এইমাত্র পাওয়া

Daily Archives: February 18, 2021

নির্জনতার কবি জীবনানন্দ

সাতসতেরো : কেউ বলেন ঝরাপালকের কবি, কেউ বলেন রূপসী বাংলার কবি, কেউ বলেন বাংলা ভাষার শুদ্ধতম কবি, কেউ বলেন তিমির হননের কবি, সবকিছু ছাপিয়ে এটাও বলা যায় যে- তিনি নির্জনতার কবি, তিনি জীবনানন্দ দাশ। কবির ১২২তম জন্মবার্ষিকী আজ। ১৯৯৯ সালের ১৮ ফেব্রুয়ারি তিনি বরিশালে জন্মগ্রহণ করেন। মা কবি কুসুম কুমারী …

বিস্তারিত পড়ুন

তাজউদ্দীন আহমদের চরিত্রে সুযোগ পেয়ে আমি আনন্দিত : রিয়াজ

বিনোদন প্রতিবেদক : মুম্বাইয়ে চলছে শ্যাম বেনেগাল পরিচালিত ‘বঙ্গবন্ধু’ চলচ্চিত্রের শুটিং। ছবিটিতে বাংলাদেশের প্রথম প্রধানমন্ত্রী ও স্বাধীনতা সংগ্রামের অন্যতম নেতা তাজউদ্দীন আহমদের চরিত্রে অভিনয় করছেন চিত্রনায়ক রিয়াজ। এরইমধ্যে তিনি মুম্বাইয়ে গিয়ে প্রথম লটের শুটিংয়ে অংশ নিয়েছেন। নিজের অংশের শুটিং শেষ করে দেশে ফিরেছেন সম্প্রতি। জানালেন বাংলাদেশের স্থপতি জাতির জনক বঙ্গবন্ধু শেখ …

বিস্তারিত পড়ুন

কঠোর হাতে খাদ্যে ভেজাল বন্ধ করতে প্রধানমন্ত্রীর নির্দেশ

অনলাইন ডেস্ক : কঠোর হাতে খাদ্যে ভেজাল বন্ধ করতে সংশ্লিষ্টদের নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। বৃহস্পতিবার (১৮ ফেব্রুয়ারি) সকালে গণভবন থেকে ভিডিও কনফারেন্সে জাতীয় নিরাপদ খাদ্য দিবস-২০২১ উপলক্ষে রাজধানীর হোটেল ইন্টারকন্টিনেন্টালে আয়োজিত অনুষ্ঠান থেকে এ নির্দেশ দেন তিনি। ভেজাল বন্ধে সংশ্লিষ্ট কর্মকর্তাদের প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেন, একদিকে যেমন তাদের বোঝানো, …

বিস্তারিত পড়ুন

কলকাতা নাইট রাইডার্সে ফিরলেন সাকিব

স্পোর্টস ডেস্ক : কলকাতা নাইট রাইডার্সে ফিরলেন বিশ্ব সেরা অলরাউন্ডার সাকিব আল হাসান। বৃহস্পতিবার আইপিএলের নিলামে তাকে ৩ কোটি ২০ লাখ রুপিতে কিনে নেয় কলকাতা। এবারের আইপিএলে সাকিবের ভিত্তিমূল্য ছিল ২ কোটি রুপি। প্রায় এক বছর নিষেধজ্ঞা কাটিয়ে আন্তর্জাতিক ক্রিকেটে ফেরা সাকিব এর আগেও কলকাতা নাইট রাইডার্সে খেলেছেন। মাঝে তিনি …

বিস্তারিত পড়ুন

দেশে ২৪ ঘণ্টায় ১৫ প্রাণহানি, শনাক্ত ৩৯১

অনলাইন ডেস্ক :   করোনাভাইরাসে (কভিড-১৯) আক্রান্ত হয়ে দেশে ২৪ ঘণ্টায় আরও ১৫ জনের মৃত্যু হয়েছে। ১৪ হাজার ৬০৩টি নমুনা পরীক্ষা করে এ সময়ে নতুন ৩৯১ জন রোগী শনাক্ত হয়েছে। উল্লেখিত সময়ে সুস্থ হয়েছেন আরও ৬৭৮ জন। বৃহস্পতিবার বিকালে সংবাদ বিজ্ঞপ্তি পাঠিয়ে করোনার সবশেষ এ তথ্য জানায় স্বাস্থ্য অধিদপ্তর। বিজ্ঞপ্তি …

বিস্তারিত পড়ুন

নাইজেরিয়ায় স্কুল থেকে ৪০ শিক্ষার্থী অপহৃত

নাইজেরিয়ায় ফের স্কুলে হামলা চালিয়ে শিক্ষার্থীদের অপহরণ করেছে দুর্বৃত্তরা। অপহৃত ৪০ জনের মধ্যে ছাত্র ও শিক্ষক সবাই আছেন। নাইজেরিয়ার প্রেসিডেন্ট পুলিশ এবং নিরাপত্তা বাহিনীকে দ্রুত অপহৃতদের খুঁজে বের করার নির্দেশ দিয়েছেন। খবর ডয়েচে ভেলের। স্থানীয় মানুষের বক্তব্য, ঘটনার পেছনে ক্রিমিনাল গ্যাংয়ের হাত রয়েছে। যদিও এখনও পর্যন্ত কোনো গোষ্ঠী এর দায় …

বিস্তারিত পড়ুন

আজ শহীদ শামসুজ্জোহা দিবস

আজ ১৮ ফেব্রুয়ারি। ড. শহীদ সৈয়দ মহম্মদ শামসুজ্জোহা দিবস। ১৯৬৯ সালের গণঅভ্যুত্থানের সময় এই দিনে পাকিস্তানি বাহিনীর গুলিতে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) মেইন গেটে শহীদ হন প্রক্টর সৈয়দ মহম্মদ শামসুজ্জোহা। তিনিই প্রথম বাঙালি শহীদ বুদ্ধিজীবী। তার আগে কোন বাঙালি বুদ্ধিজীবী এদেশের গণতান্ত্রিক আন্দোলনে শহীদ হওয়ার উদাহরণ নেই। ১৯৬৯ সাল। পূর্ব পাকিস্তানে …

বিস্তারিত পড়ুন

ভারতের ২০১১ বিশ্বকাপ উদযাপনে আইসিসির বিশেষ উদ্যোগ

নিউজ ডেস্ক।। শ্রীলংকার বিপক্ষে ভারতের ২০১১ বিশ্বকাপ জয়ের ১০ বছর পূর্ণ হচ্ছে। মুম্বাইয়ে ওয়ানডে ফরম্যাটে হওয়া নিজেদের ইতিহাসের দ্বিতীয় ওই বিশ্বকাপ জেতে মাহেন্দ্র সিং ধোনির দল। ভারতের বিশ্বকাপ জয়ের ১০ বছর পূর্তি উদযাপন উপলক্ষে বিশেষ এক উদ্যোগ নিয়েছে ইন্টারন্যাশনাল ক্রিকেট কাউন্সিল (আইসিসি)। শুক্রবার থেকে ‘ক্রিকেট ওয়াল্ড কাপ-১১ রিউইন্ড’ নামে অনলাইনে …

বিস্তারিত পড়ুন

ড. ইউনূসকে হাইকোর্টে তলব

নিউজ ডেস্ক।। নিজ প্রতিষ্ঠানের শ্রমিকদের বিষয়ে আদালতের আদেশ পালন না করার অভিযোগে নোবেলজয়ী প্রফেসর ড. মুহাম্মদ ইউনূসকে তলব করেছেন হাইকোর্ট। একইসঙ্গে গ্রামীণ ব্যাংকের একজন পরিচালককেও হাইকোর্টে তলব করা হয়েছে। আগামী ১৬ মার্চ তাদের আদালতে উপস্থিত হয়ে আদালত অবমাননার বিষয়ে ব্যাখ্যা দিতে বলেছেন হাইকোর্ট। বৃহস্পতিবার হাইকোর্টের বিচারপতি মো. মজিবুর রহমান মিয়া …

বিস্তারিত পড়ুন

একুশে পদক দেওয়া হবে শনিবার

আগামী শনিবার (২০ ফেব্রুয়ারি) এ বছরের একুশে পদক দেওয়া হবে। ওইদিন বেলা ১১টায় ওসমানী স্মৃতি মিলনায়তনে পদক হস্তান্তর অনুষ্ঠান হবে। প্রধানমন্ত্রী শেখ হাসিনা প্রধান অতিথি হিসেবে ভার্চুয়ালি সংযুক্ত হবেন। বুধবার (১৭ ফেব্রুয়ারি) এক সরকারি তথ্য বিবরণীতে এ কথা জানানো হয়েছে। এর আগে ৪ ফেব্রুয়ারি ২০২১ সালের একুশে পদকপ্রাপ্তদের নাম ঘোষণা …

বিস্তারিত পড়ুন