বাড়ি ফেরা হলো না স্কুল শিক্ষিকার

নিজস্ব প্রতিবেদক, পটুয়াখালীঃ জেলার লোহালিয়া-বাউফল সড়কের শৌলায় মোটরসাইকেল থেকে পড়ে স্কুলশিক্ষক ইসরাত জাহান উর্মি নিহত হয়েছেন।

গতকাল বুধবার সন্ধায় পটুয়াখালী শহর থেকে বাউফল উপজেলায় গ্রামের বাড়িতে ভাড়া মোটরসাইকেলে করে যাচ্ছিলেন ইসরাত জাহান উর্মি। পথে শৌলা এলাকায় মোটরসাইকেল থেকে ছিটকে পড়ে গিয়ে এ দুর্ঘটনা ঘটে। আহত অবস্থায় বরিশাল শেরে বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পথে ইসরাত জাহান উর্মি মারা যান।

ইসরাত জাহান উর্মি পটুয়াখালী শহরের রশিদ কিশালয় বিদ্যায়তনের (কেজি স্কুলের) শিক্ষক ছিলেন। তার স্বামী বরিশালের একটি প্রাইভেট কোম্পানিতে কর্মরত।

রশিদ কিশালয় বিদ্যায়তনের প্রধান শিক্ষক মো. আলমগীর হোসেন বলেন, ‘উর্মির মৃত্যুতে আমরা গভীর শোকাহত। আমি আমার শিক্ষাপ্রতিষ্ঠানের একজন ভালো শিক্ষিকা হারলাম।’

শিক্ষাবার্তা ডট কম/এএইচএম/০৯/০২/২৩    


Discover more from শিক্ষাবার্তা ডট কম

Subscribe to get the latest posts sent to your email.