টিকাগ্রহীতা সাড়ে ৯ কোটি ছাড়াল

নিউজ ডেস্ক।।

দেশে এখন পর্যন্ত টিকা নিয়েছেন ৯ কোটি ৫০ লাখ ৬০ হাজার ৯৯৯ জন। তাদের মধ্যে প্রথম ডোজ নিয়েছেন ৫ কোটি ৮৮ লাখ ৭২ হাজার ৩১ জন। দ্বিতীয় ডোজ নিয়েছেন ৩ কোটি ৬১ লাখ ৮৮ হাজার ৯৬৮ জন।

শনিবার (২৭ নভেম্বর) স্বাস্থ্য অধিদপ্তরের পরিচালক (এমআইএস ও লাইন ডিরেক্টর এইচআইএস অ্যান্ড ই-হেলথ) অধ্যাপক ডা. মিজানুর রহমানের সই করা এক সংবাদ বিজ্ঞপ্তির পরিসংখ্যান থেকে এসব তথ্য জানা গেছে।

বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, গত ২৪ ঘণ্টায় ১১ লাখ ৭৩ হাজার ৮৪৮ জন মানুষ করোনার টিকা নিয়েছেন। তাদের মধ্যে প্রথম ডোজ নিয়েছেন ৯ লাখ ৫৬ হাজার ৫৮৫ জন এবং দ্বিতীয় ডোজ নেন ২ লাখ ১৭ হাজার ২৬৩ জন।

একদিনে টিকার প্রথম ডোজ গ্রহণকারীদের মধ্যে পুরুষ ৪ লাখ ৪৬ হাজার ১২১ জন ও নারী ৫ লাখ ১০ হাজার ৪৬৪ জন। দ্বিতীয় ডোজ নেওয়াদের মধ্যে পুরুষ ১ লাখ ৬ হাজার ৯৮৪ জন ও নারী ১ লাখ ১০ হাজার ২৭৯ জন।

টিকা নিতে শনিবার পর্যন্ত নিবন্ধন করেছেন ৭ কোটি ৫০ লাখ ৩ হাজার ৯০৬ জন।


Discover more from শিক্ষাবার্তা ডট কম

Subscribe to get the latest posts sent to your email.