ফ্লাইট বন্ধ ঘোষণা বাংলাদেশ বিমানের

নিজস্ব প্রতিবেদক।।

সৌদি আরবের সঙ্গে এক সপ্তাহ ফ্লাইট চলাচল বন্ধ ঘোষণা করল বিমান বাংলাদেশ এয়ারলাইনস। সকালে এই সিদ্ধান্তের কথা জানায় বিমান কর্তৃপক্ষ।

আজ সোমবার থেকে এক সপ্তাহ জেদ্দা, রিয়াদ ও দাম্মাম রুটে চলবে না বিমানের কোনও ফ্লাইট। পরবর্তীতে অগ্রাধিকার ভিত্তিতে আসন বরাদ্দ দেয়া হবে বলে জানায় কর্তৃপক্ষ। করোনার সংক্রমণ রোধে এক সপ্তাহের জন্য সব আন্তর্জাতিক ফ্লাইট স্থগিত করেছে সৌদি আরব। এই কারণে বাংলাদেশ এই সিদ্ধান্ত নেয়।

এদিকে, যুক্তরাজ্যের স্থল ও সমুদ্রবন্দরে যাতায়াত আপাতত বন্ধ রাখার সিদ্ধান্ত নিয়েছে সৌদি সরকার। তবে জরুরি প্রয়োজনে কিছু ফ্লাইট চালু থাকবে বলে জানিয়েছে দেশটির সংবাদ সংস্থা এসপিএ।


Discover more from শিক্ষাবার্তা ডট কম

Subscribe to get the latest posts sent to your email.