এইমাত্র পাওয়া

Monthly Archives: February 2023

প্রধান শিক্ষকের বিরুদ্ধে মেসেঞ্জারে ছাত্রীদের উত্যক্তের প্রমাণ মিলেছে

নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রামঃ চট্টগ্রামের কাপাসগোলা সিটি কর্পোরেশন বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোহাম্মদ আলাউদ্দিনের বিরুদ্ধে মেসেঞ্জারে ছাত্রীকে উত্যক্ত করার অভিযোগের সত্যতা প্রাথমিকভাবে প্রমাণিত হওয়ায় বিভাগীয় ব্যবস্থা গ্রহণ করার সুপারিশ করেছে তদন্ত কমিটি। সিটি কর্পোরেশন গঠিত তিন সদস্যের তদন্ত কমিটি এ সুপারিশ করে। কমিটির অনুসন্ধানে বলা হয়েছে, ছাত্রীদের সঙ্গে স্কুলের প্রধান …

বিস্তারিত পড়ুন

বাড়ি ফেরা হলো না স্কুল শিক্ষিকার

নিজস্ব প্রতিবেদক, পটুয়াখালীঃ জেলার লোহালিয়া-বাউফল সড়কের শৌলায় মোটরসাইকেল থেকে পড়ে স্কুলশিক্ষক ইসরাত জাহান উর্মি নিহত হয়েছেন। গতকাল বুধবার সন্ধায় পটুয়াখালী শহর থেকে বাউফল উপজেলায় গ্রামের বাড়িতে ভাড়া মোটরসাইকেলে করে যাচ্ছিলেন ইসরাত জাহান উর্মি। পথে শৌলা এলাকায় মোটরসাইকেল থেকে ছিটকে পড়ে গিয়ে এ দুর্ঘটনা ঘটে। আহত অবস্থায় বরিশাল শেরে বাংলা মেডিকেল …

বিস্তারিত পড়ুন

ছেলে বউকে চাকরি দিয়ে তোপের মুখে প্রধান শিক্ষক

নিজস্ব প্রতিবেদক, রাজশাহীঃ ছেলে বউকে চাকরি দিয়ে এলাকাবাসীর তোপের মুখে পড়েন রাজশাহী নগরীর গুলজারবাগ উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আমজাদ হোসেন। ওউ স্কুলের কম্পিউটার অপারেটর পদের নিজ ছেলে তামিম হোসেনের বউকে গত কয়েকদিন আগে চাকরি দিয়েছেন প্রধান শিক্ষক। এর আগে তিনি ভাতিজার জামাই, নিজ শ্যালিকা, ভাতিজাসহ কয়েকজন আত্মীয়-স্বজনকে চাকরি দেন। সর্বশেষ …

বিস্তারিত পড়ুন

নারীর সঙ্গে ‘আপত্তিকর’ অবস্থায় প্রধান শিক্ষক, গণপিটুনি

শিক্ষাবার্তা ডেস্কঃ কুমিল্লার দেবিদ্বার উপজেলার বাঙ্গুরী উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. সেলিম সরকারকে এক নারীর সঙ্গে ‘আপত্তিকর’ অবস্থায় আটক করে গণপিটুনি দিয়েছে স্থানীয় বাসিন্দারা। গত রবিবার রাতে সাড়ে ৮টার দিকে দেবিদ্বার পৌর এলাকার ছোট আলমপুরে এ ঘটনা ঘটে। খবর পেয়ে রাত ২টার দিকে স্কুলের সহকারী প্রধান শিক্ষক মো. জহিরুল ইসলাম …

বিস্তারিত পড়ুন

ছাত্রীকে প্রশ্ন সরবরাহের অভিযোগ শিক্ষকের বিরুদ্ধে

জগন্নাথ বিশ্ববিদ্যালয়

শিক্ষাবার্তা ডেস্কঃ জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের পদার্থ বিজ্ঞান বিভাগের সহযোগী অধ্যাপক জুয়েল কুমার সাহার বিরুদ্ধে নিজ বিভাগের এক শিক্ষার্থীকে সেমিস্টার ফাইনালের প্রশ্ন সরবরাহের অভিযোগ উঠেছে। জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের এ ঘটনায় নিরপেক্ষ তদন্তের মাধ্যমে অভিযোগ প্রমাণিত হলে ছাত্রী ও শিক্ষক উভয়ের শাস্তির দাবি করেছেন বিভাগের অপর শিক্ষক-শিক্ষার্থীরা। ঘটনার বিষয়ে বিভাগের একাধিক শিক্ষক-শিক্ষার্থীর সঙ্গে কথা …

বিস্তারিত পড়ুন

আবারও সাফ চ্যাম্পিয়ন বাংলাদেশ

শিক্ষাবার্তা ডেস্কঃ ভুটানি রেফারির ম্যাচ শেষের বাঁশি। কমলাপুর স্টেডিয়ামের গ্যালারিতে দর্শকের উল্লাস। ডাগআউট থেকে কোচিং স্টাফরা ছুটছেন মাঠে। শামসুন্নাহাররাও ছুটছেন মাঠজুড়ে। নারীদের অনূর্ধ্ব-২০ সাফ ফুটবলে অপরাজিত চ্যাম্পিয়ন বাংলাদেশ। গত সেপ্টেম্বরে কাঠমান্ডুতে সাবিনারা স্বাগতিক নেপালকে হারিয়ে দক্ষিণ এশিয়ার সেরা হয়েছিল। সিনিয়র নারী সাফের সেই টুর্নামেন্টের পর ঢাকায় অনুষ্ঠিত হয়েছিল অনূর্ধ্ব-১৫ সাফ। …

বিস্তারিত পড়ুন

সাত কলেজের ডিগ্রি পাস পরীক্ষার ফরম পূরণের বিজ্ঞপ্তি

নিজস্ব প্রতিবেদক, ঢাকাঃ ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধিভুক্ত রাজধানীর সরকারি সাত কলেজের ২০১৯ সালের ডিগ্রি পাস ও সার্টিফিকেট কোর্স ১ম বর্ষ পরীক্ষার ফরম পূরণের বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে। বুধবার (৮ ফেব্রুয়ারি) রাতে ঢাবির পরীক্ষা নিয়ন্ত্রকের অফিস থেকে এই বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়। পরীক্ষা নিয়ন্ত্রক মো. বাহালুল হক চৌধুরীর সই করা বিজ্ঞপ্তিতে বলা …

বিস্তারিত পড়ুন

চবিতে নারী সাংবাদিককে ছাত্রলীগের হুমকি

নিজস্ব প্রতিবেদক, চবিঃ চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের (চবি) চারুকলা ইনস্টিটিউটের চলমান সংস্কার এবং চারুকলাকে মূল ক্যাম্পাসে স্থানান্তরের দাবিতে আন্দোলনকারী শিক্ষার্থীদের বাধা দেওয়ার অভিযোগ উঠেছে ছাত্রলীগের বিরুদ্ধে। এ সময় ভিডিও ফুটেজ নিতে চাইলে কর্মরত এক নারী সাংবাদিককেও হেনস্তা করার অভিযোগ পাওয়া গেছে। বৃহস্পতিবার (৯ ফেব্রুয়ারি) সকাল সাড়ে ১০টার দিকে বিশ্ববিদ্যালয়ের শহীদ মিনারের সামনে …

বিস্তারিত পড়ুন

মায়ের জিপিএ-৩.৮৯, মেয়ের ৪.০০

নিজস্ব প্রতিবেদক, খাগড়াছড়িঃ জেলার পানছড়ি সদর ইউনিয়নের ইসলামপুর এলাকায় একসঙ্গে এইচএসসি পাস করেছেন মা ও মেয়ে। মা রাবিয়া আক্তার খাগড়াছড়ি সরকারি কলেজের আওতাধীন উন্মুক্ত বিশ্ববিদ্যালয় থেকে জিপিএ-৩.৮৯ পেয়েছেন। তার মেয়ে ইসরাত জাহান খাগড়াছড়ি সরকারি কলেজ থেকে মানবিক বিভাগে জিপিএ-৪.০০ পেয়ে পাস করেছেন। রাবিয়া আক্তার ইসলামপুর এলাকার মো. ইকবাল হোসেনের স্ত্রী। …

বিস্তারিত পড়ুন

পবিপ্রবির ভারপ্রাপ্ত রেজিস্ট্রারকে অব্যাহতি

নিজস্ব প্রতিবেদক, পটুয়াখালীঃ ১১ দিনের আন্দোলনের মুখে পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (পবিপ্রবি) ভারপ্রাপ্ত রেজিস্ট্রার ড. কামরুল ইসলামকে দায়িত্ব থেকে অব্যাহতি দিয়ে ছুটিতে পাঠনো হয়েছে। বৃহস্পতিবার (৯ ফেব্রুয়ারি) বিকেলে বিশবিদ্যালয়ের রেজিস্ট্রারের কার্যলায়ের সংস্থাপন শাখার (কর্মকর্তা সেল) উপরেজিস্ট্রার এ আদেশ জারি করে স্বাক্ষর করেন। একই প্রজ্ঞাপনে বিশ্ববিদ্যালয়ের উদ্যানতত্ত্ব বিভাগের প্রফেসর ড. …

বিস্তারিত পড়ুন