Daily Archives: November 13, 2022

ডেঙ্গুতে মৃত্যু ২ শ ছাড়ালো চলতি বছর

অতীতের যেকোনো বছরের তুলনায় এ বছর ডেঙ্গুতে সর্বোচ্চ মৃত্যু দেখলো বাংলাদেশ। এডিস মশাবাহিত এ রোগে আক্রান্ত হয়ে চলতি বছর এ পর্যন্ত মারা গেছেন ২০২ জন, যা দেশের ইতিহাসে এক বছরে সর্বোচ্চ। এর আগে ২০১৯ সালে ডেঙ্গুতে ১৭৯ জনের মৃত্যু হয়। গত ২৪ ঘণ্টায় সারাদেশে ডেঙ্গু আক্রান্ত হয়ে আরও ৩ জনের …

বিস্তারিত পড়ুন

ইংলিশদের ২য় টি-টোয়েন্টি বিশ্বকাপ জয়

টি-টোয়েন্টি বিশ্বকাপে পাকিস্তানকে হারিয়ে দ্বিতীয়বারের মতো শিরোপা জিতল ইংল্যান্ড। ১৩৮ রানের লক্ষ্যে খেলতে নেমে পাঁচ উইকেট ও ৬ বল হাতে রেখে জয়ের বন্দরে পৌঁছে যায় ইংলিশরা।রবিবার টস হেরে ব্যাটিংয়ে নেমে সুবিধা করতে পারেনি পাকিস্তান। ইংলিশ পেসারদের নিয়ন্ত্রিত বোলিংয়ের সামনে রান তুলতে হিমশিম খেয়েছেন দুই পাকিস্তানি ওপেনার বাবর আজম ও মোহাম্মদ …

বিস্তারিত পড়ুন

বাংলাদেশকে ২৬৭৫ কোটি টাকা ঋণ দিচ্ছে বিশ্বব্যাংক

নিউজ ডেস্ক।। বাংলাদেশকে ২৫ কোটি ডলার ঋণ দিচ্ছে বিশ্বব্যাংক। বাংলাদেশি মুদ্রায় এ অর্থের পরিমাণ ২ হাজার ৬৭৫ কোটি টাকা। ইউক্রেন-রাশিয়ার যুদ্ধের চ্যালেঞ্জ মোকাবিলায় বিশ্বব্যাংকের কাছ থেকে এক বিলিয়ন ডলার ঋণ চেয়েছিল বাংলাদেশ। এরই পরিপ্রেক্ষিতে প্রথম দফায় ২৫ কোটি ডলার এবং বাকি ৭৫ কোটি ডলার বিভিন্ন কিস্তিতে ঋণ দেবে আন্তর্জাতিক সংস্থাটি। …

বিস্তারিত পড়ুন

শীতের আগমনে শঙ্কা বাড়াচ্ছে নিউমোনিয়া

নিউজ ডেস্ক।। ★ বছরে মারা যায় ২৪ হাজার শিশু ★ ভ্যাকসিনের দাম বেড়েছে কয়েক গুণ ★ অক্সিজেন স্বল্পতা নির্ণয়ে ব্যবস্থা নেই ভোরের শিশিরে পড়া সূর্যের আলো মুক্তার মতো আলো ছড়িয়ে জানান দিচ্ছে, শীত আসছে। অনেকের কাছে হিম হিম এ শীতের আমেজটা যেমন উপভোগ্য তেমনি বেশ রোমাঞ্চকরও। আবার অনেকের কাছে এটা …

বিস্তারিত পড়ুন

‘ইত্যাদি’খ্যাত সংগীতশিল্পী আকবর মারা গেছেন

নিউজ ডেস্ক।। সংগীতশিল্পী আকবর মারা গেছেন। রবিবার (১৩ নভেম্বর) দুপুর সোয়া ৩টার দিকে বিষয়টি নিশ্চিত করেছেন আকবরের কন্যা অথৈ। আকবরের ফেসবুকে অথৈ লিখেছেন, ‘আব্বু আর নেই’।

বিস্তারিত পড়ুন

এইচএসসির সেই প্রশ্ন প্রণয়নকারী শিক্ষকদের বিরুদ্ধে মামলার আবেদন

নিউজ ডেস্ক।। ঢাকা শিক্ষা বোর্ডের এইচএসসি বাংলা প্রথমপত্র পরীক্ষার প্রশ্নপত্রে সাম্প্রদায়িক উসকানিমূলক অনুচ্ছেদ প্রণয়নকারী ঝিনাইদহের মহেশপুরের ডা. সাইফুল ইসলাম ডিগ্রি কলেজের সহকারী অধ্যাপক প্রশান্ত কুমার পালসহ পাঁচ শিক্ষকের বিরুদ্ধে মামলার আবেদন করা হয়েছে। আজ রবিবার ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট বেগম শান্তা আক্তারের আদালতে এ মামলার আবেদন করেন ঢাকার একটি কলেজের এইচএসসি …

বিস্তারিত পড়ুন

ঢাকা শহরেই খুন হতে পারেন বুয়েটছাত্র

নিউজ ডেস্ক।। বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের (বুয়েট) শিক্ষার্থী ফারদিন নূর পরশ হত্যার সুনির্দিষ্ট কারণ এখন পর্যন্ত জানতে পারেনি পুলিশ। তবে তার মোবাইল ফোনের তথ্য বিশ্লেষণ এবং আনুষঙ্গিক নানা ঘটনা মিলিয়ে পুলিশের অনুমান, এই শিক্ষার্থী ঢাকা শহরের অভ্যন্তরেই খুন হয়েছেন। তবে এ বিষয়ে এখনো নিশ্চিত নন তারা। গতকাল শনিবার ডিএমপির মিডিয়া সেন্টারে …

বিস্তারিত পড়ুন

কাতারেই নেইমারের শেষ বিশ্বকাপ!

নিউজ ডেস্ক।। ব্রাজিলিয়ান সুপারস্টার নেইমারের বয়স মোটে ৩০। ক্লাবের জার্সিতে আছেন দুরর্দান্ত ফর্মে। এবারের কাতারের বিশ্বকাপে ব্রাজিল তাকিয়ে থাকবে এই তারকা ফুটবলারের দিকে। দুই পায়ের জাদুতে ব্রাজিলকে বিশ্বকাপ এনে দেবেন নেইমার, এমনটাই আশা করছে সেলেসাও ভক্তরা। ব্রাজিলের সংবাদমাধ্যম ‘গ্লোবো’ নেইমারকে প্রশ্ন করেছিল, এটাই তার শেষ বিশ্বকাপ কি না? তাতে পিএসজি …

বিস্তারিত পড়ুন

আওয়ামী লীগের কাউন্সিলে বড় পরিবর্তন আসছে না

 নিউজ ডেস্ক।।  ক্ষমতাসীন দল আওয়ামী লীগের ২২তম জাতীয় কাউন্সিল হবে আগামী ২৪ ডিসেম্বর। কাউন্সিল সামনে রেখে ১১টি উপকমিটি করে চলছে প্রস্তুতির কাজ। কয়েক দফায় অর্থ-উপকমিটির বৈঠক হয়েছে। চলছে গঠনতন্ত্র ও ঘোষণাপত্র সংশোধনের কাজ। গতকাল শনিবার সকালে ধানমন্ডিতে আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনার রাজনৈতিক কার্যালয়ে (নতুন ভবনের দ্বিতীয় তলায়) অনুষ্ঠিত হয় …

বিস্তারিত পড়ুন