হাইলাইট

যশোর বোর্ড: দ্বাদশ শ্রেণির শিক্ষার্থীদের টিসির মাধ্যমে ভর্তি

যশোরঃ মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক শিক্ষা বোর্ড, যশোরের অধীনে সব প্রতিষ্ঠানের ২০২২-২০২৩ শিক্ষাবর্ষের দ্বাদশ শ্রেণির শিক্ষার্থীদের ছাড়পত্রের (TC) মাধ্যমে এক কলেজ থেকে অন্য কলেজে ভর্তির অনুমতি এবং আন্তঃবোর্ড ছাড়পত্রের (BTC) মাধ্যমে ভর্তির অনুমতির জন্য ৩০ নভেম্বর ২০২৩ তারিখ পর্যন্ত অনলাইনে আবেদন করা যাবে (আবেদন ফরম এ বোর্ডের ওয়েবসাইটের ‘ডাউনলোড’ মেনুতে পাওয়া …

বিস্তারিত পড়ুন

ইসরাইলে অকারণে হামলা করেনি হামাস: জাতিসংঘ মহাসচিব

ঢাকাঃ গত ৭ অক্টোবর ফিলিস্তিনের স্বাধীনতাকামী সশস্ত্র সংগঠন হামাস ইসরায়েলে যে হামলা চালিয়েছিল, তা ‘শূন্য থেকে’ হয়নি বলে মন্তব্য করেছেন জাতিসংঘের মহাসচিব আন্তোনিও গুতেরেস। মঙ্গলবার যুক্তরাষ্ট্রের নিউইয়র্কে জাতিসংঘের নিরাপত্তা পরিষদের অধিবেশনে এসব কথা বলেন তিনি। অধিবেশনে গুতেরেস বলেন, “হামাসের হামলা শূন্য থেকে হয়নি। ফিলিস্তিনি জনগণ ৫৬ বছর ধরে শ্বাসরুদ্ধকর দখলদারিত্বের …

বিস্তারিত পড়ুন

অর্ধেক শিক্ষক দিয়ে সম্পূর্ণ পাঠদান

ঢাকাঃ  দেশের মেডিকেল কলেজগুলোয় শিক্ষক সংকট চরম আকার ধারণ করেছে। মৌলিক বিষয়ে চাহিদার প্রায় অর্ধেক পদই বর্তমানে খালি। এর মধ্যে সরকারি মেডিকেল কলেজগুলোয় বিভিন্ন বিষয়ে প্রায় ৪১ শতাংশ শিক্ষকের পদ শূন্য। আর বেসরকারি মেডিকেল কলেজগুলোয় এ সংখ্যা প্রায় ৪৯ শতাংশ। শিক্ষকের পদ শূন্য থাকায় এমবিবিএস কোর্সের শিক্ষার্থীরা সম্পূর্ণ পাঠদান থেকে …

বিস্তারিত পড়ুন

প্রকল্পের অর্থ ছাড় হলেও শিক্ষক কর্মচারীর বেতন বকেয়া

যশোরঃ দেশে প্রাথমিক পর্যায়ে ঝরে পড়া শিক্ষার্থীদের শিক্ষার সুযোগ করে দিতে উপানুষ্ঠানিক শিক্ষা ব্যুরোর আওতায় ২০২০ সালে সেকেন্ড চান্স এডুকেশন কর্মসূচি গ্রহণ করে প্রাথমিক শিক্ষা অধিদপ্তর। কর্মসূচি বাস্তবায়নে প্রত্যেক জেলা থেকে প্রথম সারির একটি এনজিও নির্বাচন করা হয়। যশোরে প্রকল্পটি বাস্তবায়নের দায়িত্ব পায় দিশা সমাজ কল্যাণ সংস্থা। দুটি এরিয়ায় বিভক্ত …

বিস্তারিত পড়ুন

সরকারি মাধ্যমিকে ভর্তিতে ৬৪ শতাংশ কোটা

ঢাকাঃ রাজধানীর সরকারি মাধ্যমিক বিদ্যালয়গুলো অভিভাবকদের পছন্দের শীর্ষে রয়েছে। বিশেষ করে ধানমন্ডি গভ. বয়েজ, গভ. ল্যাবরেটরি, শেরেবাংলানগর, ঢাকা কলেজিয়েট অন্যতম পছন্দ। কিন্তু এসব স্কুলে এবার কোটায়ই খেয়ে ফেলছে ৬৪ শতাংশ। মাত্র ৩৬ শতাংশ সকলের জন্য উন্মুক্ত থাকছে। জানা যায়, সরকারি-বেসরকারি মাধ্যমিকে ২০২৪ শিক্ষাবর্ষে ভর্তির আবেদন অনলাইনে গত মঙ্গলবার ২৪ অক্টোবর …

বিস্তারিত পড়ুন

ঢাবির নতুন নীতিমালা: গবেষণা চুরি প্রমাণ হলে তিন স্তরে সাজা

ঢাকাঃ চৌর্যবৃত্তি রোধের মাধ্যমে একাডেমিক গবেষণা ও প্রকাশনায় স্বচ্ছতা ও নৈতিকতা নিশ্চিত করতে নতুন একটি নীতিমালা করেছে ঢাকা বিশ্ববিদ্যালয়। এতে অন্যের প্রকাশনা থেকে নেওয়া তথ্যকে নিজের বলে চালিয়ে দেওয়ার দায়ে জরিমানা, ডিগ্রি বাতিল ও পদাবনতি, এমনকি চাকরিচ্যুতির মতো গুরুতর শাস্তির বিধান রাখা হয়েছে। তবে গবেষণা কর্মের ২০ ভাগ পর্যন্ত তথ্য …

বিস্তারিত পড়ুন

একক ভর্তিতে কঠোর ইউজিসি

শিক্ষাবার্তা ডেস্ক, ঢাকাঃ বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষা ঘিরে প্রতি বছরই ভোগান্তিতে পড়েন শিক্ষার্থী-অভিভাবকরা। জেলায় জেলায় পরীক্ষা দিতে গিয়ে যেমন খরচ হয়, তেমনই হয় ভোগান্তি। এ পরিস্থিতির সমাধানে কয়েক বছর ধরেই তৎপর সরকার। এ নিয়ে নানান উদ্যোগ নেওয়া হলেও তা পুরোপুরি বাস্তবায়ন করা যায়নি। ২০২০-২১ শিক্ষাবর্ষে চালু করা হয় গুচ্ছ ভর্তি পদ্ধতি। …

বিস্তারিত পড়ুন

পেনশনের টাকা পেতে কেন শিক্ষকদের এতো ভোগান্তি?

মো. রাকিবঃ শিক্ষা জাতির মেরুদণ্ড। শিক্ষা ছাড়া কোন জাতি উন্নতির শিখরে যেতে পারেনা। তবে এই জাতি গড়ার কারিগরই যদি তার ন্যায্য অধিকার না পায়? আজকে আলোচনা করবো অবসরপ্রাপ্ত শিক্ষকদের কল্যাণ ট্রাস্ট এবং পেনশনের টাকা পেতে ভোগান্তি নিয়ে। আমার বাবা মো. আবুল হাশেম মাস্টার । শিক্ষকতা করতেন একটি এমপিওভুক্ত আলিয়া মাদ্রাসায়। …

বিস্তারিত পড়ুন

উপকূলে আঘাত হানতে শুরু করেছে ঘূর্ণিঝড় ‘হামুন’

ঢাকাঃ উত্তরপশ্চিম ও উত্তরপূর্ব বঙ্গোপসাগরে সৃষ্ট অতি প্রবল ঘূর্ণিঝড় ‘হামুন’ কক্সবাজার ও চট্টগ্রাম উপকূলবর্তী এলাকায় আঘাত হানতে শুরু করেছে। মঙ্গলবার (২৩ অক্টোবর) সন্ধ্যা ৭টার আবহাওয়া অধিদপ্তরের আবহাওয়াবিদ মনোয়ার হোসেন গণমাধ্যমকে এ তথ্য নিশ্চিত করেছেন। মনোয়ার হোসেন জানান, ঘূর্ণিঝড় ‘হামুন’ রাত ৯টার দিকে উপকূলে আঘাত হানতে পারে। ঘূর্ণিঝড়ের প্রভাবে কক্সবাজারের প্রচণ্ড …

বিস্তারিত পড়ুন

একাদশের শিক্ষার্থীদের রেজিস্ট্রেশন শুরু আগামী রবিবার

নিজস্ব প্রতিবেদক, ঢাকাঃ প্রায় ১৩ লাখ নবীন শিক্ষার্থীর অনলাইনে রেজিস্ট্রেশন করার নির্দেশনা দিয়েছে বাংলাদেশ আন্তঃশিক্ষা বোর্ড সমন্বয় কমিটি।নির্দেশনা অনুযায়ী আগামী ২৯ অক্টোবর রবিবার এ রেজিস্ট্রেশন প্রক্রিয়া শুরু হবে, চলবে ১২ নভেম্বর বিকেল ৫টা পর্যন্ত। গত (২২ অক্টোবর) আন্তঃশিক্ষা বোর্ড সমন্বয় কমিটির সভাপতি এবং ঢাকা মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক শিক্ষা বোর্ডের চেয়ারম্যান …

বিস্তারিত পড়ুন