জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয় সংলগ্ন সুফিয়া আজিজ ভিলা নামের ছাত্রী মেসে বৈদ্যুতিক গোলযোগের কারণে আগুন লেগে ৬টি কক্ষ পুড়ে গেছে। ঘটনার প্রতিবাদে শনিবার (১ জানুয়ারি) সকাল সাড়ে ৮টা থেকে নবনির্মিত দুটি হল খোলার দাবিতে শিক্ষার্থীরা উপাচার্যের বাংলো অবরোধ করেছে। শনিবার ভোর সোয়া ৫টার দিকে আগুনের সূত্রপাত ঘটে ছাত্রী …
বিস্তারিত পড়ুনMonthly Archives: January 2022
দেশে করোনায় আরও ৪ জনের মৃত্যু
করোনাভাইরাসে আক্রান্ত হয়ে দেশে গত ২৪ ঘণ্টায় আরও চারজন মারা গেছেন। এ নিয়ে দেশে এখন পর্যন্ত ২৮ হাজার ৭৬ জনের মৃত্যু হয়েছে এই ভাইরাসটিতে। শনিবার সন্ধ্যায় স্বাস্থ্য অধিদপ্তরের সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে। বিজ্ঞপ্তিতে বলা হয়, গত ২৪ ঘণ্টায় নতুন আরও ৩৭০ জনের শরীরে করোনা ধরা পড়েছে। এ নিয়ে …
বিস্তারিত পড়ুনকরোনার যতো ভ্যারিয়েন্ট ছড়িয়েছে
অনলাইন ডেস্ক।। ২০১৯ সালের ডিসেম্বরে চীনের উহান শহরে প্রথম প্রাণঘাতী করোনাভাইরাসের আবির্ভাব ঘটে। এরপর বিশ্বব্যাপী ছড়িয়ে পড়ে এই ভাইরাস। এতে এখন পর্যন্ত করোনায় আক্রান্ত হয়েছে ২৮ কোটির বেশি মানুষ। মৃত্যু হয়েছে ৫৪ লাখের বেশি। করোনা আবির্ভাবের পর এর ভ্যারিয়েন্টও ধরা পড়েছে অনেক। করোনার পর যেসব ধরন এসেছে সেগুলো হলো, আলফা, …
বিস্তারিত পড়ুনসংক্রমন বাড়লেও লকডাউনের চিন্তা নেইঃ স্বাস্থ্যমন্ত্রী
স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক বলেছেন, করোনার সংক্রমণের হার বাড়ছে। তবে এখনও লকডাউনের বিষয়ে কোনো সিদ্ধান্ত নেই সরকারের। সংক্রমণের হার ঊর্ধ্বমুখী থাকলে বিষয়টি বিবেচনা করা হবে। আজ শনিবার বিকেলে মানিকগঞ্জ ২৫০ শয্যা জেনারেল হাসপাতালে করোনার বুস্টার ডোজ টিকা কার্যক্রমের উদ্বোধনের আগে সাংবাদিকদের প্রশ্নের জবাবে মন্ত্রী এ কথা বলেন। শনিবার বিকেলে মানিকগঞ্জ ২৫০ শয্যা …
বিস্তারিত পড়ুনফকিরহাট প্রথম শতভাগ করোনা টীকা গ্রহনকারী উপজেলা
নাজমুল হুদা।। বাংলাদেশ সরকারের স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রনালয়ের স্বাস্থ্যসেবা বিভাগের সিনিয়র সচিব মোঃ লোকমান হোসেন মিয়া বলেছেন,ফকিরহাট উপজেলা হচ্ছে সারাদেশের মধ্যে একটি মডেল উপজেলা। এই উপজেলার সুযোগ্য চেয়ারম্যান স্বপন দাশ এলাকার গণমানুষের কল্যাণে যে নতুন নতুন কর্মপরিকল্পনা ও তা বাস্তবায়ন করেছেন তা সত্যিই প্রসংশনীয়। তাঁরা স্বাস্থ্য বিভাগ থেকে শুরু …
বিস্তারিত পড়ুনটানা ৭৬ দিন সূর্যাস্ত হয়না যেখানে
যখন সূর্য থাকবে তখন দিন। যখন সূর্যের দেখা মিলবে না তখন রাত। পৃথিবীতে সময়কে পরিমাপ করা হয় ২৪ ঘণ্টায় একদিন হিসেবে। ১২ ঘণ্টা সূর্যালোক আর ১২ ঘণ্টা রাত। আলো আর আঁধারের এই সমন্বয়কে মেনে নিয়েই মানুষের দৈনন্দিন জীবনের স্বাভাবিক কার্যক্রম। কিন্তু পৃথিবীর সব জায়গাতেই দিন ও রাত সমান নয়। যখন …
বিস্তারিত পড়ুনরাষ্ট্রপতির ৭৮ তম জন্মদিন আজ
অনলাইন ডেস্ক।। নতুন বছরের প্রথম দিন (১ জানুয়ারি) জীবনের ৭৮ বছর পূর্ণ করছেন বাংলাদেশের রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ। প্রতি বছর জন্মদিন উপলক্ষে বঙ্গভবনে রাষ্ট্রপতির কার্যালয়ের কর্মকর্তা-কর্মচারীরা অনাড়ম্বর অনুষ্ঠানে রাষ্ট্রপতিকে শুভেচ্ছা জানাতেন, তবে করোনাভাইরাস মহামারির কারণে গত বছরের মতো এবারো কোনো প্রোগ্রাম রাখা হয়নি। রাষ্ট্রপতির প্রেস সচিব মো. জয়নাল আবেদীন বলেন, …
বিস্তারিত পড়ুন‘সংক্রমণ ঠেকাতে কঠোর বিধিনিষেধ আসতে পারে’
নিউজ ডেস্ক।। করোনাভাইরাসের সংক্রমণ ঠেকাতে আবারও কঠোর বিধিনিষেধ আসতে পারে বলে জানিয়েছেন স্বাস্থ্য ও পরিবার কল্যাণমন্ত্রী জাহিদ মালেক। শনিবার (১ জানুয়ারি) বিকেলে মানিকগঞ্জ নার্সিং ইনস্টিটিউটে বুস্টার টিকা প্রদান অনুষ্ঠানে স্বাস্থ্যমন্ত্রী এ কথা বলেন।
বিস্তারিত পড়ুনবাণিজ্যমেলা আমাদের সক্ষমতার বার্তা দেবে: প্রধানমন্ত্রী
নিউজ ডেস্ক।। ২৬তম ঢাকা আন্তর্জাতিক বাণিজ্যমেলা-২০২২ আমাদের সক্ষমতার বার্তা আরও জোরালোভাবে পৌঁছে দেবে বলে আশাবাদ ব্যক্ত করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। শনিবার (১ জানুয়ারি) ভিডিও কনফারেন্সিংয়ের মাধ্যমে প্রধানমন্ত্রী এই মেলার উদ্বোধন ও আইসিটি পণ্য সেবাকে বর্ষপণ্য-২০২২ ঘোষণা করে এ আশা প্রকাশ করেন। প্রধানমন্ত্রী বলেন, আমরা সরকারে এসে প্রতিটি পণ্য বেসরকারিভাবে উন্মুক্ত …
বিস্তারিত পড়ুনদেশের ৩০ শিক্ষাপ্রতিষ্ঠানের জন্য মাউশির জরুরি নির্দেশনা
নিউজ ডেস্ক।। রাজধানীসহ দেশের বিভিন্ন জেলার আইসিটি লার্নিং সেন্টার (আইএলসি) ল্যাব সুবিধা আছে এমন ৩০টি শিক্ষা প্রতিষ্ঠানে শিখন ঘাটতির পরিমাণ যাচাইয়ে পাইলটিং কার্যক্রমে যাচ্ছে সরকার। মূলত করোনা পরিস্থিতিতে মাধ্যমিক পর্যায়ের শিক্ষার্থীদের বাংলা, ইংরেজি ও গণিত এই তিন বিষয়ে শিখন ঘাটতির পরিমাণ যাচাইয়ে এই কার্যক্রম। এ সংক্রান্ত প্রয়োজনীয় ব্যবস্থা নিতে সংশ্লিষ্ট …
বিস্তারিত পড়ুন
শিক্ষাবার্তা ডট কম অনলাইন নিউজ পোর্টাল