Daily Archives: March 2, 2022

‘জয় বাংলা’ এখন থেকে জাতীয় স্লোগান

‘জয় বাংলা’কে জাতীয় স্লোগান হিসেবে ঘোষণা দিয়ে প্রজ্ঞাপন জারি করেছে সরকার। বুধবার মন্ত্রিপরিষদ বিভাগ থেকে প্রজ্ঞাপন জারি করে বাধ্যতামূলকভাবে এই স্লোগান ব্যবহার করার সিদ্ধান্ত দেওয়া হয়েছে। প্রজ্ঞাপনে বলা হয়- সাংবিধানিক পদাধিকারী, দেশে ও দেশের বাইরে কর্মরত সরকারি, স্বায়ত্তশাসিত ও সংবিধিবদ্ধ সংস্থার কর্মকর্তা/কর্মচারী সব জাতীয় দিবস উদযাপন এবং অন্যান্য রাষ্ট্রীয় ও …

বিস্তারিত পড়ুন

‘এখন থেকে নিয়মিত ক্লাস হবে’-শিক্ষামন্ত্রী

নিজস্ব প্রতিবেদক।। শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি বলেছেন, আগামী দুই শিক্ষাবর্ষে করোনার ক্ষতি পুষিয়ে উঠা হবে৷ করোনা সংক্রমণ কমে যাওয়ায় শিক্ষার্থীদের এখন নিয়মিত ক্লাস হবে। আজ বুধবার (২ মার্চ) সকালে ঢাকা কলেজে মুজিব জন্মশতবর্ষ ও স্বাধীনতার সুবর্ণজয়ন্তী উপলক্ষে ‘রাজনীতির কবি’ প্রকাশনার মোড়ক উন্মোচন, ‘অসমাপ্ত আত্মজীবনী’ গ্রন্থ বিতরণ ও একাদশ শ্রেণির শিক্ষার্থীদের …

বিস্তারিত পড়ুন

হু হু করে বাড়ছে জ্বালানি তেলের দাম

নিউজ ডেস্ক।। হু হু করে বাড়ছে বিশ্ববাজারে জ্বালানি তেলের দাম। ইউক্রেনে রুশ অভিযান শুরুর পর জ্বালানি তেলের দাম ব্যারেলপ্রতি বেড়ে হয়েছিল ১০০ ডলার। এক সপ্তাহের মধ্যে আরও ১০ ডলার বাড়ল। বুধবার (২ মার্চ) বিবিসির প্রতিবেদনে এক তথ্য জানানো হয়। আন্তর্জাতিক বাজারে অপরিশোধিত তেলের দাম এখন ব্যারেলপ্রতি বেড়ে হয়েছে ১১০ ডলার। …

বিস্তারিত পড়ুন

প্রাক-প্রাথমিকে ক্লাস শুরু হতে পারে ২০ মার্চ

নিউজ ডেস্ক।। দ্বিতীয় দফায় প্রায় দেড় মাস বন্ধের পর আজ থেকে আবার শুরু হয়েছে প্রাথমিক বিদ্যালয়ে সশরীরে ক্লাস। এখনো বন্ধ আছে প্রাক-প্রাথমিক স্তরের শিক্ষার্থীদের সশরীরে ক্লাস কার্যক্রম। তবে কোভিড পরিস্থিতি বিবেচনায় ক্ষুদে শিক্ষার্থীদের পাঠদান শুরু হতে পারে আগামী ২০ মার্চ থেকে। মঙ্গলবার রাতে প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের পরিচালক (পলিসি ও অপারেশন …

বিস্তারিত পড়ুন

বিনামূল্যের বই বিক্রির অভিযোগ মাদ্রাসা সুপারের বিরুদ্ধে

নিউজ ডেস্ক।। সুনামগঞ্জের শাল্লা উপজেলায় হাসিমিয়া ইসলামিয়া দাখিল মাদ্রাসায় বিনামূল্যে দেওয়া সরকারি বই বিক্রির অভিযোগ উঠেছে ওই মাদ্রাসার সুপার আব্দুল মন্নান ও অফিস সহকারী কামরুল ইসলামের বিরুদ্ধে । মাধ্যমিক স্তরের ষষ্ঠ থেকে দশম শ্রেণির সরকারি বইগুলো কেজি দরে বিক্রির সময় জব্দ করা হয়েছে। মঙ্গলবার সকালে সরকারি বই বিক্রির খবর পেয়ে …

বিস্তারিত পড়ুন

স্বশরীরে পাঠদান: যে ২০ নির্দেশনা দিল মাউশি

নিউজ ডেস্ক।। স্বশরীরে পাঠদানের ক্ষেত্রে করোনা মহামারি মোকাবেলায় মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তর (মাউশি) প্রণীত ‘গাইডলাইন’ এবং নির্দেশিত ২০ নির্দেশনা শিক্ষাপ্রতিষ্ঠানে যথাযথভাবে পালনের নির্দেশ দেয়া হয়েছে। মাঝে বন্ধ থাকার পর আবার গত ২২ ফেব্রুয়ারি থেকে শ্রেণিকক্ষে সশরীরে পাঠদান শুরু হয়েছে। এরমধ্যে বুধবার থেকে এইচএসসির শিক্ষার্থীদের প্রথম পাঠদান শুরু হবে। মঙ্গলবার …

বিস্তারিত পড়ুন

টিকটক ভিডিও করতে গিয়ে প্রাণ গেল যুবকের

নিউজ ডেস্ক।। রাজবাড়ীর কালুখালিতে রেল ব্রিজের ওপর টিকটিক ভিডিও করার সময় ট্রেনে কাটা পড়ে এক যুবকের মৃত্যু হয়েছে। বুধবার বেলা সাড়ে ১১টার দিকে উপজেলার কালিকাপুর রেল ব্রিজে এ ঘটনা ঘটে। নিহত যুবকের নাম আলহাজ হোসেন (১৬)। সে পাংশা উপজেলার পাট্টা ইউনিয়নের মুচিদাহ গ্রামের মো. রেজাউল হোসেনের ছেলে। সে পাংশা কলেজের …

বিস্তারিত পড়ুন

৫ ব্যাংকের এমসিকিউ পরীক্ষার তারিখ ঘোষণা

নিউজ ডেস্ক।। ব্যাংকার্স সিলেকশন কমিটির (বিএসসি) সদস্যভুক্ত সরকারি পাঁচটি ব্যাংকের এমসিকিউ পরীক্ষার তারিখ ঘোষণা করা হয়েছে। বুধবার (২ মার্চ) বাংলাদেশ ব্যাংকের প্রধান কার্যালয় থেকে এক বিজ্ঞপ্তির মাধ্যমে এ তথ্য জানানো হয়। বাংলাদেশ ব্যাংকের মহাব্যবস্থাপক ও বিএসসির সদস্য সচিব মো. সাঈদুর রহমান স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, সোনালী, জনতা, অগ্রণী, রূপালী ও …

বিস্তারিত পড়ুন

১৭তম নিবন্ধনের প্রিলি নিয়ে যা জানা গেল

নিউজ ডেস্ক।। ১৭তম শিক্ষক নিবন্ধনে গ্রন্থাগার ও তথ্য বিজ্ঞান এবং গ্রন্থাগার প্রভাষক পদ যুক্ত করে নতুন বিজ্ঞপ্তি প্রকাশের অনুমোদন দিয়েছে শিক্ষা মন্ত্রণালয়। তবে এখনো নতুন বিজ্ঞপ্তি প্রকাশ করেনি বেসরকারি শিক্ষক নিবন্ধন ও প্রত্যয়ন কর্তৃপক্ষ (এনটিআরসিএ)। শিগগিরই নতুন বিজ্ঞপ্তি প্রকাশ করা হবে বলে জানানো হলেও ওই বিজ্ঞপ্তি প্রিলি পরীক্ষার তারিখ প্রকাশ …

বিস্তারিত পড়ুন

ই-সিমের যুগে প্রবেশ করছে দেশ

নিউজ ডেস্ক।। ই-সিমের যুগে প্রবেশ করতে যাচ্ছে বাংলাদেশ। আগামী ৭ মার্চ থেকে ই-সিম দেশের বাজারে পাওয়া যাবে। গ্রামীণফোন দেশে প্রথম বারের মতো ই-সিম চালু করছে। ‘ফোরজি ই-সিম: পরিবেশ-বান্ধব ডিজিটাল সিমের এখনই সময়’ স্লোগানে গ্রামীণফোনের গ্রাহকরা এখন ই-সিম সমর্থন করে এমন ডিভাইসে প্লাস্টিক সিম কার্ড ছাড়াই কানেক্টিভিটির সম্পূর্ণ সুবিধা উপভোগ করতে …

বিস্তারিত পড়ুন