিবারের আস্থার জায়গা ছিল এটি। চাকরি থেকে অবসরের পর পাওয়া অর্থ বা বাড়তি টাকা থাকলে সেগুলো সঞ্চয়পত্রে বিনিয়োগ করতো। কিন্তু এখন অবস্থা ভিন্ন। তলানিতে ঠেকেছে সঞ্চয়পত্র বিক্রি। জাতীয় সঞ্চয়পত্র অধিদপ্তরের তথ্য অনুযায়ী, চলতি অর্থবছর ২০২২-২৩ এর প্রথম ৯ মাসে …

বিস্তারিত পড়ুন

জাবির ভর্তি পরীক্ষার আবেদন শুরু মঙ্গলবার

নিউজ ডেস্ক।। জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়: জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের (জাবি) ২০২২-২৩ শিক্ষাবর্ষে ভর্তি পরীক্ষার অনলাইনে আবেদন গ্রহণ ও ফি জমা দেওয়ার কার্যক্রম আগামীকাল মঙ্গলবার (৯ মে) থেকে শুরু হবে। সোমবার (৮ মে) বিশ্ববিদ্যালয়ের ডেপুটি রেজিস্ট্রার (শিক্ষা) ও কেন্দ্রীয় ভর্তি পরিচালনা কমিটির সদস্য সচিব আবু হাসান বাংলানিউজকে এ তথ্য নিশ্চিত করেছেন। আবু হাসান জানান, …

বিস্তারিত পড়ুন

কবিগুরুর জন্মবার্ষিকী, শিলাইদহ কুঠিবাড়িতে নানা আয়োজন

নিউজ ডেস্ক।। বাংলা ভাষা ও সাহিত্যের উৎকর্ষের নায়ক বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের ১৬২তম জন্মজয়ন্তী সোমবার (৮ মে)। এ উপলক্ষে কবির স্মৃতিধন্য কুষ্টিয়ার কুমারখালীর শিলাইদহের কুঠিবাড়িতে এখন সাজ সাজ রব। কবিগুরুর জন্মদিন উপলক্ষে এখানে থাকছে তিন দিনব্যাপী নানা আয়োজন। এছাড়াও কুঠিবাড়ির আঙিনার পাশে বসছে গ্রামীণ মেলা। কুষ্টিয়া শহর থেকে মাত্র ১৬ কিলোমিটার …

বিস্তারিত পড়ুন

ড. ইউনূসের বিরুদ্ধে শ্রম আদালতে মামলা চলবে

নিউজ ডেস্ক।। শ্রম আইন লঙ্ঘনের মামলা বাতিলের আবেদন খারিজের বিরুদ্ধে গ্রামীণ টেলিকমের চেয়ারম্যান নোবেল বিজয়ী ড. মুহাম্মদ ইউনূসের লিভ টু আপিল খারিজ করে দিয়েছেন আপিল বিভাগ। এর ফলে ড. ইউনূসের বিরুদ্ধে শ্রম আদালতে মামলা চলতে বাধা নেই বলে জানিয়েছেন আইনজীবীরা। আজ সোমবার আপিল বিভাগের জ্যেষ্ঠ বিচারপতি মো. নূরুজ্জামানের নেতৃত্বাধীন আপিল …

বিস্তারিত পড়ুন

৭ দফা দাবিতে সরকারি কর্মচারীদের মহাসমাবেশ ২৬ মে

নিউজ ডেস্ক।। ৭ দফা দাবিতে সরকারি কর্মচারীদের মহাসমাবেশ ২৬ মে নবম পে-স্কেল, ৫০ শতাংশ মহার্ঘ ভাতাসহ সাত দফা দাবিতে বাংলাদেশ সরকারি কর্মচারী দাবি আদায় ঐক্য পরিষদের মহাসমাবেশ আগামী ১২ মে কেন্দ্রীয় শহীদ মিনারে হওয়ার কথা ছিল। ওইদিন ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষা থাকায় এ কর্মসূচির তারিখ পরিবর্তন করে আগামী ২৬ মে …

বিস্তারিত পড়ুন

শিক্ষক নিবন্ধন পরীক্ষায় অনুপস্থিত ছিলেন ২১ হাজার চাকরিপ্রার্থী

নিউজ ডেস্ক।। বেসরকারি শিক্ষক নিয়োগের ১৭তম শিক্ষক নিবন্ধনের লিখিত পরীক্ষায় অনুপস্থিত ছিলেন ২১ হাজার চাকরিপ্রার্থী। গত শুক্রবার ও গতকাল শনিবার দুই দিনে এই পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে। বেসরকারি শিক্ষক নিবন্ধন ও প্রত্যয়ন কর্তৃপক্ষ (এনটিআরসিএ) বলছে, চাকরির পরীক্ষা বাধ্যতামূলক কোনো পরীক্ষা নয়, অনেকের চাকরি হয়ে যায়, তাই তাঁরা আর পরীক্ষায় অংশ নেন …

বিস্তারিত পড়ুন

বশেফমুবিপ্রবিতে এপিএ বাস্তবায়নে কর্মশালা

নিউজ ডেস্ক।। বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (বশেফমুবিপ্রবি) বার্ষিক কর্মসম্পাদন চুক্তি (এপিএ) বাস্তবায়ন বিষয়ে এক কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। রোববার (৭ মে) বিশ্ববিদ্যালয়ের উপাচার্যের সভাকক্ষে আয়োজিত এ কর্মশালায় ইউজিসির সদস্য প্রফেসর ড. মো. আবু তাহের প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন। তিনি বলেন, সরকারি কর্মকাণ্ডে স্বচ্ছতা ও দায়বদ্ধতা বৃদ্ধি, …

বিস্তারিত পড়ুন