অনলাইন ডেস্ক।।
বরিশালে অর্ধশত কলেজ শিক্ষকের কাংখিত পদোন্নতি আটকে গেছে। কম্পিউটার শিক্ষা (আইসিটি) বিষয়ের এ প্রভাষকরা ১৬ বছর ধরে চাকরি করেও সহকারী অধ্যাপক পদে উন্নীত হতে পারছেন না। এ অবস্থার অবসান চেয়ে পদোন্নতি বঞ্চিত বরিশালের শিক্ষকরা শুক্রবার (১৪ জানুয়ারি) এক সংবাদ সম্মেলন করেছেন। বরিশাল বিভাগীয় কম্পিউটার শিক্ষক সমিতির আয়োজনে বেলা সাড়ে ১১টায় নগরীর বাকশিস কার্যালয়ে অনুষ্ঠিত এ সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন সংগঠনের আহবায়ক আগরপুর ডিগ্রী কলেজের প্রভাষক মাহবুবুর রহমান। শিক্ষকরা অভিযোগ করেছেন, মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বরিশাল অঞ্চলের (মাউশি) কর্মকর্তাদের সেচ্ছাচারিতায় আটকে গেছে তাদের পদোন্নতি। অথচ একই সময়ে ঢাকা, ময়মনসিংহ, চট্টগ্রামের কোন কোন শিক্ষকের পদোন্নতি হয়েছে।
সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন শিক্ষক কর্মচারী ঐক্য ফ্রন্ট বরিশাল বিভাগীয় আহবায়ক অধ্যাপক মহসিন উল ইসলাম হাবুল, বরিশাল বিভাগীয় কম্পিউটার শিক্ষক সমিতির যুগ্ন আহবায়ক সৈয়দ বজলুল হক কলেজের প্রভাষক খোকন রায়, ইসলামিয়া কলেজের প্রভাষক সুলতানা পারভিন, মুলাদীর চরকালেখান আদর্শ ডিগ্রী কলেজের আনিচুর রহমান ও আগৈলঝাড়ার ছয়গ্রাম স্কুল এন্ড কলেজের মুন্সি আ: আলিম প্রমূখ। এব্যপারে মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বরিশাল অঞ্চলের (মাউশি) পরিচালক প্রফেসর মোয়াজ্জেম হোসেন বলেন, ১৯৯৯ সালের ২৮ অক্টোবর শিক্ষামন্ত্রালয়ের এক চিঠি অনুযায়ী নির্দিস্ট ৬টি বিষয়ের বাহিরের শিক্ষকরা পদোন্নতী পাবেন না।
Discover more from শিক্ষাবার্তা ডট কম
Subscribe to get the latest posts sent to your email.
শিক্ষাবার্তা ডট কম অনলাইন নিউজ পোর্টাল
