এইমাত্র পাওয়া

লিড

জাল সনদধারী ৬৭৮ শিক্ষক: চাকরিচ্যুত ও অর্থ ফেরতের নির্দেশ

ঢাকাঃ জাল সনদ দিয়ে নিয়োগ পাওয়া ৬৭৮ শিক্ষককে চাকরিচ্যুত, বেতন-ভাতা বাবদ নেওয়া অর্থ ফেরত, ফৌজদারি মামলাসহ সাত দফা শাস্তি কার্যকরের নির্দেশ দিয়েছে শিক্ষা মন্ত্রণালয়। গত ১৮ মে শিক্ষা মন্ত্রণালয় মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগের সহকারী সচিব (অভ্যন্তরীণ নিরীক্ষা শাখা) মো. সেলিম শিকদার স্বাক্ষরিত এক অফিস আদেশ থেকে এ তথ্য জানা যায়। …

বিস্তারিত পড়ুন

বড় তিন সমস্যায় ঢাবি অধিভুক্ত সাত কলেজ

ঢাকাঃ রাজধানীর সরকারি শহীদ সোহরাওয়ার্দী কলেজের হিসাববিজ্ঞান বিভাগের এক শিক্ষক ক্লাস শেষে হন্তদন্ত হয়ে বিভাগীয় কার্যালয়ের দিকে যাচ্ছিলেন। পরে কার্যালয়ে গিয়ে তিনিসহ অন্য শিক্ষকদের সঙ্গে কথা বলে জানা গেল, শিক্ষকস্বল্পতার কারণে তাঁদের প্রায় প্রতিদিনই চাপে থাকতে হয়। ৮ মে এই বিভাগের শিক্ষকদের সঙ্গে কথা হয় এই প্রতিবেদকের। তাঁরা জানান, বিভাগে …

বিস্তারিত পড়ুন

বাজেটে জাতীয়করণ না হলে পরীক্ষা বন্ধের ঘোষণা

ঢাকা: বাংলাদেশ মাদরাসা শিক্ষা বোর্ডের রেজিস্ট্রেশনপ্রাপ্ত সব স্বতন্ত্র ইবতেদায়ী মাদরাসাগুলোকে জাতীয়করণ করাসহ ৮ দফা দাবিতে দ্বিতীয় দিনের মতো অবস্থান ধর্মঘট করছে স্বতন্ত্র ইবতেদায়ী মাদরাসা শিক্ষক ঐক্যজোট। পাশাপাশি জোটের পক্ষ থেকে জানানো হয় ৮ দফা দাবি আদায় না হওয়া পর্যন্ত স্বতন্ত্র ইবতেদায়ী মাদরাসাগুলোতে আগামী প্রথম সাময়িক পরীক্ষা নেওয়া হবে না। প্রতিষ্ঠান …

বিস্তারিত পড়ুন

দেশের ৮৯ শতাংশ শিশু সহিংসতার শিকার: ইউনিসেফ

ঢাকাঃ বাংলাদেশে এক থেকে ১৪ বছরের শিশুদের ৮৯ শতাংশ সহিংসতার শিকার বলে উল্লেখ করেছেন বাংলাদেশে ইউনিসেফের প্রতিনিধি শেলডন ইয়েট। তিনি বলেন, এত বড়সংখ্যক শিশুর সহিংসতার পেছনে কারণ হলো তারা বিভিন্নজনের দ্বারা বিভিন্ন ক্ষেত্রে সহিংসতার শিকার হয়। এসব শিশু নিজ বাসা, বিদ্যালয়ের শিক্ষক এবং প্রতিবেশীসহ অসংখ্য উপায়ে সহিংসতার মুখোমুখি হয়। গতকাল …

বিস্তারিত পড়ুন

মঙ্গলবার সব শিক্ষা প্রতিষ্ঠানে আলোচনা সভা করার নির্দেশ

ঢাকাঃ ১৯৭৩ খ্রিষ্টাব্দের ২৩ মে জুলিও কুরি পদক পেয়েছিলেন জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান। এ বছরের আগামী ২৩ মে (মঙ্গলবার) বঙ্গবন্ধুর জুলিও কুরি পদক পাওয়ার ৫০ বছর পুর্তি উদযাপন করা হবে। দিবসটি উদযাপনে আগামী মঙ্গলবার সব স্কুল-কলেজ ও মাদরাসায় আলোচনা সভার আয়োজন করতে হবে। মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তর …

বিস্তারিত পড়ুন

২৫ মে যেসব এলাকায় সাধারণ ছুটি ঘোষণা

ঢাকাঃ নির্বাচনকে কেন্দ্র করে সংশ্লিষ্ট সব নির্বাচনী এলাকায় সাধারণ ছুটি ঘোষণা করেছে জনপ্রশাসন মন্ত্রণালয়। রবিবার (২১ মে) জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে এ সংক্রান্ত পৃথক প্রজ্ঞাপন জারি করা হয়েছে। প্রজ্ঞাপনে উল্লেখ করা হয়েছে, বাংলাদেশ নির্বাচন কমিশন সচিবালয়ের চাহিদা মোতাবেক গাজীপুর সিটি করপোরেশন নির্বাচন উপলক্ষে সংশ্লিষ্ট নির্বাচনী এলাকায় ভোটগ্রহণের দিন অর্থাৎ ২৫ মে …

বিস্তারিত পড়ুন

চতুর্থ গণবিজ্ঞপ্তি: নতুন করে সনদ যাচাই হচ্ছে যাদের

ঢাকাঃ চূড়ান্ত সুপারিশের আগে শিক্ষক নিয়োগের চতুর্থ গণবিজ্ঞপ্তিতে নির্বাচিত ষষ্ঠ থেকে একাদশ নিবন্ধনে উত্তীর্ণ প্রার্থীদের সনদ যাচাই হচ্ছে। নির্ভুল নিয়োগ সুপারিশের জন্য এসব প্রার্থীর সনদ যাচাই করবে বেসরকারি শিক্ষক নিবন্ধন ও প্রত্যয়ন কর্তৃপক্ষ (এনটিআরসিএ)। এজন্য ষষ্ঠ থেকে একাদশ শিক্ষক নিবন্ধন পরীক্ষা উত্তীর্ণ প্রাথমিকভাবে নির্বাচিত প্রার্থীদের নিবন্ধন পরীক্ষার সনদ ও নিবন্ধন …

বিস্তারিত পড়ুন

পাবলিক বিশ্ববিদ্যালয়ে অর্থ হরিলুট, ৫৫ দফা সতর্কবার্তা

ঢাকাঃ দেশের বিভিন্ন পাবলিক বিশ্ববিদ্যালয়ে অর্থ লুটের মচ্ছব চলছে। ড্রাইভারকে দেওয়া হচ্ছে পঞ্চম গ্রেড বা যুগ্ম সচিবের সমান বেতন। বয়স পার করার পরও ‘সেশন বেনিফিটের’ নামে পরের জুন পর্যন্ত রাখা হচ্ছে চাকরিতে। বাংলোতে বসবাসের পরও উপাচার্য নিচ্ছেন বাড়ি ভাড়া। এভাবে অন্তত ২০টি খাতের আড়ালে উপাচার্য থেকে শুরু করে শিক্ষক, কর্মকর্তা …

বিস্তারিত পড়ুন

অনুপস্থিত সাড়ে ২০ হাজার, ১৭ পরীক্ষার্থী বহিষ্কার

নিজস্ব প্রতিবেদক, ঢাকাঃ রবিবার সাধারণ ৯টি শিক্ষা বোর্ডে‌ এসএসসি ও সমমানের পরীক্ষায় বিভিন্ন অসদুপায় অবলম্বনের দায়ে ১৭ জন পরীক্ষার্থী বহিষ্কৃত হয়েছেন। এ দিন ২০ হাজার ৫৪৬ জন পরীক্ষার্থী অনুপস্থিত ছিলেন। রবিবার (২১ মে) বিকেলে এ তথ্য জানিয়েছে আন্তঃশিক্ষা বোর্ড সমন্বয় কমিটি। নয়টি সাধারণ বোর্ডের অধীনে এসএসসির বিজ্ঞান ও উচ্চতর গণিত …

বিস্তারিত পড়ুন

৫৩ পাবলিক বিশ্ববিদ্যালয়ের বাজেট অনুমোদন

ঢাকাঃ দেশের ৫৩টি পাবলিক বিশ্ববিদ্যালয় ও বাংলাদেশ বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের (ইউজিসি) জন্য আগামী ২০২৩-২৪ অর্থবছরের ব্যয় বাবদ ১২ হাজার ২৬২ কোটি ৭৮ লাখ টাকার বাজেট অনুমোদন করেছে ইউজিসি। বাজেটে পাবলিক বিশ্ববিদ্যালয়গুলোর জন্য ১২ হাজার ১৮৫ কোটি ৩৩ লাখ টাকা এবং ইউজিসি’র জন্য ৭৭ কোটি ৪৫ লাখ টাকা বরাদ্দ দেওয়া হয়েছে। …

বিস্তারিত পড়ুন