এইমাত্র পাওয়া

ডিজিটাল নিরাপত্তা আইনে মামলা হয়েছে সাত হাজার একটি: আইনমন্ত্রী

ঢাকাঃ আইনমন্ত্রী আনিসুল হক বলেছেন, ২০১৮ সালের সেপ্টেম্বরে ডিজিটাল নিরাপত্তা আইন পাস হওয়ার পর থেকে ২০২৩ সালের ৩১ জানুয়ারি পর্যন্ত সারা দেশে এই আইনে ৭ হাজার ১টি মামলা হয়েছে।

সোমবার (০৫ জুন) জাতীয় সংসদে গণফোরামের সদস্য মোকাব্বির খানের এক প্রশ্নের উত্তরে আইন, বিচার ও সংসদ বিষয়কমন্ত্রী আনিসুল হক এ তথ্য জানান।

এ সময় স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরী অধিবেশনে সভাপতিত্ব করেন। সোমবারের প্রশ্ন উত্তর টেবিলে উপস্থাপিত হয়।

আওয়ামী লীগের সংসদ সদস্য আবুল কালাম আজাদের অপর এক প্রশ্নের উত্তরে আইনমন্ত্রী আনিসুল হক বলেন, বর্তমানে বাংলাদেশের অধস্তন আদালতসমূহে ৩১ মার্চ পর্যন্ত মোট বিচারাধীন মামলার সংখ্যা- ৩৬,৭০,৬৭০ (ছত্রিশ লাখ সত্তর হাজার ছয়শত সত্তর)টি। তারমধ্যে দেওয়ানি মামলার সংখ্যা ১৫,৮৪,১৬০ (পনের লাখ চুরাশি হাজার একশত ষাট)টি ও ফৌজদারি মামলার সংখ্যা ২০,৮৬,৫১০ (বিশ লাখ ছিয়াশি হাজার পাঁচশত দশ)টি।

শিক্ষাবার্তা ডট কম/এএইচএম/০৭/০৬/২০২৩   

দেশ বিদেশের শিক্ষা, পড়ালেখা, ক্যারিয়ার সম্পর্কিত সর্বশেষ সংবাদ শিরোনাম, ছবি, ভিডিও প্রতিবেদন সবার আগে দেখতে চোখ রাখুন শিক্ষাবার্তায়


Discover more from শিক্ষাবার্তা ডট কম

Subscribe to get the latest posts sent to your email.