এইমাত্র পাওয়া

সরকারি মাধ্যমিকে ভর্তিতে ৬৪ শতাংশ কোটা

ঢাকাঃ রাজধানীর সরকারি মাধ্যমিক বিদ্যালয়গুলো অভিভাবকদের পছন্দের শীর্ষে রয়েছে। বিশেষ করে ধানমন্ডি গভ. বয়েজ, গভ. ল্যাবরেটরি, শেরেবাংলানগর, ঢাকা কলেজিয়েট অন্যতম পছন্দ। কিন্তু এসব স্কুলে এবার কোটায়ই খেয়ে ফেলছে ৬৪ শতাংশ। মাত্র ৩৬ শতাংশ সকলের জন্য উন্মুক্ত থাকছে।

জানা যায়, সরকারি-বেসরকারি মাধ্যমিকে ২০২৪ শিক্ষাবর্ষে ভর্তির আবেদন অনলাইনে গত মঙ্গলবার ২৪ অক্টোবর সকাল ১১ টা  শুরু হয়েছে যা ১৪ নভেম্বর বিকাল ৫ টা পর্যন্ত চলবে। আবেদন ফি ১১০ টাকা নির্ধারণ করা হয়েছে যা শুধুমাত্র টেলিটক প্রি-পেইড মোবাইল হতে এসএমএসের এর মাধ্যমে প্রদান করা যাবে। শিক্ষার্থী ভর্তির ক্ষেত্রে বিদ্যালয় হতে কোনো ভর্তি ফরম বিতরণ করা হবে না।

ভর্তি নীতিমালা অনুযায়ী, ক্যাচমেন্ট এরিয়ার জন্য ৪০ শতাংশ আসন থাকবে। মুক্তিযোদ্ধা ও শহীদ মুক্তিযোদ্ধাদের পুত্র-কন্যা এবং পুত্র-কন্যা পাওয়া না গেলে নাতি-নাতনিদের ভর্তির জন্য ৫ শতাংশ কোটা সংরক্ষিত থাকবে। ৬ষ্ঠ শ্রেণিতে ভর্তির ক্ষেত্রে বিদ্যালয়ের মোট আসনের ১০ শতাংশ কোটা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ৫ম শ্রেণি উত্তীর্ণ শিক্ষার্থীদের জন্য সংরক্ষিত থাকবে।
বিশেষ চাহিদাসম্পন্ন শিক্ষার্থীদের শিক্ষার মূল ধারায় সম্পৃক্ত করার লক্ষ্যে ন্যূনতম যোগ্যতা থাকা শর্তে ভর্তির ক্ষেত্রে ২ শতাংশ কোটা সংরক্ষিত থাকবে।

শিক্ষা মন্ত্রণালয় ও অধীনস্থ দপ্তর বা সংস্থায় কর্মরতদের সন্তানদের জন্য ন্যূনতম যোগ্যতা থাকা সাপেক্ষে ২ শতাংশ কোটা সংরক্ষিত থাকবে। সহদর বা যমজ ভাই-বোনের জন্য ৫ শতাংশ কোটা থাকবে। তবে এ সুবিধা কোন দম্পতির মোট ২ সন্তানের ক্ষেত্রে প্রযোজ্য হবে।

শিক্ষাবার্তা ডট কম/এএইচএম/২৫/১০/২০২৩    

দেশ বিদেশের শিক্ষা, পড়ালেখা, ক্যারিয়ার সম্পর্কিত সর্বশেষ সংবাদ শিরোনাম, ছবি, ভিডিও প্রতিবেদন সবার আগে দেখতে চোখ রাখুন শিক্ষাবার্তায়


Discover more from শিক্ষাবার্তা ডট কম

Subscribe to get the latest posts sent to your email.