এইমাত্র পাওয়া

বিশ্ববিদ্যালয়

শিক্ষামন্ত্রীর মায়ের মৃত্যুতে কুবি উপাচার্যের শোক

কুমিল্লাঃ হোসেন শহীদ সোহরাওয়ার্দী ও জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ঘনিষ্ঠ সহচর, বাংলাদেশ ছাত্রলীগের প্রথম নির্বাচিত সাধারণ সম্পাদক, ভাষাবীর মরহুম এম এ ওয়াদুদ রহমান এর সহধর্মিণী, গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের শিক্ষামন্ত্রী এবং বাংলাদেশ আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ডাঃ দীপু মনির মমতাময়ী মা বেগম রহিমা ওয়াদুদ এর মৃত্যুতে গভীর শোক …

বিস্তারিত পড়ুন

পাঠদানের কৌশল ও পদ্ধতি শেখাতে শিক্ষক প্রশিক্ষণ

ঢাকাঃ জাতীয় বিশ্ববিদ্যালয়ের উদ্যোগে কলেজ শিক্ষার মানোন্নয়নে গৃহীত কলেজ এডুকেশন ডেভেলপমেন্ট প্রজেক্টের (সিইডিপি) আওতায় সশরীরে শিক্ষক প্রশিক্ষণ শুরু হয়েছে। রবিবার বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ের (বাউবি) লেকচার গ্যালারি-১ এ এই প্রশিক্ষণের উদ্বোধন করা হয়। জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধিভুক্ত সরকারি-বেসরকারি কলেজের ১২০ জন শিক্ষক প্যাডাগোজিভিত্তিক এই প্রশিক্ষণে অংশগ্রহণ করেছেন। শিক্ষার্থীদের পাঠদানের নানা কৌশল ও …

বিস্তারিত পড়ুন

১০ মে থেকে হবিগঞ্জ কৃষি বিশ্ববিদ্যালয়ের ক্লাস শুরু

হবিগঞ্জঃ হবিগঞ্জ কৃষি বিশ্ববিদ্যালয়ের ২০২১-২২ শিক্ষাবর্ষের কৃষি, মৎস্য এবং প্রাণিসম্পদ বিজ্ঞান ও প্রাণি চিকিৎসা অনুষদের প্রথম ব্যাচের ক্লাস শুরু হচ্ছে আগামী বুধবার (১০ মে) থেকে। বিশ্ববিদ্যালয়ের ডেপুটি রেজিস্ট্রার কৃষিবিদ মোঃ সাদেকুজ্জামান স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এই খবর জানানো হয়। ২০২২ সালের ২৭ ফেব্রুয়ারি হবিগঞ্জ সদর উপজেলার ভাদৈ এলাকায় দুটি ভাড়া করা …

বিস্তারিত পড়ুন

অক্সফোর্ডে গবেষণার সুযোগ পেলেন ঢাবি ছাত্র আতাউল

লক্ষ্মীপুর: পৃথিবীর সেরা বিদ্যাপীঠ যুক্তরাজ্যের অক্সফোর্ড ইউনিভার্সিটিতে গবেষণা (‘ডক্টর অফ ফিলোসফি (পিএইচডি)’-‘ডিপিল’) করার সুযোগ পেয়েছেন মোহাম্মদ আতাউল করিম নামে একজন বাংলাদেশি ছাত্র। তিনি বিশ্ববিদ্যালয়টির আইন বিভাগের অধীন ইন্টেলেকচ্যুয়াল প্রোপার্টি ল’(মেধাস্বত্ব আইন) নিয়ে গবেষণা করবেন। স্বপ্নের ইউনিভার্সিটিতে ভর্তির সুযোগ পাওয়ার পর পরই সব প্রক্রিয়া শেষ করেছেন বলে জানিয়েছেন আতাউল করিম। আতাউল …

বিস্তারিত পড়ুন

শিক্ষকের উপর হামলা, শাস্তির দাবি শিক্ষক সমিতির

ঢাকাঃ  খুলনার কয়রায় উত্তরচক কামিল মাদ্রাসার অধ্যক্ষ নিয়োগ পরীক্ষাকে কেন্দ্র করে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের অধ্যাপকের উপর হামলার ঘটনায় সংশ্লিষ্টদের শাস্তির দাবি জানিয়েছে জগন্নাথ বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতি। শনিবার (৬ মে) রাতে সংগঠনটির সভাপতি অধ্যাপক ড. মো. আইনুল ইসলাম ও সাধারণ সম্পাদক অধ্যাপক ড. এ.কে.এম লুৎফর রহমান স্বাক্ষরিত এক প্রতিবাদলিপিতে এই দাবি জানানো …

বিস্তারিত পড়ুন

বিতর্কিত সেই শিক্ষককে আবারও এডওয়ার্ড কলেজে পদায়ন

ঢাকাঃ নানা অপকর্মে বিতর্কিত শিক্ষক খোন্দকার সিরাজুল ইসলাম মুরাদকে পুনরায় সরকারি এডওয়ার্ড কলেজে পদায়ন করেছে মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা অধিদপ্তর। গত ২ মে জারি করা এক প্রজ্ঞাপনে ঈশ্বরদী সরকারি কলেজ থেকে বদলি করে তাকে সরকারি এডওয়ার্ড কলেজের হিসাব বিজ্ঞান বিভাগের সহকারী অধ্যাপক পদে পদায়ন করা হয়। এর আগে এডওয়ার্ড …

বিস্তারিত পড়ুন

ডাল তুলতে শ্রমিক সংকট, পাশে দাঁড়ালেন পবিপ্রবি ছাত্রলীগ

মোঃ রিয়াজুল ইসলাম, জেলা প্রতিবেদক, পটুয়াখালী: জেলার দুমকিতে মুগডাল তোলা নিয়ে শ্রমিকের সংকট এবং বিপাকে কৃষক। এমন পরিস্থিতিতে শুক্রবার(৫ই মে) বিকেলে উপজেলার আঙ্গারিয়া ইউনিয়নের জলিশা গ্রামের সৈয়দ তরিকুল ইসলাম ও সৈয়দ আশরাফুল ইসলাম নামের দুই কৃষকের পাশে দাড়িয়েছেন পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের(পবিপ্রবি) শাখা ছাত্রলীগের নেতা কর্মীরা। ওই কৃষকদের প্রায় …

বিস্তারিত পড়ুন

তিন দফা দাবিতে আন্দোলনে শিক্ষকরা

রাজশাহীঃ উপাচার্য নিয়োগসহ তিন দফা দাবিতে অবস্থান কর্মসূচি পালন করেছেন রাজশাহী প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের শিক্ষকরা। শনিবার সকালে বিশ্ববিদ্যালয়ের প্রসাশনিক ভবনের সামনে এই অবস্থান কর্মসূচি পালন করেন তারা। উপাচার্য নিয়োগ ছাড়াও অপর দুই দাবি হলো পদোন্নতির জন্য বিজ্ঞপ্তি প্রকাশ ও যোগ্যতা প্রাপ্তির তারিখ থেকে শিক্ষকদের পদোন্নতি। অবস্থান কর্মসূচিতে সভাপতিত্ব করেন …

বিস্তারিত পড়ুন

গ্যাস বিস্ফোরণে দগ্ধ জবি শিক্ষার্থী শাওনের মৃত্যু

ঢাকাঃ গ্যাস বিস্ফোরণে দগ্ধ জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের এক শিক্ষার্থীর মৃত্যু হয়েছে। দগ্ধ শিক্ষার্থী মেহেদী হাসান শাওন বিশ্ববিদ্যালয়ের উদ্ভিদ বিজ্ঞান বিভাগের ২০১৯-২০২০ শিক্ষাবর্ষের শিক্ষার্থী ছিলেন। মেহেদীর শরীরের ৩০ শতাংশ পুড়ে যায়। শনিবার সকাল ৬টা বেজে ১৫ মিনিটে রাজধানীর শেখ হাসিনা জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইন্সটিটিউটে চিকিৎসা চলাকালীন সময়ে তার মৃত্যু হয়। …

বিস্তারিত পড়ুন

প্রশ্নফাঁস ঠেকানো গিয়েছে: ঢাবি ভিসি

ঢাকাঃ ‘অসাধু চক্র জালিয়াতিতে তৎপর ছিল। আইনশৃঙ্খলা বাহিনীর সহযোগিতায় আমরা সে বিষয়ে ব্যবস্থা নিয়েছি। যার কারণে তারা প্রশ্নফাঁস করতে সাহস পায়নি। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সহযোগিতায় এই প্রশ্নফাঁস ঠেকানো গিয়েছে৷ তবুও আমাদের সর্বোচ্চ সজাগ থাকতে হবে, যেন কোনো ধরনের অসাধু চক্র আর সুযোগ না পায়।’ শনিবার (৬ মে) সকাল সাড়ে ১১টায় …

বিস্তারিত পড়ুন