নিউজ ডেস্ক।।
সেরা করদাতা হিসেবে বিশেষ সম্মাননা ‘ট্যাক্স কার্ড’-এর জন্য ১৪১ ব্যক্তি-প্রতিষ্ঠানকে নির্বাচিত করা হয়েছে। সরকারের কোষাগারে আয়কর দেয়ার স্বীকৃতি স্বরূপ তাদেরকে নির্বাচিত করা হয়েছে।
২০২০-২০২১ অর্থবছরে ট্যাক্স কার্ডের জন্য ব্যক্তি শ্রেণিতে ৭৫ জন, কোম্পানি ক্যাটাগরিতে ৫৪ ও অন্যান্য ক্যাটাগরিতে ১২ করদাতাকে মনোনীত করেছে জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর)। জাতীয় আয়কর দিবসে তাদের হাতে সম্মাননা প্রদান করা হবে বলে জানা গেছে।
অর্থ মন্ত্রণালয়ের অভ্যন্তরীণ সম্পদ বিভাগ অধিশাখা-২ (কর)-এর সিনিয়র সহকারী সচিব নুসরাত জাহান নিসু স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনে এ তথ্য জানা গেছে ।
ব্যক্তি শ্রেণির করদাতাদের মধ্যে ৭৫ জনকে ট্যাক্স কার্ড দেয়া হচ্ছে।
যেসব ব্যক্তিকে ট্যাক্স কার্ড দেয়া হচ্ছে তারা হলেন,
সিনিয়র সিটিজেন ক্যাটাগরিতে : বস্ত্র ও পাটন্ত্রী গোলাম দস্তগীর গাজী, খাজা তাজমহল, ইঞ্জিনিয়ার খন্দকার বদরুল হাসান, ট্রান্সকম লিমিটেডের লতিফুর রহমান ও পপুলার ডায়াগনস্টিকের ডা: মোস্তাফিজুর রহমান।
গেজেটভুক্ত যুদ্ধাহত মুক্তিযোদ্ধা ক্যাটাগরিতে : মো: নাসির উদ্দিন মৃধা, মো: জয়নাল আবেদীন, মো: কোহিনুর ইসলাম খান ও এস এম আবদুল ওয়াহাব।
প্রতিবন্ধী ক্যাটাগরিতে : আকরাম মাহমুদ, ডা. মো: মামুনুর রশীদ ও লুবনা নিগার।
নারী ক্যাটাগরি : আনোয়ারা হোসেন, শাহনাজ রহমান, সেলিনা মাহবুব, ফারহানা মোনেম ও মোরশেদা নাসমিন।
তরুণ (৪০ বছরের নিচে) ক্যাটাগরিতে : আহমেদ ইমতিয়াজ খান, এস এম মঞ্জুরুল আলম অভি, মো: লুৎফর রহমান, মো: ফয়সাল হোসেন, মো: লুৎফর রহমান ও আনিকা তারান্নুম আনাম।
ব্যবসায়ী ক্যাটাগরিতে : পুরান ঢাকার হাকিমপুরী জর্দার ব্যবসায়ী মো: কাউছ মিয়া, নজরুল ইসলাম মজুমদার, নাফিস সিকদার, মো: শওকত আলী চৌধুরী ও আলহাজ্ব আনোয়ার খান।
বেতনভোগী ক্যাটাগরিতে : মোহাম্মাদ ইউসুফ, হোসনে আরা হোসেন, রুবাইয়াৎ ফারজানা হোসেন, লায়লা হোসেন ও এম এ হায়দার হোসেন।
চিকিৎসক ক্যাটাগরিতে : ডা. জাহাঙ্গীর কবির, অধ্যাপক ডা. একেএম ফজলুল হক, প্রাণ গোপাল দত্ত, ডা. এন এ এম মোমেনুজ্জামান ও নার্গিস ফাতেমা।
সাংবাদিক ক্যাটাগরিতে : চ্যানেল আইয়ের ফরিদুর রেজা ও আব্দুল মুকিত মজুমদার, ইংরেজি দৈনিক দ্য ডেইলি স্টারের সম্পাদক মাহ্ফুজ আনাম, চট্টগ্রামের দৈনিক আজাদীর সম্পাদক মোহাম্মদ আবদুল মালেক ও প্রথম আলোর সম্পাদক মতিউর রহমান।
আইনজীবী ক্যাটাগরিতে : শেখ ফজলে নূর তাপস, কাজী মোহাম্মদ তানজিবুল আলম, আহসানুল করিম, নিহাদ কবির ও তৌফিকা আফতাব।
প্রকৌশলী ক্যাটাগরি : মোহাম্মদ আব্দুল্লাহ, প্রকৌশলী মো: মোখলেছুর রহমান ও মো: জহুরুল ইসলাম।
স্থপতি ক্যাটাগরি : মোহাম্মদ ফয়েজ উল্লাহ, মো: রফিক আজম ও এনামুল করিম নির্ঝর।
অ্যাকাউন্ট্যান্ট ক্যাটাগরি : মো: ফারুক, মাশুক আহমেদ এফসিএ, মো: মুশতাক আহমেদ।
নতুন করদাতা ক্যাটাগরি : মোসাম্মদ শাহিন আক্তার, মীযানুল করীম, রোকশানা পারভীন, মো: সালাহ উদ্দিন, রাশেদা আক্তার চৌধুরী, বাধন বনিক ও মো: রিয়াদ উর রহমান।
খেলোয়াড় ক্যাটাগরি : ক্রিকেটার মো: মাহমুদ উল্লাহ, তামিম ইকবাল খান ও সৌম্য সরকার।
অভিনেতা-অভিনেত্রী ক্যাটাগরি : সুর্বণা মোস্তফা, বিদ্যা সিনহা মীম ও বাবুল আহমেদ।
গায়ক-গায়িকা ক্যাটাগরি : তাহসান রহমান খান, এসডি রুবেল ও কুমার বিশ্বজিৎ দে।
অন্যান্য ক্যাটাগরি : মাহমুদুল হক, খন্দকার মনির উদ্দিন ও সাইফুল ইসলাম।
Discover more from শিক্ষাবার্তা ডট কম
Subscribe to get the latest posts sent to your email.
শিক্ষাবার্তা ডট কম অনলাইন নিউজ পোর্টাল
