২৬ শর্তে ১০ ডিসেম্বর সোহরাওয়ার্দী উদ্যানে গণসমাবেশের অনুমতি পেল বিএনপি। দলটি অবশ্য চেয়েছিল নয়াপল্টনে দলীয় কার্যালয়ের সামনে গণসমাবেশের আয়োজন করতে। বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভীকে দেওয়া এক চিঠিতে সমাবেশের অনুমতির বিষয়ে জানিয়েছে পুলিশ। মঙ্গলবার বিকেলে ডিএমপির পক্ষে পল্টন থানার ওসি সালাউদ্দিন মিয়া এই অনুমতিপত্র বিএনপি কার্যালয়ে পৌঁছে দেন। …
বিস্তারিত পড়ুনDaily Archives: November 29, 2022
পাস কমলেও জিপিএ ৫ বেড়েছে ৮৬ হাজার
নিজস্ব প্রতিবেদক।। চলতি বছরের এসএসসি ও সমমানের পরীক্ষায় পাসের হার কমেছে। তবে বেড়েছে জিপিএ ৫ পাওয়া শিক্ষার্থীর সংখ্যা। এ বছর সব শিক্ষা বোর্ডের গড় পাসের হার ৮৭ দশমিক ৪৪। গত বছর এই পাসের হার ছিল ৯৩ দশমিক ৫৮। এবার সর্বমোট জিপিএ ৫ পেয়েছে দুই লাখ ৬৯ হাজার ৬০২ জন। গত …
বিস্তারিত পড়ুনশিক্ষা অব্যাহত রাখতে সরকার সব ব্যবস্থা নিয়েছে : প্রধানমন্ত্রী
নিজস্ব প্রতিবেদক।। প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, করোনাভাইরাস এবং রাশিয়া-ইউক্রেন যুদ্ধের কারণে অনেক অসুবিধা সত্ত্বেও বাংলাদেশ যাতে পিছিয়ে না পড়ে সেজন্য সরকার নিরবচ্ছিন্ন শিক্ষা অব্যাহত রাখতে সম্ভাব্য সব ব্যবস্থা নিয়েছে। তিনি বলেন, ‘করোনাভাইরাস এবং যুদ্ধ (রাশিয়া-ইউক্রেন) আমাদের জন্য অনেক বাধা তৈরি করেছে। আমরা এ সম্পর্কে আগে থেকেই সচেতন ছিলাম। তবে আমাদের …
বিস্তারিত পড়ুনএএসপি পদমর্যাদার ৫০ কর্মকর্তার পদায়ন
নিজস্ব প্রতিবেদক।। বাংলাদেশ পুলিশের সহকারী পুলিশ সুপার (এএসপি) পদমর্যাদার ৫০ জন কর্মকর্তাকে বিভিন্ন ইউনিটে পদায়ন করা হয়েছে। মঙ্গলবার (২৯ নভেম্বর) ইন্সপেক্টর জেনারেল অব পুলিশ বাংলাদেশ, চৌধুরী আবদুল্লাহ আল-মামুনের সই করা পৃথক দুই প্রজ্ঞাপনে এ পদায়ন করা হয়। পদায়ন করা পুলিশ কর্মকর্তাদের তালিকা দেখতে ক্লিক করুন প্রজ্ঞাপন-১ প্রজ্ঞাপন-২
বিস্তারিত পড়ুনএসএসসির ফল পুনঃনিরীক্ষার আবেদন করবেন যেভাবে
নিজস্ব প্রতিবেদক।। মাধ্যমিক স্কুল সার্টিফিকেট (এসএসসি) পরীক্ষা এবং কারিগরি শিক্ষা বোর্ডের অধীনে এসএসসি (ভোকেশনাল) ও দাখিল (ভোকেশনাল) পরীক্ষার ফল সোমবার (২৮ নভেম্বর) প্রকাশিত হয়েছে। কাঙ্ক্ষিত ফল না পাওয়া পরীক্ষার্থীরা চ্যালেঞ্জ করতে পারবেন। মঙ্গলবার (২৯ নভেম্বর) থেকে ৫ ডিসেম্বর পর্যন্ত ফল পুনঃনিরীক্ষার আবেদন করা যাবে। ঢাকা মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা …
বিস্তারিত পড়ুনএকাদশে ভর্তির আবেদন শুরু ৮ ডিসেম্বর
নিজস্ব প্রতিবেদক।। একাদশ শ্রেণির ভর্তি প্রক্রিয়া শুরু হচ্ছে আগামী ৮ ডিসেম্বর থেকে। তবে এর আগে আগামী ১ ডিসেম্বর শিক্ষামন্ত্রী ডা. দীপু মনির সভাপতিত্বে আয়োজিত এক বৈঠকে ভর্তির খুঁটিনাটি চূড়ান্ত করা হবে বলে জানিয়েছেন আন্তঃশিক্ষাবোর্ডের সমন্বয়ক ও ঢাকা শিক্ষাবোর্ডের চেয়ারম্যান অধ্যাপক তপন কুমার সরকার। ২৮ নভেম্বর এসএসসি ও সমমানের পরীক্ষার ফল …
বিস্তারিত পড়ুনমোবাইল ব্যাংকিংয়ে সরাসরি আসবে রেমিট্যান্স
নিজস্ব প্রতিবেদক।। বিকাশ, রকেট, উপায়ের মতো মোবাইলে আর্থিক সেবাদানকারী (এমএফএস) প্রতিষ্ঠানের মাধ্যমে সরাসরি প্রবাসী আয় বা রেমিট্যান্স আনার সুযোগ দিয়েছে কেন্দ্রীয় ব্যাংক। মঙ্গলবার বাংলাদেশ ব্যাংকের বৈদেশিক মুদ্রা ও নীতি বিভাগ এ সংক্রান্ত একটি সার্কুলার জারি করেছে। বাংলাদেশ ব্যাংকের লাইসেন্স প্রাপ্ত এমএফএস প্রতিষ্ঠানে এ সেবা পাবেন প্রবাসীরা। এতে করে তাৎক্ষণিকভাবে রেমিট্যান্স …
বিস্তারিত পড়ুনজিপিএ-৫ বাড়লেও শিক্ষার মান নিয়ে প্রশ্ন
মুছা মল্লিক।। এসএসসি-সমমানের পরীক্ষার ফল প্রকাশিত হয়েছে গতকাল। ২ লাখ ৬৯ হাজার ৬০২ জন শিক্ষার্থী এবার জিপিএ-৫ পেয়েছে; আগের বছরের তুলনায় এ সংখ্যা ৮৬ হাজার ২৬২ জন বেশি। বছরে বছরে জিপিএ-৫ পাওয়া শিক্ষার্থীদের সংখ্যা বাড়লেও শিক্ষার মান কাঙ্ক্ষিত পর্যায়ের নয় বলে অভিযোগ রয়েছে। শিক্ষার মানের সূচকে বিশ্বের ১৩৮টি দেশের মধ্যে …
বিস্তারিত পড়ুন৩২ দিন পর বৃষ্টি পেল বাংলাদেশ
নিজস্ব প্রতিবেদক।। দীর্ঘ ৩২ দিন পর বৃষ্টিতে ভিজেছে বাংলার মাটি। গত ২৪ ঘণ্টায় শুধুমাত্র টেকনাফে ২৭ মিলিমিটার বৃষ্টিপাতের রেকর্ড করা হয়েছে। মঙ্গলবার (২৯ নভেম্বর) বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তরের আবহাওয়াবিদ মো. বজলুর রশিদ ঢাকা পোস্টকে এ তথ্য জানান। তিনি বলেন, এর আগে ঘূর্ণিঝড় সিত্রাংয়ের পর গত (২৬ অক্টোবর) বাংলাদেশে সর্বশেষ বৃষ্টিপাত রেকর্ড …
বিস্তারিত পড়ুন২৬ শর্তে সোহরাওয়ার্দী উদ্যানে বিএনপিকে সমাবেশের অনুমতি
নিজস্ব প্রতিবেদক।। ২৬ শর্তে বিএনপিকে সোহরাওয়ার্দী উদ্যানে গণ-সমাবেশের অনুমতি দিয়েছে ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি)। আগামী ১০ ডিসেম্বর (শনিবার) এ সমাবেশ অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে। মঙ্গলবার (২৯ নভেম্বর) বিকেলে ডিএমপির উপ-পুলিশ কমিশনার (সদরদপ্তর ও প্রশাসন) আব্দুল মোমেন স্বাক্ষরিত এক চিঠিতে সমাবেশের অনুমতির কথা বিএনপিকে জানানো হয়। বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট …
বিস্তারিত পড়ুন
শিক্ষাবার্তা ডট কম অনলাইন নিউজ পোর্টাল