নিউজ ডেস্ক।।
শিক্ষামন্ত্রী ডা. দীপু মনির বরাত দিয়ে বিভিন্ন সামাজিক যোগাযোগ মাধ্যমে অনির্দিষ্টকালের জন্য শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধের যে কথা বলা হচ্ছে তাতে কান না দেওয়ার আহ্বান জানিয়েছে শিক্ষা মন্ত্রণালয়। আজ শনিবার মন্ত্রণালয়ের দপ্তর থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ আহ্বান জানানো হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়, বিভিন্ন সামাজিক যোগাযোগ মাধ্যমে অনির্দিষ্টকালের জন্য শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধের যে কথা হচ্ছে, তা গুজব। শিক্ষামন্ত্রী শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ হওয়া সংক্রান্ত সাম্প্রতিক সময়ে কোনো বক্তব্য দেননি।
এতে আরও বলা হয়- করোনা সংক্রমণের ঊর্ধ্বগতির পরিপ্রেক্ষিতে সরকার নিয়মিত পরিস্থিতি মনিটর করছে। করোনা-সংক্রান্ত জাতীয় পরামর্শক কমিটির সাথে আবারও মিটিং করা হবে। এরপর এ বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হবে। সরকার এই মুহূর্তে শিক্ষার্থীদের টিকা দেওয়ার বিষয়টিই বেশি গুরুত্ব দিচ্ছে।
বিজ্ঞপ্তিতে এ-সংক্রান্ত কোনো গুজবে কান না দিতে এবং আগাম তথ্য দেওয়া থেকে বিরত থাকতে সবার প্রতি অনুরোধ করা হয়েছে।
Discover more from শিক্ষাবার্তা ডট কম
Subscribe to get the latest posts sent to your email.
শিক্ষাবার্তা ডট কম অনলাইন নিউজ পোর্টাল
