Daily Archives: November 28, 2021

টিকাগ্রহীতা সাড়ে ৯ কোটি ছাড়াল

নিউজ ডেস্ক।। দেশে এখন পর্যন্ত টিকা নিয়েছেন ৯ কোটি ৫০ লাখ ৬০ হাজার ৯৯৯ জন। তাদের মধ্যে প্রথম ডোজ নিয়েছেন ৫ কোটি ৮৮ লাখ ৭২ হাজার ৩১ জন। দ্বিতীয় ডোজ নিয়েছেন ৩ কোটি ৬১ লাখ ৮৮ হাজার ৯৬৮ জন। শনিবার (২৭ নভেম্বর) স্বাস্থ্য অধিদপ্তরের পরিচালক (এমআইএস ও লাইন ডিরেক্টর এইচআইএস …

বিস্তারিত পড়ুন

প্রাথমিকের শিক্ষক বদলি শুরু হতে পারে জানুয়ারিতে

নিউজ ডেস্ক।। আগামী জানুয়ারি থেকে শিক্ষক বদলি কার্যক্রম শুরু করতে চায় প্রাথমিক শিক্ষা অধিদপ্তর (ডিপিই)। নতুন বছর থেকে সফটওয়্যার ভিত্তিক শিক্ষক বদলি কার্যক্রম করা সম্ভব হবে বলে জানিয়েছেন সংশ্লিষ্টরা। প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয় থেকে অনুমোদন পেলে শিক্ষক বদলি কার্যক্রম শুরু করা হবে বলে ডিপিই সূত্রে জানা গেছে। সূত্র জানিয়েছে, গত …

বিস্তারিত পড়ুন

কৃষি গুচ্ছের ফল প্রকাশ ২ ডিসেম্বর

নিউজ ডেস্ক।। সাতটি সরকারি কৃষি বিশ্ববিদ্যালয়ের ২০২০-২১ শিক্ষাবর্ষের গুচ্ছ ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে আজ। আগামী ২ ডিসেম্বর এ পরীক্ষার ফল প্রকাশ করা হবে। পরীক্ষায় উপস্থিতির হার ছিল ৬৮.৬৫ শতাংশ। শনিবার (২৭ নভেম্বর) সকাল সাড়ে ১১টা থেকে সাড়ে ১২টা পর্যন্ত শেরেবাংলা কৃষি বিশ্ববিদ্যালয়সহ মোট ৭টি কৃষি ও কৃষি প্রাধান্য বিশ্ববিদ্যালয়ে একযোগে …

বিস্তারিত পড়ুন

শিক্ষার্থীদের অবরোধ যানজট, ভোগান্তি

নিউজ ডেস্ক।। বাসে হাফ ভাড়া নেয়ার দাবিতে বেশ কয়েকদিন ধরে আন্দোলন করে আসছিলেন রাজধানীর শিক্ষাপ্রতিষ্ঠানগুলোর শিক্ষার্থীরা। সেই আন্দোলনের সঙ্গে নতুন করে যোগ হয়েছে নটরডেম কলেজ শিক্ষার্থী নাঈমের মৃত্যুর বিচার ও সড়ক দুর্ঘটনায় নিহত সব শিক্ষার্থীর পরিবারকে ক্ষতিপূরণের দাবি। একইসঙ্গে ২০১৮ সালের নিরাপদ সড়কের দাবিগুলোও বাস্তবায়নের দাবি জানিয়েছেন শিক্ষার্থীরা। এসব দাবি …

বিস্তারিত পড়ুন

বিশ্বকাপের মূলপর্বে বাংলাদেশের নারী ক্রিকেট দল

নিউজ ডেস্ক।। শক্তিশালী পাকিস্তানকে হারিয়ে জিম্বাবুয়েতে ওয়ানডে বিশ^কাপ বাছাইয়ে বাংলাদেশের মেয়েদের শুরুটা হয় স্বপ্নের মতো। এরপর যুক্তরাষ্ট্রকে উড়িয়ে দেয় নিগার সুলতানার দল। থাইল্যান্ডের কাছে হারলেও ‘বি’ গ্রুপের শীর্ষেই (ইউএসএ-থাই ম্যাচের আগে পর্যন্ত) ছিল টাইগ্রেসরা। ফলে আফ্রিকান অঞ্চলে করোনার নতুন ধরন ওমিক্রনের হুমকির মুখে মধ্যপথে বাছাই টুর্নামেন্ট বাতিল হওয়া সত্ত্বেও প্রথমবারের …

বিস্তারিত পড়ুন

বাংলাদেশ সহ ১৪ দেশের সাথে ফ্লাইট বন্ধ ভারতের

অনলাইন ডেস্ক।। আগামী ১৫ ডিসেম্বর থেকে ভারত পুনরায় আন্তর্জাতিক ফ্লাইট শুরু করলেও বাংলাদেশসহ ১৪ টি দেশের আন্তর্জাতিক ফ্লাইটের ওপর স্থগিতাদেশ এখনও বহাল রেখেছে দেশটির সরকার। শুক্রবার (২৬ নভেম্বর) সরকারের এক জ্যেষ্ঠ কর্মকর্তা এ সম্পর্কে ভারতের সংবাদমাধ্যমকে জানান, আগামী ১৫ ডিসেম্বর থেকে আন্তর্জাতিক ফ্লাইট চলাচল স্বাভাবিক হচ্ছে ভারতে। তবে বাংলাদেশ, সিঙ্গাপুর, …

বিস্তারিত পড়ুন

১৩০০ বছরের পুরোনো মাটির মসজিদের সন্ধান

নিউজ ডেস্ক।। ইরাকে প্রত্নতাত্ত্বিকভাবে সমৃদ্ধ একটি অঞ্চলে ১ হাজার ৩০০ বছর আগে মাটির তৈরি একটি মসজিদের সন্ধান পাওয়া গেছে। এটি উমাইয়া যুগের বিরল প্রত্নতাত্ত্বিক নিদর্শন বলে মনে করা হচ্ছে। কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল-জাজিরার প্রতিবেদনে বলা হয়, ইরাকে একটি ব্রিটিশ জাদুঘর খনন মিশন ওই মসজিদের সন্ধান পেয়েছে। প্রত্নতাত্ত্বিকভাবে সমৃদ্ধ ডাই কার অঞ্চলে …

বিস্তারিত পড়ুন

অক্সফোর্ড স্নাতক হলেন মালালা

নিউজ ডেস্ক।। ব্রিটেনের অক্সফোর্ড বিশ্ববিদ্যালয় থেকে দর্শন, রাজনীতি এবং অর্থনীতিতে স্নাতক ডিগ্রি অর্জন করলেন শান্তিতে নোবেলজয়ী ও পাকিস্তানের নারী শিক্ষা অধিকার কর্মী মালালা ইউসুফজাই। এক বছরের বেশি সময় অক্সফোর্ড থেকে স্নাতক শেষ করলেও করোনাভাইরাস মহামারির কারণে সনদ প্রদান অনুষ্ঠান পিছিয়ে দেওয়া হয়েছিল। সেই সনদ অনুষ্ঠান সম্পন্ন হওয়ায় আনন্দ উদযাপনের কিছু …

বিস্তারিত পড়ুন

ওমরাহর অনুমতি পাবেন ৫০ বছরের বেশি বয়সীরা

নিউজ ডেস্ক।। ৫০ বছরের বেশি বয়সীদের ওমরাহর অনুমতি দেবে সৌদি আরব। শনিবার বিশ্বস্ত সূত্রের বরাত দিয়ে দেশটির সরকারি সংবাদমাধ্যম সৌদি গেজেট এ তথ্য জানিয়েছে। এর আগে চলতি মাসের মাঝামাঝি সময়ে সৌদি হজ ও ওমরাহ মন্ত্রণালয় জানিয়েছিল, কেবল ১৮ থেকে ৫০ বছর বয়সীদের ওমরাহ করার অনুমতি দেওয়া হবে। নতুন নির্দেশনা অনুযায়ী, …

বিস্তারিত পড়ুন

করোনার নতুন ধরন ওমিক্রন: কারিগরি পরামর্শক কমিটির বৈঠক আজ

নিউজ ডেস্ক।। করোনার নতুন ধরন ওমিক্রন শনাক্ত হওয়ার প্রেক্ষাপটে কভিড-১৯-সংক্রান্ত জাতীয় কারিগরি পরামর্শক কমিটির বৈঠক আজ। রোববার (২৮ নভেম্বর) দুপুরে এ বৈঠক হওয়ার কথা রয়েছে। পরামর্শক কমিটির সুপারিশের ভিত্তিতে ওমিক্রন বিষয়ে আলোচনা হবে বৈঠকে। এরই মধ্যে দেশের বিমান-স্থলবন্দর এবং সব প্রবেশপথে স্ক্রিনিং আরও জোরদার করার জন্য তাগিদ দেওয়া হয়েছে। যেসব …

বিস্তারিত পড়ুন