Daily Archives: January 15, 2022

কবিতা খানম গড়বেন আইনি পরামর্শক প্রতিষ্ঠান

অনলাইন ডেস্ক।। নির্বাচন কমিশনার বেগম কবিতা খানম আইনি পরামর্শক প্রতিষ্ঠান গড়ার কথা ভাবছেন। আর বিষয়টি তিনি নিজেই ফেসবুকে পোস্ট করেছেন। শুক্রবার (১৪ জানুয়ারি) রাত ১১টার দিকে করা ওই পোস্টে শুভাকাঙ্ক্ষীদের সহায়তাও কামনা করেছেন তিনি। কবিতা খানম লিখেছেন, ‘আমার প্রিয় শুভাকাঙ্ক্ষীগণ, একটা লিগ্যাল কনসালটেন্সি ফার্ম খোলার কথা ভাবছি। বাংলাদেশে সিভিল ও …

বিস্তারিত পড়ুন

মানুষের একটি জীন করোনাকে ভয়াবহ করে তুলছে

অনলাইন ডেস্ক।। বিশ্বজুড়ে ফের করোনাভাইরাসের সংক্রমণ বেড়ে গিয়েছে। প্রতিদিন লাখ লাখ মানুষ সংক্রমিত হচ্ছেন। কিন্তু কোভিডের শুরু থেকেই এর ভয়াবহতার ক্ষেত্রে বৈষম্য দেখা গেছে। কারও কারও ক্ষেত্রে যতটা ভয়াবহ হয়ে ওঠে অন্যের ক্ষেত্রে ততটা নয়। মানুষের মধ্যে কোভিড সংক্রমণের এই বৈষম্যের অন্যতম কারণ খুঁজে পাওয়া গেছে। পোল্যান্ডের এক গবেষণায় দেখা …

বিস্তারিত পড়ুন

হাড় কাঁপানো শীতের আভাসে মাঘের শুরু

সহোদরা মাঘ’কে রেখে বিদায় নিল রিক্ত পৌষ। আজ মাঘের পয়লা দিন। গ্রামীণ জনপদে আক্ষরিক অর্থেই মাঘ এলো শীতের দাপট নিয়ে। ‘শীতের হাওয়ায় লাগল নাচন আমলকীর এই ডালে ডালে..’ এমন লঘু দৃশ্যপট ঘুচে গেছে। শীত এসেছে অনেকটা শীতের প্রকৃত চরিত্র নিয়েই। হিমালয় পাদদেশীয় উত্তরাঞ্চলে শীতের ছোবলে কাহিল হয়ে পড়েছে জনজীবন। হিমেল …

বিস্তারিত পড়ুন

আগামী তিন দিনে শীতের তীব্রতা বাড়বে

নিউজ ডেস্ক।। আবহাওয়া অফিস জানিয়েছে, আগামী তিন দিনে বা ৭২ ঘণ্টায় বৃষ্টিপাতের প্রবণতা কমে যেতে পারে এবং রাতের তাপমাত্রা আরো হ্রাস পেতে পারে। শনিবার সকাল ৯টা থেকে পরবর্তী ২৪ ঘণ্টার আবহাওয়ার পূর্বাভাসে জানানো হয়েছে যে আংশিক মেঘলা আকাশসহ আবহাওয়া প্রধানত শুষ্ক থাকতে পারে। তবে, খুলনা, বরিশাল, চট্টগ্রাম, ঢাকা ও সিলেট …

বিস্তারিত পড়ুন

বিধিনিষেধ না মানলে লকডাউন: স্বাস্থ্যমন্ত্রী

নিউজ ডেস্ক।। চলমান বিধিনিষেধ অমান্য করলে লকডাউন দেওয়া হতে পারে বলে জানিয়েছেন স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক। তিনি বলেন, ‘করোনাভাইরাসের সংক্রমণের উর্ধ্বগতি রুখতে বিধিনিষেধ না মানলে লকডাউন দেওয়া হবে।’ আজ শনিবার (১৫ জানুয়ারি) মানিকগঞ্জে এ কথা বলেন স্বাস্থ্যমন্ত্রী। মন্ত্রী বলেন, করোনা ঊর্ধ্বমুখী। গত একদিনে প্রায় ৪ হাজার ৪০০ জন করোনায় আক্রান্ত হয়েছেন। …

বিস্তারিত পড়ুন

শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধের তথ্য গুজব

নিউজ ডেস্ক।। শিক্ষামন্ত্রী ডা. দীপু মনির বরাত দিয়ে বিভিন্ন সামাজিক যোগাযোগ মাধ্যমে অনির্দিষ্টকালের জন্য শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধের যে কথা বলা হচ্ছে তাতে কান না দেওয়ার আহ্বান জানিয়েছে শিক্ষা মন্ত্রণালয়। আজ শনিবার মন্ত্রণালয়ের দপ্তর থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ আহ্বান জানানো হয়। বিজ্ঞপ্তিতে বলা হয়, বিভিন্ন সামাজিক যোগাযোগ মাধ্যমে অনির্দিষ্টকালের জন্য …

বিস্তারিত পড়ুন

​একাদশ শ্রেণিতে ভর্তির আবেদন শেষ হচ্ছে আজ

দেশের সরকারি-বেসরকারি কলেজ ও মাদ্রাসায় একাদশ ও সমমান শ্রেণিতে ভর্তির প্রথম ধাপের অনলাইন আবেদনের সময়সীমা শেষ হচ্ছে আজ। শনিবার (১৫ জানুয়ারি) রাত ১২টা পর্যন্ত শিক্ষার্থীরা আবেদন করার সুযোগ পাবেন। শুক্রবার (১৪ জানুয়ারি) সন্ধ্যা পর্যন্ত ভর্তির জন‌্য সাড়ে ১৪ লাখ শিক্ষার্থী আবেদন করেছেন। বোর্ড সূত্রে জানা যায়, চলতি বছর কেবলমাত্র অনলাইনের …

বিস্তারিত পড়ুন

বরিশালে পদোন্নতির জন্য অর্ধশত কলেজ শিক্ষকের সংবাদ সম্মেলন

অনলাইন ডেস্ক।। বরিশালে অর্ধশত কলেজ শিক্ষকের কাংখিত পদোন্নতি আটকে গেছে। কম্পিউটার শিক্ষা (আইসিটি) বিষয়ের এ প্রভাষকরা ১৬ বছর ধরে চাকরি করেও সহকারী অধ্যাপক পদে উন্নীত হতে পারছেন না। এ অবস্থার অবসান চেয়ে পদোন্নতি বঞ্চিত বরিশালের শিক্ষকরা শুক্রবার (১৪ জানুয়ারি) এক সংবাদ সম্মেলন করেছেন। বরিশাল বিভাগীয় কম্পিউটার শিক্ষক সমিতির আয়োজনে বেলা …

বিস্তারিত পড়ুন

সূর্যের দেখা নেই, মেঘ-কুয়াশায় আচ্ছন্ন ফরিদপুর

নিজস্ব প্রতিনিধি।। ফরিদপুরে হঠাৎ জেঁকে বসেছে শীত। শুক্রবার (১৪ জানুয়ারি) সকাল থেকে সূর্যের দেখা মিলছে না। আকাশ মেঘে আচ্ছন্ন। শীতের তীব্রতা বাড়ায় প্রয়োজন ছাড়া মানুষ ঘরের বাইরে বের হচ্ছেন না। রাস্তাঘাটগুলো রয়েছে প্রায় ফাঁকা। দু-এক স্থানে গুঁড়ি গুঁড়ি বৃষ্টি হয়েছে। এ অবস্থায় খেটে খাওয়া সাধারণ মানুষ পড়েছেন বিপাকে। এছাড়া রাস্তার …

বিস্তারিত পড়ুন

কর কমিশনারের কার্যালয়ে একাধিক পদে নিয়োগ বিজ্ঞপ্তি

নিজস্ব প্রতিনিধি।। অর্থ মন্ত্রণালয়ের অধীন কর কমিশনারের কার্যালয়, কর অঞ্চল-বগুড়ায় একাধিক শূন্য পদে অস্থায়ী ভিত্তিতে জনবল নিয়োগে সম্প্রতি বিজ্ঞপ্তি দিয়েছে। বিজ্ঞপ্তিতে দেওয়া নির্দিষ্ট জেলার বাসিন্দা যোগ্যতা পূরণ সাপেক্ষে অনলাইনে আবেদন করতে পারবেন। ১. পদের নাম: উচ্চমান সহকারী পদসংখ্যা: ৮ বেতন স্কেল: ১০,২০০-২৪,৬৮০ টাকা (গ্রেড-১৪) যোগ্যতা ও অভিজ্ঞতা: কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় …

বিস্তারিত পড়ুন