নিজস্ব প্রতিবেদক, ঢাকাঃ বিসিএস (সাধারণ শিক্ষা) ক্যাডারের ৭৬৪ সহকারী অধ্যাপককে সহযোগী অধ্যাপক পদে পদোন্নতি দিয়ে প্রজ্ঞাপন জারি করেছে শিক্ষা মন্ত্রণালয়। পদোন্নতি পাওয়া এসব কর্মকর্তাগণ ৫ম গ্রেডে বেতন-ভাতা প্রাপ্য হবেন। পদোন্নতি প্রাপ্তরা বিসিএস সাধারণ শিক্ষা ক্যাডারের ২৪ তম ব্যাচের কর্মকর্তা।
তবে শিক্ষা ক্যাডার কর্মকর্তারা বলছেন, অধ্যাপকের চেয়ে সহযোগী অধ্যাপক পদে কম সংখ্যক পদোন্নতি পাওয়ার ইতিহাস শিক্ষা ক্যাডারে এবারই প্রথম।
সোমবার মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগের উপসচিব মোছা. রেবেকা সুলতানা স্বাক্ষরিত প্রজ্ঞাপনে তাদের এই পদোন্নতি প্রদান করা হয়।
প্রজ্ঞাপনে বলা হয়, বিসিএস (সাধারণ শিক্ষা) ক্যাডারের সহকারী অধ্যাপক পর্যায়ের নিন্মবর্ণিত কর্মকর্তাগণ-কে সহযোগী অধ্যাপক পদে পদোন্নতি প্রদানপূর্বক (জাতীয় বেতন স্কেল ২০১৫ অনুযায়ী ৫ম গ্রেড, টাকা ৪৩,০০০-৬৯,৮৫/- বেতনক্রমে) নিন্মোক্তভাবে পদায়ন করা হলো।
এতে বলা হয়, মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তর কর্তৃক প্রকাশিত নির্দেশাবলী অনুযায়ী পদোন্নতিপ্রাপ্ত কর্মকর্তাগণের বিমুক্তি ও যোগদান প্রক্রিয়া অনলাইনে সম্পন্ন করতে হবে। ইনসিট/সংযুক্ত সহযোগী অধ্যাপকগণ মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তর, ঢাকা-এর পরিবর্তে স্ব স্ব কর্মস্থলের নির্ধারিত হারে ভাতাদি প্রাপ্য হবেন। এ আদেশের পরিপ্রেক্ষিতে কোন কর্মকর্তা নিজ প্রতিষ্ঠানের উচ্চতর পদে বা অন্য কোন প্রতিষ্ঠানে পদায়নের জন্য স্বতঃসিদ্ধভাবে অগ্রাধিকারপ্রাপ্ত বলে বিবেচিত হবেন না। পদোন্নতিপ্রাপ্ত কর্মকর্তাগণের মধ্যে পরবর্তীতে কারো পদোন্নতি বারিত করার মত কোন বিষয় উত্থাপিত হলে তার পদোন্নতি বিষয়ক আদেশ বাতিলে কর্তৃপক্ষের এখতিয়ার সংরক্ষিত থাকবে। জনস্বার্থে জারিকৃত এ আদেশ অবিলম্বে কার্যকর হবে।

বিস্তারিত তালিকা দেখতে এখানে ক্লিক
শিক্ষাবার্তা ডটকম/এএইচএম/০৬/০১/২০২৫
Discover more from শিক্ষাবার্তা ডট কম
Subscribe to get the latest posts sent to your email.
শিক্ষাবার্তা ডট কম অনলাইন নিউজ পোর্টাল
