কলেজ

সহযোগী অধ্যাপক পদে পদোন্নতি পেলেন ৭৬৪ শিক্ষা ক্যাডার কর্মকর্তা

নিজস্ব প্রতিবেদক, ঢাকাঃ বিসিএস (সাধারণ শিক্ষা) ক্যাডারের ৭৬৪ সহকারী অধ্যাপককে সহযোগী অধ্যাপক পদে পদোন্নতি দিয়ে প্রজ্ঞাপন জারি করেছে শিক্ষা মন্ত্রণালয়। পদোন্নতি পাওয়া এসব কর্মকর্তাগণ ৫ম গ্রেডে বেতন-ভাতা প্রাপ্য হবেন। পদোন্নতি প্রাপ্তরা বিসিএস সাধারণ শিক্ষা ক্যাডারের ২৪ তম ব্যাচের কর্মকর্তা।  তবে শিক্ষা ক্যাডার কর্মকর্তারা বলছেন, অধ্যাপকের চেয়ে সহযোগী অধ্যাপক পদে কম সংখ্যক …

বিস্তারিত পড়ুন

একাদশ শ্রেণিতে ভর্তি শুরু ১৫ জুন, ক্লাস ১ জুলাই

নিজস্ব প্রতিবেদক, ঢাকাঃ চলতি বছরের এসএসসি ও সমমান পরীক্ষায় অংশ নিতে যাওয়া শিক্ষার্থীরা উত্তীর্ণ হলে আগামী ১ জুলাই থেকে একাদশ শ্রেণিতে ক্লাস শুরু করবেন। এর আগে ১৫ জুন থেকে বিভিন্ন কলেজ ও মাদরাসায় একাদশ শ্রেণিতে ভর্তির কার্যক্রম শুরু হবে। সোমবার শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগ থেকে প্রকাশিত সরকারি-বেসরকারি …

বিস্তারিত পড়ুন

মুন্সীগঞ্জে অধ্যক্ষকে বহাল রাখার দাবিতে শিক্ষার্থীদের মানববন্ধন

মুন্সীগঞ্জঃ মুন্সীগঞ্জের গজারিয়ায় সাময়িক বরখাস্ত হওয়া গজারিয়া কলিম উল্লাহ কলেজের অধ্যক্ষ মোনতাজ উদ্দিন মর্তুজাকে তার স্বপদে বহালের দাবিতে প্রতিবাদ ও মানববন্ধন করেছেন ওই প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা। রোববার (৫ জানুয়ারি) সকাল ১০টার দিকে কলেজের প্রধান ফটকের সামনে তারা এ কর্মসূচি পালন করেন। প্রায় ঘণ্টাব্যাপী মানববন্ধনে বক্তব্য দেন শিক্ষার্থী সীয়াম, কিবরিয়া, জিহাদ, শিফাত, …

বিস্তারিত পড়ুন

২০২৫ সালে স্কুলে ৭৬, কলেজে ৭১ দিন ছুটি

ঢাকাঃ সরকারি-বেসরকারি কলেজ, সরকারি আলিয়া মাদরাসা ও টিটি কলেজের ২০২৫ সালের ছুটির তালিকা প্রকাশ করেছে শিক্ষা মন্ত্রণালয়। রবিবার (৫ জানুয়ারি) ছুটির তালিকা ও শিক্ষাপঞ্জি প্রকাশ করা হয়েছে। এর আগে শনিবার শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগ থেকে ছুটির তালিকা অনুমোদন করা হয়। চলতি বছর ৭৬ দিন ছুটি থাকছে সরকারি-বেসরকারি …

বিস্তারিত পড়ুন

চার শিক্ষা বোর্ডে নতুন চেয়ারম্যান

বিশেষ প্রতিবেদকঃ  দেশের চারটি শিক্ষা বোর্ডে একযোগে নতুন চেয়ারম্যান নিয়োগ দিয়েছে শিক্ষা মন্ত্রণালয়। রাজশাহী, ময়মনসিংহ, সিলেট ও যশোর শিক্ষা বোর্ডে নতুন চেয়ারম্যান পদায়ন দেওয়া হয়েছে। এর আগেই এই চার টি বোর্ডের চেয়ারম্যানকে একযোগে ওএসডি করে মাউশি সংযুক্ত করা হয়।  রবিবার (৫ জানুয়ারি) শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগের ওয়েবসাইট এই …

বিস্তারিত পড়ুন

সরকারি কলেজের শিক্ষকদের সম্পদের তথ্য জমা দিতে হবে মাউশিতে

নিজস্ব প্রতিবেদক, ঢাকাঃ সরকারি কলেজের শিক্ষকদের সম্পদ বিবরণী সরাসরি মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তরে (মাউশি) জমা প্রদানের নির্দেশ দিয়েছে শিক্ষা মন্ত্রণালয়। রবিবার (০৫ জানুয়ারি) মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগের উপসচিব মো. মাহবুব আলম স্বাক্ষরিত চিঠিতে এই নির্দেশ দেওয়া হয়। চিঠিটি মাউশির মহাপরিচালক বরাবর পাঠানো হয়েছে।  চিঠিতে বলা হয়েছে, সরকারি …

বিস্তারিত পড়ুন

কলেজ স্ক্রিনে ভেসে উঠল ‘শেখ হাসিনা আবার আসবে বীরের বেশে’

নড়াইলঃ নড়াইলের লোহাগড়ায় সরকারি আদর্শ কলেজের মূল ফটকের সামনে ডিজিটাল ব্যানারে ‘শেখ হাসিনা আবার আসবে বীরের বেশে’ বলে একটি লেখা প্রচার হয়েছে। শনিবার (৪ জানুয়ারি) রাতে কিছু সময়ের জন্য এটি চলে। তবে ২৩ সেকেন্ডের এই ভিডিওটি ইতোমধ্যে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে ভাইরাল হয়েছে। জানা যায়,সন্ধ্যার পর কোনো এক সময় লোহাগড়ার …

বিস্তারিত পড়ুন

মেডিকেল কলেজের জায়গা নির্ধারণের দাবীতে নেত্রকোণায় মানববন্ধন

নেত্রকোণাঃ নেত্রকোণা মেডিকেল কলেজের জায়গা দ্রুত নির্ধারণ ও অবকাঠামো নির্মাণের দাবীতে মানববন্ধন কর্মসূচি পালিত হয়েছে। আজ শনিবার (৪ জানুয়ারি) সকাল ১১টা থেকে দুপুর ১২টা পর্যন্ত জেলা শহরের প্রাণ কেন্দ্র পৌরসভার সামনের সড়কে স্বেচ্ছাসেবী সংগঠন জনউদ্যোগ ও নেত্রকোণা শিক্ষা সংস্কৃতি পরিবেশ ও বৈচিত্র্য রক্ষা কমিটি এই মানববন্ধন কর্মসূচীর আয়োজন করে। মানববন্ধনে …

বিস্তারিত পড়ুন

অধিভুক্ত ৭ কলেজের ভর্তি বিজ্ঞপ্তি প্রত্যাখ্যান, ৫ দফা দাবি শিক্ষার্থীদের

ঢাকাঃ ঢাকা বিশ্ববিদ্যালয় (ঢাবি) অধিভুক্ত সরকারি সাত কলেজের ২০২৪-২৫ সেশনের ভর্তি বিজ্ঞপ্তি প্রত্যাখান করেছে ৭ কলেজের শিক্ষার্থীরা। তাদের দাবি- অধিভুক্ত থাকা অবস্থায় আর কোনও ভর্তি পরীক্ষা হবে না। শনিবার (৪ জানুয়ারি) দুপুর ১টায় ঢাকা কলেজ শহীদ মিনারের সামনে ৫ দফা দাবি তুলে ধরে প্রতিবাদ কর্মসূচি পালন করে ‘সাত কলেজকে স্বতন্ত্র …

বিস্তারিত পড়ুন

সাত কলেজকে বিশ্ববিদ্যালয় করতে এক মাসের মধ্যে রূপরেখা প্রণয়নের দাবি

ঢাকাঃ ঢাকা বিশ্বিদ্যালয় (ঢাবি) অধিভুক্ত সরকারি সাত কলেজকে বিশ্ববিদ্যালয় সমকক্ষের স্বতন্ত্র প্রাতিষ্ঠানিক রূপ দেওয়ার জন্য কমিটি গঠনের সিদ্ধান্তকে স্বাগত জানালেও চার মাস সময় মেনে নিতে নারাজ। তাদের দাবি চার মাস নয় বরং এক মাসের মধ্যেই স্বায়ত্তশাসিত বিশ্ববিদ্যালয়ের প্রজ্ঞাপন ঘোষণা করতে হবে। বুধবার (১ জানুয়ারি) বিকেলে ঢাকা কলেজে এক সংবাদ সম্মেলনে …

বিস্তারিত পড়ুন