ঢাকাঃ রাকিবুল ইসলাম রাকিবকে সভাপতি ও নাছির উদ্দীন নাছিরকে সাধারণ সম্পাদক করে জাতীয়তাবাদী ছাত্রদল কেন্দ্রীয় সংসদের ৭ সদস্যের নতুন আংশিক কমিটি অনুমোদন করেছে বিএনপি।
শুক্রবার (১ মার্চ) বিএনপির জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ কথা জানানো হয়েছে।
সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, কমিটির অন্যান্য দায়িত্বপ্রাপ্তর হলেন আবু আফসান মোহাম্মদ ইয়াহিয়া, সিনিয়র সহ ভাপতি; শ্যামল মালুম, সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক; আমানউল্লাহ আমান, সাংগঠনিক সম্পাদক; মোহাঃ জাহাঙ্গীর আলম, দপ্তর সম্পাদক (সহ সভাপতি পদমর্যাদা) এবং শরিফ প্রধান শুভ, প্রচার সম্পাদক (যুগ্ম সাধারণ সম্পাদক পদমর্যাদা)।
সভাপতি রাকিবুল ইসলাম রাকিব বিশ্ববিদ্যালয়ের ২০০৬-০৭ সেশনের রসায়ন বিভাগের শিক্ষার্থী এবং ফজলুল হক মুসলিম হলের আবাসিক ছাত্র ছিলেন। সাধারণ সম্পাদক নাছির উদ্দীন নাছির ২০০৭-০৮ সেশনের ইসলামিক স্টাডিজ বিভাগের শিক্ষার্থী এবং স্যার এ এফ রহমান হলের আবাসিক শিক্ষার্থী ছিলেন। বর্তমানে দুজনই ভিন্ন ভিন্ন বিষয় মাস্টার্স করছেন।
এতে আরও জানানো হয়, ভারপ্রাপ্ত সভাপতি এ বি এম ইজাজুল কবির রুয়েল এবং সাধারণ সম্পাদক আরিফুল ইসলামের নেতৃত্বাধীন বিদ্যমান কমিটি বিলুপ্ত করে জাতীয়তাবাদী ছাত্রদল ঢাকা বিশ্ববিদ্যালয় শাখার ৭ সদস্য বিশিষ্ট নতুন আংশিক কমিটি অনুমোদন করা হয়েছে। নবগঠিত এই আংশিক কমিটিতে গণেশ চন্দ্র রায় সাহকে সভাপতি এবং নাহিদুজ্জামান শিপনকে সাধারণ সম্পাদক করা হয়েছে।
কমিটির অন্যান্য কর্মকর্তারা হলেন মাসুম বিল্লাহ, সিনিয়র সহ সভাপতি; আনিসুর রহমান খন্দকার অনিক, সহসভাপতি; নাছির উদ্দীন শাওন, সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক; শামীম আক্তার শুভ, যুগ্ম সাধারণ সম্পাদক এবং নূর আলম ভুইয়া ইমন, সাংগঠনিক সম্পাদক।
শিক্ষাবার্তা ডট কম/এএইচএম/০১/০৩/২০২৪
Discover more from শিক্ষাবার্তা ডট কম
Subscribe to get the latest posts sent to your email.
শিক্ষাবার্তা ডট কম অনলাইন নিউজ পোর্টাল
