মাধ্যমিক

বেসরকারি মাধ্যমিক বিদ্যালয়ে ভর্তি শুরু

নিজস্ব প্রতিবেদক, ঢাকাঃ বেসরকারি মাধ্যমিক বিদ্যালয়ে ২০২৪ শিক্ষাবর্ষে বিভিন্ন শ্রেণিতে শিক্ষার্থী ভর্তি আবেদন আজ ২৪ অক্টোবর থেকে শুরু হবে। যা চলবে ১৪ নভেম্বর পর্যন্ত। চলতি মাসের গত মঙ্গলবার (১৭ অক্টোবর) মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তরের পরিচালক (মাউশি) প্রফেসর মোহাম্মদ বেলাল হোসাইন স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে। এতে বলা হয়, …

বিস্তারিত পড়ুন

২০২৪ সাল থেকে মাধ্যমিকে থাকছে না বিভাগ, আদেশ জারি

নিজস্ব প্রতিবেদক, ঢাকাঃ নতুন শিক্ষাক্রমে শিক্ষার্থীদের নবম শ্রেণিতে উত্তীর্ণ হওয়ার পর বিজ্ঞান বিভাগ, ব্যবসায় শিক্ষা, মানবিক বিভাগ আর থাকছে না। সোমবার (২৩ অক্টোবর) এ সংক্রান্ত আদেশ জারি করেছে শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগ। আদেশে বলা হয়, মাধ্যমিক পর্যায়ে ২০২৪ শিক্ষাবর্ষ হতে ৯ম শ্রেণিতে বিভাগ (বিজ্ঞান, মানবিক ও ব্যবসায় শিক্ষা) …

বিস্তারিত পড়ুন

বিদ্যালয়ের নামে ভুয়া কমিটি দিয়ে সরকারি অর্থ আত্মসাৎ, ৫ জনকে শোকজ

কুমিল্লাঃ জেলার নাঙ্গলকোটের বাইয়ারা জয়নাল উচ্চ বিদ্যালয়ের নামে জালিয়াতির মাধ্যমে মাঠ ভরাট প্রকল্প দেখিয়ে দুর্যোগ ব্যবস্থাপনা অধিদপ্তর থেকে উন্নয়ন বরাদ্দের ৪ টন গম উত্তোলন করে আত্মসাতের অভিযোগ উঠেছে। এ ঘটনায় অভিযুক্ত ৫ জনকে শোকজ করেছে স্কুল কর্তৃপক্ষ। সূত্রে জানা যায়, গ্রামীণ অবকাঠামো সংস্কার (কাবিখা) কর্মসূচির আওতায় উপজেলার জোড্ডা পূর্ব ইউনিয়নের …

বিস্তারিত পড়ুন

নিয়োগে দ্বন্দ্ব: প্রধান শিক্ষককে মারধর করলেন সভাপতি

বগুড়াঃ জেলার গাবতলী মাজবাড়ি দ্বিমুখী উচ্চবিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক জাহিদুল ইসলামকে মারধরের ঘটনায় আদালতে মামলা হয়েছে। আদালত মামলাটি তদন্ত করে প্রতিবেদন দাখিল করতে গাবতলী থানার ওসিকে আদেশ দিয়েছেন। মামলা সূত্র জানায়, ওই হাইস্কুলের সভাপতি নজরুল ইসলাম শাহ চারটি শূন্য পদে নিয়োগের জন্য বিজ্ঞপ্তি প্রকাশ করেন। প্রতিপক্ষরা ম্যানেজিং কমিটি ও নিয়োগের …

বিস্তারিত পড়ুন

বিনা নোটিশে চাকরিচ্যুত ২৭ শিক্ষকের মানবেতর জীবন

নেত্রকোনাঃ জেলার প্রাচীন ও ঐতিহ্যবাহী দত্ত উচ্চবিদ্যালয়ের প্রধান শিক্ষক শাহজাহান কবিরের স্বেচ্ছচারিতায় চাকরিহারা ২৭ জন শিক্ষক স্ত্রী-সন্তান নিয়ে এখন মানবেতর জীবনযাপন করছেন। তার বিরুদ্ধে সীমাহীন স্বেচ্ছাচারিতা, দুর্নীতি, অনিয়ম, অব্যবস্থাপনা, ক্ষমতার অপব্যবহার, বিপুল অর্থ আত্মসাৎ ও জনৈক ছাত্রীকে যৌন হয়রানিসহ একাধিক অভিযোগ করার পরও কোনো প্রতিকার না হওয়ায় অভিভাবকসহ সুধী মহলে …

বিস্তারিত পড়ুন

নতুন ভর্তি নীতিমালা: স্কুলের এক শাখায় ৫৫ জনের বেশি ভর্তি নয়

নিজস্ব প্রতিবেদক, ঢাকাঃ দেশের সরকারি মাধ্যমিক বিদ্যালয়ে শিক্ষার্থী ভর্তির নতুন নীতিমালা জারি করেছে শিক্ষা মন্ত্রণালয়। ২০২৪ শিক্ষাবর্ষে দেশের সব মাধ্যমিক বিদ্যালয়ে ভর্তির ক্ষেত্রে এ নীতিমালা অনুসরণ করতে হবে। এতে স্কুলের এক শাখায় ৫৫ জনের বেশি ভর্তি করা যাবে না এমনকি সংযুক্ত প্রাথমিকে ভর্তি ক্ষেত্রে ৬ বছর উল্লেখ করে দেওয়া হয়েছে। …

বিস্তারিত পড়ুন

মাধ্যমিকে নতুন শিক্ষাক্রমে বিজ্ঞান শিক্ষা গুরুত্বহীন হয়ে পড়ছে?

শিক্ষাবার্তা ডেস্ক, ঢাকাঃ মাধ্যমিকে নতুন শিক্ষাক্রম বাস্তবায়ন হচ্ছে আগামী জানুয়ারিতে। নতুন এ শিক্ষাক্রমে শিক্ষার্থীদের নবম শ্রেণীতে উত্তীর্ণ হওয়ার পর ব্যবসায় শিক্ষা, মানবিক অথবা বিজ্ঞান বিভাগ বেছে নেয়ার আর কোনো সুযোগ থাকছে না। সেক্ষেত্রে সব শিক্ষার্থীকেই বাধ্যতামূলকভাবে সাধারণ ১০টি বিষয় নিয়ে পড়াশোনা করতে হবে। এতদিন মাধ্যমিকে শিক্ষার্থীদের বিভাগভিত্তিক বিষয়ে অন্তত ৪০০ …

বিস্তারিত পড়ুন

রৌমারী: গোপনে নিয়োগ, বাতিলের দাবিতে বিদ্যালয়ে তালা

কুড়িগ্রামঃ জেলার রৌমারী উপজেলায় গোপনে নিয়োগ বাতিলের দাবিতে বিদ্যালয়ের মূল ফটকে তালা দিয়েছেন শিক্ষার্থী, অভিভাবক ও এলাকাবাসী। পরে প্রধান শিক্ষক আব্দুল গনি ও ম্যানেজিং কমিটির সভাপতি চাঁন মিয়ার অপসারণের দাবিতে বিক্ষোভ করেন তারা। বিক্ষোভ শেষে প্রধান শিক্ষক আব্দুল গনির কুশপুত্তলিকা দাহ করেন। রবিবার (২২ অক্টোবর) বেলা সাড়ে ১১টার দিকে উপজেলার …

বিস্তারিত পড়ুন

স্কুলে অনুপস্থিত থাকা ১০৯ শিক্ষক-কর্মচারীকে শোকজ

নিজস্ব প্রতিবেদক, ঢাকাঃ অননুমোদিতভাবে স্কুলে অনুপস্থিত থাকা সারাদেশের মাধ্যমিক পর্যায়ের ১০৯ জন শিক্ষক-কর্মচারীকে শোকজ করেছে মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তর। আগামী পাঁচ কর্মদিবসের মধ্যে তাদেরকে সুপষ্ট কারণ উল্লেখ করাসহ শোকজের জবাব দিতে বলা হয়েছে। রবিবার মাউশির সহকারী পরিচালক (মাধ্যমিক-২) এস এম জিয়াউল হায়দার হেনরী) স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে শোকজ করা শিক্ষকদের তালিকা …

বিস্তারিত পড়ুন

এক উপজেলাতেই ভুয়া সনদে চাকরিতে অর্ধশত শিক্ষক

নরসিংদীঃ বেসরকারি শিক্ষক নিবন্ধন ও প্রত্যয়ন কর্তৃপক্ষের (এনটিআরসিএ) ভুয়া নিবন্ধন সনদ ব্যবহার করে নরসিংদী মনোহরদীর বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানে প্রায় অর্ধশত শিক্ষক চাকরি করছেন। সংশ্লিষ্ট উপজেলা নির্বাহী কর্মকর্তার (ইউএনও) দপ্তরেও এ-সংক্রান্ত একাধিক অভিযোগ জমা পড়েছে অনেক আগেই। এর পরিপ্রেক্ষিতে উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তাকে সেগুলো তদন্ত করে প্রতিবেদন দাখিলের নির্দেশও দিয়েছিলেন ইউএনও। কিন্তু …

বিস্তারিত পড়ুন