এইমাত্র পাওয়া

বিশ্ববিদ্যালয়

আইইউটির সমাবর্তনে সনদ পেল ১৪ দেশের ৫৪৩ গ্র্যাজুয়েট

ঢাকা: গাজীপুরে অবস্থিত ইউনিভার্সিটি অব টেকনোলজির (আইইউটি) ৩৬তম সমাবর্তন অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (২৮ জুন) সকালে বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে এই সমাবর্তনে ১৪ দেশের ৫৪৩জন শিক্ষার্থীকে সনদ দেওয়া হয়েছে। এর মধ্যে ৪৮০ জন শিক্ষার্থী বাংলাদেশের এবং ৬৩ জন শিক্ষার্থী ১৩টি দেশের। ইসলামিক সহযোগিতা সংস্থার (ওআইসি) পরিচালিত এ বিশ্ববিদ্যালয়ে বিশ্বের বিভিন্ন মুসলিম দেশ …

বিস্তারিত পড়ুন

সেবার ব্রতে আত্মনিয়োগে তরুণ গ্রাজুয়েটদের প্রতি আহ্বান পররাষ্ট্রমন্ত্রীর

নিজস্ব প্রতিবেদক, ঢাকাঃ উচ্চশিক্ষা লাভ করে শুধু নিজের জন্য নয়, দেশ, সমাজ ও বিশ্বমানবতার সেবার ব্রতে আত্মনিয়োগ করতে তরুণ গ্রাজুয়েটদের প্রতি আহ্বান জানিয়েছেন পররাষ্ট্রমন্ত্রী ড. হাছান মাহমুদ। শুক্রবার (২৮ জুন) দুপুরে গাজীপুরের বোর্ডবাজারে ইসলামিক ইউনিভার্সিটি অব টেকনোলজির (আইইউটি) ৩৬তম সমাবর্তনে প্রধান অতিথির বক্তৃতায় তিনি এ কথা বলেন। আইইউটি উপাচার্য অধ্যাপক …

বিস্তারিত পড়ুন

সর্বজনীন পেনশনে অনীহা কেন, যা বলছেন বিশ্ববিদ্যালয় শিক্ষকনেতারা

শিক্ষাবার্তা ডেস্ক, ঢাকা: সর্বজনীন পেনশনে অন্তর্ভুক্তির বিষয়টি মানছেন না বিশ্ববিদ্যালয় শিক্ষকরা। সরকারি এ সিদ্ধান্ত বাতিলের দাবি জানাচ্ছে শিক্ষক সংগঠনগুলো। আগের পেনশন স্কিম চালু রাখা এবং পেশাগত সুযোগ-সুবিধা সম্বলিত একটি স্বতন্ত্র বেতন কাঠামো প্রবর্তনের দাবিও জানিয়ে আসছেন তারা। এসব দাবিতে বাংলাদেশ বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতি ফেডারেশনের আহ্বানে সারাদেশের বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতিগুলোকে মানববন্ধন …

বিস্তারিত পড়ুন

কলকাতায় ‘সাহিত্য সম্মান ২০২৪’ পেলেন অধ্যাপক ড. সৌমিত্র শেখর

এস এম মোজতাহীদ প্লাবন, বিশ্ববিদ্যালয় প্রতিবেদক: ভারতের কলকাতার স্বনামধন্য টিভি চ্যানেল হ্যালো কলকাতা “সাহিত্য সম্মান ২০২৪” পেয়েছেন জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. সৌমিত্র শেখর ডিলিট। বাংলা সাহিত্য ও সমালোচনায় বিশেষ অবদানের জন্য তাঁকে এই সম্মান গতকাল ২৭শে জুন ২০২৪ তারিখ বৃহস্পতিবার প্রদান করা হয়। কলকাতার শ্যামবাজারস্থ …

বিস্তারিত পড়ুন

পেনশন স্কিম: শিক্ষকদের আন্দোলনে দোটানায় ইবি শিক্ষার্থীরা

কুষ্টিয়া: অর্থ মন্ত্রণালয় জারিকৃত পেনশন সংক্রান্ত বৈষম্যমূলক প্রজ্ঞাপন প্রত্যাহারসহ তিন দফা দাবিতে বেশ কিছুদিন ধরেই আন্দোলনে রয়েছে দেশের পাবলিক বিশ্ববিদ্যালয়গুলোর শিক্ষকরা। গত বছরের ১৭ আগস্ট চালু হয় সর্বজনীন পেনশন। তখন এতে চারটি স্কিম (প্রবাস, প্রগতি, সুরক্ষা ও সমতা) রাখা হয়। এই ঘোষণার সাত মাস পর যুক্ত করা হয় নতুন স্কিম …

বিস্তারিত পড়ুন

গবেষণায় ৩৮ লক্ষ টাকা বরাদ্দ পেলেন চুয়েটের তিন শিক্ষক

চট্টগ্রাম: সরকারের শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগ শিক্ষাখাতে উচ্চতর গবেষণা সহায়তা কর্মসূচির আওতায় দাখিলকৃত গবেষণা প্রস্তাব ও আর্থিক বিভাজন শিক্ষাখাতে উচ্চতর গবেষণা সহায়তা কর্মসূচির জাতীয় স্টিয়ারিং কমিটি কর্তৃক অনুমোদিত হয়েছে। এতে চট্টগ্রাম প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (চুয়েট) তিন শিক্ষকের তিনটি আলাদা গবেষণা প্রকল্প চূড়ান্তভাবে গৃহীত হয়েছে এবং গবেষণা …

বিস্তারিত পড়ুন

শিক্ষক–কর্মকর্তাদের টাকা দিতে ‘উদার’ রোকেয়া বিশ্ববিদ্যালয়

শিক্ষাবার্তা ডেস্ক, ঢাকা: শিক্ষক ও কর্মকর্তাদের টাকা দিতে যেন ‘উদার’ বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়। সব শিক্ষক-কর্মকর্তার মোবাইল ফোন ভাতা দেওয়ার নিয়ম নেই; কিন্তু রংপুরে অবস্থিত এই বিশ্ববিদ্যালয়ে নবম গ্রেড থেকে ষষ্ঠ গ্রেডের শিক্ষক ও কর্মকর্তাদেরও মোবাইল ভাতা দেওয়া হয়। এভাবে বছরে ১৭ লাখ ৮১ হাজার টাকা দিয়ে সরকারি নিয়মের ব্যত্যয় ও …

বিস্তারিত পড়ুন

গবেষণায় প্রায় তিন গুণ বরাদ্দ বাড়ালো জগন্নাথ বিশ্ববিদ্যালয়

জবি: গবেষণা ও সেবা সহায়তা খাতে বরাদ্দ বাড়িয়ে জগন্নাথ বিশ্ববিদ্যালয় (জবি) ২০২৪-২৫ অর্থবছরের জন্য ২০১ কোটি টাকার প্রস্তাবিত বাজেট উপস্থাপন করেছে। এরমধ্যে ১৫৪ কোটি ৯৪ লাখ টাকা দেবে বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশন (ইউজিসি)। আর বিশ্ববিদ্যালয়ের নিজস্ব খাত থেকে আসবে ৮ কোটি ৩০ লাখ টাকা। ফলে ঘাটতি থাকবে ৩৭ কোটি ৭৬ লাখ …

বিস্তারিত পড়ুন

জাতীয় বিশ্ববিদ্যালয়ের শিক্ষার মান নিয়ে প্রশ্ন তুলায় বাকবিতন্ডা

নিজস্ব প্রতিবেদক।। জাতীয় বিশ্ববিদ্যালয়ের শিক্ষার মান নিয়ে প্রশ্ন তুলেছেন এসপায়ার টু ইনোভেট (এটুআই) প্রোগ্রামের পলিসি অ্যাডভাইজার আনীর চৌধুরী। তিনি বলেছেন, জাতীয় বিশ্ববিদ্যালয় হচ্ছে গ্র্যাজুয়েট বেকারদের সবচেয়ে বড় কারখানা! তবে এ বক্তব্যের সঙ্গে দ্বিমত প্রকাশ করেন জাতীয় বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মো. মশিউর রহমান। তিনি পাল্টা অভিযোগ করেন শিল্প–কারখানা মালিকদের প্রতি। …

বিস্তারিত পড়ুন

পেনশন স্কিম: সর্বাত্মক কর্মবিরতিতে যাচ্ছেন বিশ্ববিদ্যালয়ের শিক্ষকরা

নিজস্ব প্রতিবেদক, ঢাকা: সর্বজনীন পেনশন স্কিম ‘প্রত্যয়’ বাতিলের দাবিতে পূর্বঘোষিত কর্মসূচির অংশ হিসেবে আজ টানা তৃতীয় দিনের মতো অর্ধদিবস কর্মবিরতি পালন করেছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষকেরা। তবে চলমান পরীক্ষাগুলো কর্মবিরতির আওতার বাইরে ছিল। তবে দাবি পূরণ না হলে ১ জুলাই থেকে সর্বাত্মক কর্মবিরতির হুমকি দেন শিক্ষকেরা। বৃহস্পতিবার (২৭ জুন) সকাল ৮টা …

বিস্তারিত পড়ুন